Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আকাশেও ধ্বনিত হবে আত্মনির্ভরতার জয়গান! Embraer-এর সঙ্গে নয়া ইতিহাস তৈরির পথে আদানি গ্রুপ

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আদানি গ্রুপের সংস্থা আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস এবং ব্রাজিলিয়ান বিমান প্রস্তুতকারী সংস্থা এমব্রেয়ার (Adani Group-Embraer) E175 রিজিওনাল জেট বিমানের জন্য ভারতে একটি ফাইনাল অ্যাসেম্বলি লাইন (FAL) স্থাপনের পরিকল্পনা করছে। গত শনিবার দিল্লিতে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের উপস্থিতিতে উভয় কোম্পানির আধিকারিকরা MoU বিনিময় করেন। গত ২৭ জানুয়ারি ঘোষিত কৌশলগত সহযোগিতার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    বড় পদক্ষেপ আদানি গ্রুপ এবং এমব্রেয়ার (Adani Group-Embraer)-এর:

    ইতিমধ্যেই কাজ চলছে: তথ্য অনুসারে, এই উদ্যোগটি গত জানুয়ারিতে স্বাক্ষরিত প্রাথমিক MoU-র পর ভারতে একটি ইন্টিগ্রেটেড রিজিওনাল ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট (RTA) ইকোসিস্টেম তৈরির জন্য একটি বৃহত্তর কাঠামোর অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ২ টি কোম্পানি ইতিমধ্যেই MoU-র প্রতিটি দিককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে। যার মধ্যে রয়েছে এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে, সাপ্লাই চেন, আফটারমার্কেট সার্ভিসেজ এবং পাইলট ট্রেনিংয়ের সুযোগ। এছাড়াও, প্রস্তাবিত FAL (ফাইনাল অ্যাসেম্বলি লাইন) সমর্থন করার জন্য অর্ডার নিশ্চিত করাও যুক্ত রয়েছে।

    ৮৮ জন যাত্রী একসঙ্গে সফর করতে পারবেন: জানিয়ে রাখি যে, E175 বিমানটি সর্বোচ্চ ৮৮ জন যাত্রী বহন করতে পারে। পাশাপাশি, টিয়ার ২ এবং টিয়ার ৩ শহরগুলির মধ্যে আঞ্চলিক বিমান যোগাযোগ উন্নত করার জন্য এই বিমানের ব্যবহার করা যেতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহত্তর বিমানের অভাবের আবহে বাজারগুলিতে E175 বিমান নতুন রুট, উন্নত সংযোগ এবং নির্ভরযোগ্য কার্যক্রম সক্ষম করতে পারে। আগামী ২০ বছরে ভারতের ৮০-১৪৬ আসনের সেগমেন্টে কমপক্ষে ৫০০ বিমানের প্রয়োজন হবে বলে অনুমান করা হচ্ছে।

    আরও পড়ুন: ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কত দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? দুর্ভোগ এড়াতে জেনে নিন ছুটির তালিকা

    ২ কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়েছে MoU: গত শনিবার, আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের ডাইরেক্টর জিৎ আদানি এবং এমব্রেয়ারের প্রেসিডেন্ট তথা CEO ফ্রান্সিসকো গোমেস নেটো একটি বিস্তৃত MoU-তে স্বাক্ষর করেছেন।

    আরও পড়ুন: পিছু ছাড়ছে না বিতর্ক! T20 বিশ্বকাপের এই নিয়ম নিয়ে প্রশ্ন উঠতেই কড়া জবাব সুনীল গাভাস্কারের

    ফ্রান্সিসকো গোমেস নেটো জানান যে, E175 জেটগুলির দক্ষ এবং হাই-ফ্রিকোয়েন্সি রিজিওনাল অপারেশন সক্ষম করার একটি বিশ্বব্যাপী ট্র্যাক রেকর্ড রয়েছে এবং ভারত এই সেগমেন্টে একটি গুরুত্বপূর্ণ গ্রোথ মার্কেট। জিৎ আদানি বলেন, রিজিওনাল অ্যাভিয়েশন অর্থনৈতিক সম্প্রসারণের মেরুদণ্ড। UDAN-এর মতো উদ্যোগগুলির মাধ্যমে ইতিমধ্যেই টিয়ার ২ এবং টিয়ার ৩-র শহরগুলিতে বিমান যোগাযোগে পরিবর্তন ঘটছে। এই আবহে একটি স্বদেশি রিজিওনাল অ্যাভিয়েশন ইকোসিস্টেমের প্রয়োজন হয়ে পড়ছে।

    Click here to Read More
    Previous Article
    কালীঘাটে পূজা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা
    Next Article
    বাংলার মহিলাদের দাম দেড় হাজার টাকা হতে পারে না, বললেন বিজেপির মহিলা কর্মীরা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment