বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। আর্থিক লেনদেনগুলি আজ অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলান। পরিবারের সদস্যদের কাছ থেকে আজ আপনি একটি কাজে সমর্থন পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অত্যধিক পরিমাণে টিভি দেখা বা মোবাইল চালানো থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কপালে এবং নাভিতে কেশরের তিলক লাগান।
বৃষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ একটি দলীয় কাজ করার ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে রয়েছেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভগবান শিব এবং হনুমান মন্দিরে ভোগ অর্পণ করুন।
মিথুন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। সেইসব বন্ধুদের থেকে আজ দূরে থাকুন যাঁরা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। একটি অপ্রত্যাশিত দায়িত্ব আজ আপনার দৈনিক পরিকল্পনাকে ব্যাহত করতে পারে। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করার চেষ্টা করুন। আর্থিক লেনদেন আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করুন। কর্মক্ষেত্রে সচেতনভাবে কাজ করুন। অর্ধাঙ্গিনীর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়বেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই কাঠের পিড়ি বা চৌকির ওপর বসে খাবার খান অথবা খাবার সময়ে জুতো খুলে খেতে বসুন।
কর্কট রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজ অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যদি কারোর কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে হবে। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করবেন। যোগ্য ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনি আজ কোথাও সমস্যার সম্মুখীন হলেও দ্রুত সেটিকে সমাধান করতে পারবেন। এই রাশির ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কপালে জাফরানের তিলক লাগান।
সিংহ রাশি: শরীর নিয়ে অবশ্যই অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর পেয়ে আজ আপনি খুশি হতে পারেন। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। আপনার মন খারাপ থাকলে একজন বিশেষ বন্ধু আপনার পাশে থাকতে পারেন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মজীবনে উন্নতির লক্ষ্যের রাত্রে এক বাটি ভর্তি দুধ, জল এবং চিনি মিশিয়ে পাশে সারারাত রাখুন এবং পরের দিন সকালে বাড়ির কাছে থাকা একটি গাছের শিকড়ে তা ঢেলে দিন।
কন্যা রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়ো করে আজ অবশ্যই কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ সন্ধ্যায় একটি সিনেমা বা থিয়েটার দেখতে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মজীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই বিছানার ৪ টি পায়াতে রুপোর পেরেক লাগান।
তুলা রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করবেন। যার ফলে তাঁরা অত্যন্ত আনন্দিত হবেন। পরিবারের একটি গোপন খবর জানতে পেরে আজ আপনি অবাক হবেন। যাঁরা তাঁদের ভালোবাসার মানুষের সঙ্গে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তাঁরা আজ কিছু স্মরণীয় সময় উপহার পাবেন। আপনি আজ প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন। শুধু তাই নয়, আকস্মিক উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই ভোরবেলায় ১১ বার “ওম ক্রাং ক্রিং ক্রৌং সঃ ভৌমায় নমঃ”-এই মন্ত্রটি জপ করুন।
বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার আজ একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার কাছে টাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে দুর্গা চালিশা ও দুর্গা মন্ত্র জপ করুন।
ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং আপনার ব্যক্তিত্বকে উন্নত করার চেষ্টা করুন। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। আপনি আজ কাউকে তাঁর প্রেমের জীবনে সফল হতে সাহায্য করবেন। কোনও কাজে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সাফল্যের সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গৃহ দেবতার সোনার অথবা ব্রোঞ্জের মূর্তি একটি ধর্মীয় স্থানে অর্পণ করুন। এটি আপনার উপকারে আসবে।
আরও পড়ুন: ৮ উইকেট, ৩ টি মেডেন ওভার! নির্বাচকদের জবাব দিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে দাপট মহম্মদ শামির
মকর রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। পাশাপাশি, আপনি আজ একটি ধর্মীয় স্থানে পরিদর্শন করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। শিশুদের সঙ্গে আজ কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। একটি নতুন ব্যবসায়িক অংশীদারিত্বে অংশগ্রহণের আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনি আজ দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আজ আপনার মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষকে রুপোর হাতি উপহার হিসেবে দিন।
আরও পড়ুন: IPL-এ প্রত্যাবর্তন গম্ভীরের? এই ফ্র্যাঞ্চাইজি দিল ৩ টি প্রস্তাব, রয়েছে CEO হওয়ার সুযোগও
কুম্ভ রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নিজের গোপন তথ্যগুলি আজ অবশ্যই বেশি কাউকে জানিয়ে দেবেন না। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হবেন। আপনি আজ আপনার একটি সমস্যার ব্যাপারে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করতে পারেন। যার ফলে ওই বিষয়টির সমাধান হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে চাঁদ সম্পর্কিত বস্তু যেমন, সাদা রঙের পোশাক, মুক্তো, মিষ্টি ইত্যাদি উপহার হিসেবে দিন। এটি আপনার উপকারে আসবে।
মীন রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজ অবশ্যই সতর্ক থাকুন। পরিবারের হিতসাধনে সঠিকভাবে পরিশ্রম করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ সৃজনশীল কাজগুলি বেশি করে করবেন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে লকারে অল্প বাসমতি চাল এবং রুপো রেখে দিন।
Previous Article
আজকের রাশিফল ১৯ ফেব্রুয়ারি, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির
Next Article
আজকের রাশিফল ১৭ ফেব্রুয়ারি, পারিবারিক জীবনে সুখের জোয়ার এই চার রাশির