Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ২২ ফেব্রুয়ারি, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। ঢাকা দেওয়া নেই এমন কোনও খাবার খাবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনার একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ ফোনে কথা হতে পারে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ সুস্বাদু কিছু রান্না করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ভগবান ভৈরবের আরাধনা করুন।

    বৃষ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আর্থিক লেনদেন আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। এই রাশির ব্যবসায়ীরা তাঁদের দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয় চিন্তা করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ব্রোঞ্জের থালায় খাবার খান।

    মিথুন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই কাজে লাগান। দীর্ঘদিন ধরে পড়ে থাকা অমীমাংসিত কাজ করার ক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ নয়। কাউকে প্রভাবিত করার জন্য আজ অত্যধিক খরচ করবেন না। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। আপনি আজ কোথাও সমস্যার সম্মুখীন হলে বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
    প্রতিকার: অবসাদ এবং বিরক্তিকে দূরে রাখার লক্ষ্যে একটি স্রোতযুক্ত জলাশয়ে গিয়ে মাছকে খাবার খেতে দিন

    কর্কট রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনাকে আজ সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। আপনি আজ বাড়ির জিনিসপত্র মেরামত করার ক্ষেত্রে অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে শোবার ঘরে দক্ষিণ দিকের দেওয়ালে জিরো ওয়াটের লাল রঙের বাল্ব লাগান।

    সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। যার ফলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একমুখী রুদ্রাক্ষকে সাদা সুতোয় বেঁধে পরুন।

    কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে আপনি আরেকটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিন। ভালোবাসার মানুষের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে কাটবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ছোলা, বাদাম, পিনাট, ঘি এইসব গান এবং একটি ধর্মীয় স্থানে হলুদ রঙের কাপড় অর্পণ করুন।

    তুলা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। ধূমপানের বদভ্যাস পরিত্যাগ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শিশুদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ বিশেষ একজনকে মিস করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার পূর্বে কপালে সাদা চন্দনের টিকা লাগান।

    বৃশ্চিক রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। অন্যদের কাছে আপনার গোপন তথ্য গুলি জানিয়ে দেবেন না। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করুন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনার একটি পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। যাঁরা তাঁদের বাড়ি থেকে দূরে থাকেন তাঁরা আজ পরিবারের সদস্যদের মিস করতে পারেন এবং ফোনে দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলতে পারেন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই একটি নারকেল এবং সাতটি আমন্ড কোনও ধর্মীয় স্থানে অর্পণ করুন।

    ধনু রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার ভাবমূর্তি আজকেও কলঙ্কিত করতে পারে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনি আজ এমন একটি রেস্তোরাঁয় যেতে পারেন যেখানে বিদেশি খাবার পাওয়া যায়। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে বেশি করে নীল রঙের পোশাক পরুন।

    আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ১ এপ্রিল থেকে টোল প্লাজায় লাগু হচ্ছে নয়া নিয়ম, দুর্ভোগ এড়াতে এখনই জেনে নিন

    মকর রাশি: অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। সহায়ক গ্রহগুলির কারণে আপনার আজ মানসিক সন্তুষ্টি বজায় থাকবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। অত্যধিক খরচের পরিপ্রেক্ষিতে জীবনসঙ্গীর সঙ্গে আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে মাছকে খাবার খেতে দিন।

    আরও পড়ুন: রবিবারে জোড়া টক্কর! দক্ষিণ আফ্রিকার পাশাপাশি বাংলাদেশেরও মুখোমুখি হবে টিম ইন্ডিয়া

    কুম্ভ রাশি: আপনার মন আজ একটি ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ একটি কাজে একজন বিশেষ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। আপনি আজ এমন একটি রেস্তোরাঁয় যেতে পারেন যেখানে বিদেশি খাবার পাওয়া যায়। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে প্রতিবন্ধী এবং বিভিন্নভাবে অক্ষম মানুষদের সেবা করুন ও তাঁদের উদ্দেশ্যে তিল জাতীয় মিষ্টি বিতরণ করুন।

    মীন রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই সাহসের সঙ্গে সেটির মোকাবিলা করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হতে পারেন। বাড়িতে আজ একটু ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। আপনি আছে কোনও বিষয়ের পরিপ্রেক্ষিতে উদ্বিগ্ন হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
    প্রতিকার: মন ভালো রাখার লক্ষ্যে নিজে বেসনের হালুয়া খান এবং অপরকেও খেতে দিন।

    Click here to Read More
    Previous Article
    T20 বিশ্বকাপে না খেলায় ‘মেন্টাল কোমা’-য় চলে যান বাংলাদেশের ২ ক্রিকেটার! কী জানালেন কোচ?
    Next Article
    শুরু থেকেই তলানিতে TRP, বছর ঘোরার আগেই গল্প শেষ জি বাংলার আরেক সিরিয়ালের

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment