বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার যদি আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে অবশ্যই মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনার বিপুল অর্থব্যয় ঘটতে পারে। আজ অনেকেই আপনার কাছ থেকে গান শুনতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে এই দিনটি নিঃসন্দেহে ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ঠাকুরঘরে চন্দ্রযন্ত্র স্থাপন করে পুজো করুন।
বৃষ রাশি: আপনি আজ খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। মনে রাখবেন, আজ আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। ভালোবাসার মানুষের অনুভূতিকে বোঝার চেষ্টা করুন। আপনি আজ অনেকটা সময় ঘুমিয়ে অতিবাহিত করবেন। রূপচর্চার ক্ষেত্রে আপনি আজ অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই প্রতিদিন বিশুদ্ধ মধু সেবন করুন।
মিথুন রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। এই রাশির ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগিয়ে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বাড়িতে আজ আপনি আপনার বাবা-মায়ের পছন্দের খাবার আনতে পারেন। যার ফলে ইতিবাচক পরিবেশ তৈরি হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে প্রত্যেক শুক্রবার শ্রীসূক্ত মন্ত্র পাঠ করুন।
কর্কট রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আপনি একজন বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। কোথাও কেনাকাটা করতে গিয়ে আপনি আজ ব্যস্ত হয়ে পড়বেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ভগবান ভৈরবের আরাধনা করুন।
সিংহ রাশি: কাউকে ঋণ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। যদি ঋণ দিতেই হয় সেক্ষেত্রে লিখিত প্রমাণ রাখুন। আপনি আজ একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখে অবাক হয়ে যাবেন। আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তো মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আপনার ব্যক্তিত্বকে উন্নত করার লক্ষ্যে সুগন্ধি ব্যবহার করুন।
কন্যা রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন।। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে আপনার ব্যস্ততা বৃদ্ধি পাবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে সন্ধ্যাবেলায় তুলসীতলায় বাতি দিন।
তুলা রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। আর্থিক দিক থেকে আজ অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেমের জীবনে আজ অবশ্যই সচেতন থাকুন। শ্বশুরবাড়ির তরফে আজ আপনি একটি খারাপ খবর পেতে পারেন। যার ফলে আপনার মন প্রভাবিত হবে। আপনি আজ ফটোগ্রাফির দক্ষতা অর্জন করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে মদ্যপানের বদ অভ্যাস পরিত্যাগ করুন এবং আমি খাবার গ্রহণ থেকে বিরত থাকুন।
বৃশ্চিক রাশি: নিজের একগুঁয়ে মানসিকতাকে অবশ্যই দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি একটি বই পড়তে পারেন অথবা গান শুনতে পারেন। বন্ধুদের সঙ্গে অত্যধিক সময় অতিবাহিত করবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বাড়িতে একটি সাদা ফুলের গাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন।
ধনু রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি ধর্মীয় স্থানে অথবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। দীর্ঘদিন ধরে পড়ে থাকা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করুন। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ভালোবাসার মানুষকে লাল রঙের ফুল উপহার দিন।
আরও পড়ুন: আর নেই চিন্তা! RBI-র এই পদক্ষেপে লাভবান হবেন লক্ষ লক্ষ কৃষক, জানুন এখনই
মকর রাশি: শিশুদের সঙ্গে আজ দুর্দান্ত সময় অতিবাহিত হবে। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। প্রেমের জীবনে আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনি একটি পার্কে বেড়াতে গেলেও একজন ব্যক্তির সঙ্গে আপনার বিবাদের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। সামগ্রিকভাবে এই দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আজ আপনি একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই পুজোর জায়গায় সাদা শাঁখ স্থাপন করে নিয়মিত পুজো করুন।
আরও পড়ুন: যা কেউ পারেনি, সেটাই করে দেখাল ভারত! T20 বিশ্বকাপে নয়া ইতিহাস টিম ইন্ডিয়ার
কুম্ভ রাশি: আপনার মনোমুগ্ধকর আচরণ আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। যাঁরা বাড়ি থেকে দূরে কোথাও চাকরি করেন তাঁরা আজ অবসর সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারেন। পরিবারের একটি খবর শুনে তাঁরা সংবেদনশীলও হতে পারেন। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে একজন সাধুর উদ্দেশ্যে অবশ্যই কালো এবং সাদা রঙের পোশাক অর্পণ।
মীন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ একজন বন্ধুকে মিস করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশিচক্রের শিশুরা আজ খেলতে গিয়ে আঘাতের সম্মুখীন হতে পারে। তাই, তাদের অভিভাবকদের সতর্ক থাকতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে সংযত হয়ে কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পকেটে লাল রঙের রুমাল রাখুন।
Previous Article
আজকের রাশিফল ১৫ ফেব্রুয়ারি, শিবরাত্রির দিনে সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি
Next Article
আজকের রাশিফল ১৩ ফেব্রুয়ারি, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির