Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ১৬ ফেব্রুয়ারি, প্রতিটি ক্ষেত্রে উন্নতি এই চার রাশির

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ খেলাধুলার প্রতি আকৃষ্ট হবেন। আপনি আজ একটি কাজে, প্রিয়জন এবং বন্ধুবান্ধবদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা অপ্রত্যাশিত লাভের সম্মুখীন হতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনি দুর্দান্ত কিছু পরিকল্পনা করতে পারেন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই অভাবী শিশু কন্যাদের উদ্দেশ্যে চকোলেট বিতরণের চেষ্টা করুন।

    বৃষ রাশি: সমস্যার মধ্যে রয়েছেন এমন একজন ব্যক্তিকে আজ আপনি সাহায্য করতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। অন্যান্যদের ত্রুটি খোঁজার বদভ্যাসের কারণে আপনি আজ নিজের সমালোচিত হতে পারেন। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। সৃজনশীল ব্যক্তিদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা আজ বহু প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি পেতে পারেন। এই রাশির পড়ুয়াদের গুরুত্বপূর্ণ কাজগুলি আজকেই সম্পন্ন করে ফেলা উচিত। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষকে আজ অবশ্যই কিছুটা সময় দিন।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহের পুজো করুন এবং নরসিংহ কবচের (সুরক্ষার জন্য বর্ম) জপ করুন।

    মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি খেলাধুলায় ব্যস্ত হতে পারেন অথবা জিমে যেতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কালো এবং সাদা রঙের মিশ্রণের জুতো পরিধান করুন।

    কর্কট রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পরিবারের একজন প্রবীণ সদস্য সহায়তায় আপনি আজ আর্থিক দিক থেকে লাভবান হবেন। আপনি একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই কোনও কাজে বাইরে যাওয়ার সময়ে কপালে লাল রঙের তিলক লাগান।

    সিংহ রাশি: প্রতিটি কাজ আজ মনোযোগ দিয়ে করার চেষ্টা করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। দীর্ঘস্থায়ী লাভের জন্য আপনি আজ স্টক অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। যার ফলে আপনি নিজের জন্য সময় বের করতে পারবেনা না। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কোথাও ভ্রমণের সুযোগ খুঁজুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পকেটে লাল রঙের রুমাল রাখুন।

    কন্যা রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। পরিবারের একজন প্রবীণ সদস্যের সহায়তায় আপনি আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার ক্ষেত্রে এই সময়টি ভালো। ক্ষুদ্র এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির পড়ুয়াদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। আপনি আজ টিভি দেখে অথবা মোবাইল চালিয়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে নির্দিষ্ট সময় অন্তর ভালোবাসার মানুষকে লাল রঙের বস্ত্র উপহার দিন।

    তুলা রাশি: আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহারের কারণে আজ আপনি দুঃখ পেতে পারেন। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত অর্থ আজ এমন জায়গায় সঞ্চয় করুন যেখান থেকে প্রয়োজনের সময়ে আপনি তা পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আজ আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে একটি পরিকল্পনাকে সমর্থন পাবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রেমের জীবনে অবশ্যই সতর্ক থাকুন। কোনও নতুন বিষয় নিয়ে আলোচনা করার ক্ষেত্রে এই দিনটি ভালো। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার আগে অবশ্যই অর্ধাঙ্গিনী সঙ্গে আলোচনা করুন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা রঙের সুগন্ধি মিষ্টি অভাবী শিশু কন্যাদের উদ্দেশ্যে অর্পণ করুন।

    বৃশ্চিক রাশি: আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ কিছু সৃজনশীল প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পেতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কালো এবং সাদা তিলের বীজ মিশিয়ে মাছেদের খেতে দিন।

    ধনু রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। অতীতের একটি বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা একটি প্রস্তাব আজ বাস্তবায়িত হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একজন বিধবার প্রতি সহানুভূতিশীল হন বা তাঁকে সাহায্য করুন।

    আরও পড়ুন: গোটা বিশ্বকে চমকে দিলেন মুকেশ আম্বানি! Google-Microsoft সহ ১৫ টি সংস্থার সঙ্গে মেলালেন হাত

    মকর রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ হয়ে উঠতে পারে। আপনি আজ কোথাও ভ্রমণে গিয়ে এবং বিপুল অর্থব্যয় করতে চাইবেন। তবে, অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। বাড়ির কাজগুলি মন দিয়ে করার চেষ্টা করুন। আপনি আজ আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে প্রশংসা এবং পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভাল ফল পেতে থাকবেন। আজ আপনি একজন বিশেষ কারোর সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে নিজের খাবার ভাগ করে খান।

    আরও পড়ুন: ১ বছরে ৪২৯ শতাংশের রিটার্ন! আপনার পোর্টফোলিওতে আছে নাকি এই স্টক?

    কুম্ভ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। কোথাও বিনিয়োগের আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। পরিবার সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সচেতন ভাবে করুন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে কাজু দিয়ে তৈরি মিষ্টি বাচ্চাদের মধ্যে বিতরণ করুন।

    মীন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। এই রাশির ব্যবসায়ীদের আজ সতর্ক থাকতে হবে। নাহলে, তাঁদের আর্থিক দিক থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ অবশ্যই কিছুটা সময় বের করে নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সবুজ রঙের পোশাক বেশি করে পরিধান করুন।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ১৭ ফেব্রুয়ারি, পারিবারিক জীবনে সুখের জোয়ার এই চার রাশির
    Next Article
    আজকের রাশিফল ১৫ ফেব্রুয়ারি, শিবরাত্রির দিনে সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment