Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘২০% DA কথাটা শুনতে ভালো লাগে কিন্তু..,’ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বিস্ফোরক অভিযোগ

    16 minutes ago

    বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। এদিকে রাজ্য সরকারের সাম্প্রতিক ডিএ বৃদ্ধি নিয়েও অখুশি রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) একটা অংশ। রাজ্য বাজেট থেকে ২০% হারে বৃদ্ধি পেয়েছে মহার্ঘ ভাতা। যা লাগু হবে অক্টোবর ২০২৬ থেকে। এই নিয়েই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজের অভিযোগ, এতে সরকারি কর্মীদের ক্ষতি হচ্ছে।

    মহার্ঘ ভাতা নিয়ে বিস্ফোরক অভিযোগ | Dearness Allowance

    এই ইস্যুতে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়ীজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘বিজেপি ক্ষমতায় এসে ০১/১০/২৬ থেকে ২০% ডিত্র দেওয়ার কথা ঘোষনা করেছেন।
    বিগত তৃণমূল সরকার এপ্রিল-২৬ থেকে ৪% ডিএ দেওয়ার কথা ঘোষনা করেছিলেন কিন্তু তা কার্যকর হয়নি।’

    তার কথায়, “নয়া সরকারের উচিত ছিল ওই ৪% ডিএ এপ্রিল থেকে কার্যকর করা। কার্যকর হলে কর্মচারিরা এপ্রিল থেকে অক্টোবর ৭ মাস × ৪%-২৮% ডিত্র পেত। ২০% ডিএ কথাটা শুনতে ভালো লাগে কিন্তু লক্ষ্য করুন ক্ষতি কতটা।” যদিও এই প্রথম নয়, এর আগেও এই একই অভিযোগ তুলেছিলেন মলয়বাবু।

    কিছুদিন আগেই তিনি বলেছিলেন, “এই নতুন সরকারের কাছ থেকে আমরা কী পেলাম? ডিএ-টা ২০% দেবে সেটা নিয়ে চলে গেছে অক্টোবরে। তার মধ্যে ৪% পূর্বের সরকার ঘোষণা করেছিল। এপ্রিল মাস থেকে ঘোষণা করেছিল। যখন ৪% ডিএ বিধানসভায় যখন ঘোষণা করেছিল তখন এই সরকারের উচিৎ ছিল না যে ৪% ডিএ-টা কমপক্ষে দিক। আমরা তো ভেবেছিলাম চারের সাথে আরও ৪ যোগ করে ৮% ডিএ এপ্রিল মাস থেকে দেবে।”

    dearness allowance(202)

    আরও পড়ুন: ককরোচ জনতা পার্টির বিক্ষোভের ভিড়েই ছিল খুন-ধর্ষণ-ডাকাতির অভিযুক্তরা, বিস্ফোরক দাবি দিল্লি পুলিশের‌

    বলেছিলেন, “৮% ডিএ এপ্রিল মাস থেকে দিলে আমরা যা লাভবান হতাম ওই একবারে ২০% ডিএ অক্টোবর থেকে দেওয়ায় সেটা আমাদের কম হবে। ৮% করে সাত মাস পেতাম। আর অক্টোবর আসলে ২০% একবারে পাব। হিসেব করে দেখবেন।”

    Click here to Read More
    Previous Article
    পেট্রোল-ডিজেলে মিলল স্বস্তি! রান্নার গ্যাসের লেটেস্ট রেট জানুন এক নজরে
    Next Article
    দেশের অন্যতম দরিদ্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কত সম্পত্তি রয়েছে তাঁর? জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment