Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ২৫ ফেব্রুয়ারি, ব্যবসায় বাজিমাত এই চার রাশির

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার একটি নতুন প্রকল্প অথবা পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখার কারণে আপনি আজ অবসর সময়ে ব্যস্ত হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: পেশাগত বা কর্মজীবন অথবা ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে।

    বৃষ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যবসায়ীরা তাঁদের নিকট আত্মীয়ের সহায়তায় ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার ভালবাসার মানুষের অনুভূতিকে বোঝার চেষ্টা করুন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে মাছেদের খাবার খেতে দিন।

    মিথুন রাশি: আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। অতিরিক্ত অর্থ আজ এমন জায়গায় সঞ্চয় করুন যেখান থেকে প্রয়োজনের সময়ে আপনি তা পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কালো এবং সাদা রঙের মুক্তোর মালা গলায় পরুন।

    কর্কট রাশি: গাড়ি চালানোর সময়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। প্রেমের জীবনে সচেতন থাকুন। আপনি আজ একটি বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক দিক থেকে সচেতন হতে হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই কাঁচা হলুদ, কেশর, হলুদ চন্দন এবং হলুদ শস্য বেশি করে ব্যবহার করুন।

    সিংহ রাশি: একজন বন্ধু আজ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোথাও অর্থ বিনিয়োগের আগে সেই সম্পর্কিত সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের একটি গোপন খবর জানতে পেরে আজ আপনি অবাক হয়ে যাবেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে কালো রঙের কম্বল অর্পণ করুন।

    কন্যা রাশি: আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী অর্থ বিনিয়োগ করুন। প্রিয়জনদের সঙ্গে আজ আপনি একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। একটি নতুন প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে এই দিনটি অনুকূল। আপনি আজ একটি পার্কে বেড়াতে যেতে পারেন। যদিও সেখানে আপনার একজন অচেনা ব্যক্তির সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন এবং পরের দিন সকালে কাছের একটি গাছে ওই দুধ ঢেলে পাত্রটি খালি করুন।

    Ajker rashifal todays horoscope 25 February 2026.

    তুলা রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে আপনি আজ অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আছে আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন এবং উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বাবা-মায়ের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই গরু দান করুন অথবা গরুর সমান মূল্য একটি মন্দিরে অর্পণ করুন।

    বৃশ্চিক রাশি: নিজের একগুঁয়ে মনোভাবকে দূরে সরিয়ে রাখুন। জমি সংক্রান্ত বিনিয়োগের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পেশাগত কারণে আজ আপনার কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। তবে, তার আগে অভিভাবকদের অনুমতি নিন। আজ আপনি আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন।
    প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে সবুজ রঙের পোশাক পরিধান করুন।

    ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার একটি অস্থাবর সম্পত্তি আজ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। অযথা সময় নষ্ট করা থেকে অবশ্যই বিরত থাকুন। কর্মক্ষেত্রে ভালো ফলাফলের জন্য প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করুন। যাঁরা তাঁদের ভালোবাসার মানুষের সঙ্গে ছোট ছুটি কাটাচ্ছেন তাঁরা কিছু স্মরণীয় স্মৃতি উপহার পাবেন। আজ নিজে থেকে কোনও কাজে জড়িয়ে পড়বেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ঠাকুর ঘরে চন্দ্র যন্ত্র স্থাপন করে পুজো করুন।

    আরও পড়ুন: আম্বানি পাবেন কড়া টক্কর! ২০,০০০ কোটি টাকার মেগা পরিকল্পনা সুনীল মিত্তালের, জানলে অবাক হবেন

    মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করতে পারেন। যার ফলে তাঁরা আনন্দিত হবেন। এই রাশির কিছু পরিবারে আজ নতুন সদস্যের আগমন ঘটতে পারে। যার ফলে পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার চারপাশে কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারেন। তাই, অবশ্যই চোখ-কান খোলা রাখুন। আপনি আজ অবসর সময়ে মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই লক্ষ্মীনারায়ণ মন্দিরে ঠাকুর দর্শন করুন এবং প্রসাদ অর্পণ করুন।

    আরও পড়ুন: ২০২৬-এর IPL-এও দেখা যাবে ধোনি ম্যাজিক? অনুরাগীদের জন্য সামনে এল বড় আপডেট

    কুম্ভ রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ একজন অভাবী ব্যক্তিকে ঋণ দিয়ে মানসিক শান্তি পাবেন। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পাবেন। কোনও বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
    প্রতিকার: পারিবারিক জীবনের সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কাঁচা হলুদ এবং পাঁচটি অশ্বত্থ গাছের পাতা রাতে ঘুমনোর সময়ে আপনার বালিশের তলায় রেখে দিন।

    মীন রাশি: এই রাশির কিছুজন আজ গয়না অথবা বাড়ির সরঞ্জাম কিনতে পারেন। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করুন। অর্ধাঙ্গিনীর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়বেন। তবে, আপনি ভালোভাবে সবকিছু সামলে নেবেন। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে।
    প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়ী ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে তামাক সেবন করবেন না এবং ডিম, মাছ ও মাংস খাওয়া থেকে বিরত থাকুন।

    Click here to Read More
    Previous Article
    ‘এক্সট্রা কারিকুলার’ নয়, মূল পাঠক্রমে জুড়ছে নাচ-গান, হবে বার্ষিক মূল্যায়ন, সিদ্ধান্ত শিক্ষা দফতরের
    Next Article
    ভারত সফরের আগে বড় বার্তা! মার্ক কারনি সরকারের পদক্ষেপে বাতিলের পথে ২৬/১১-র মূলচক্রী তাহাউর রানার নাগরিকত্ব

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment