Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ১২ ফেব্রুয়ারি, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ একাকীত্বের অনুভূতি কাটিয়ে উঠতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বাড়ির একটি কাজ করতে গিয়ে আজ আপনি ব্যস্ত হয়ে পড়বেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবেনা। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই মহাদেবের বা একটি অশ্বত্থ গাছের সামনে ২ থেকে ৩ টি লেবু অর্পণ করুন।

    বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও বন্ধুবান্ধবদের সঙ্গে আপনি কিছুটা সময় অতিবাহিত করবেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। ভালোবাসার মানুষের জন্য আপনি আজ একটি সারপ্রাইজের পরিকল্পনা করতে পারেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই একজন অভাবী মহিলাকে দুধের প্যাকেট অর্পণ করুন।

    মিথুন রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হতে পারে। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। কোনও নতুন দায়িত্বের কারণে চাপ বৃদ্ধি হতে পারে। কোনও ভালো কাজের পরিপ্রেক্ষিতে আপনি প্রশংসা পেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: শনির সুপ্রভাবের লক্ষ্যে ঈশ্বরে বিশ্বাসী হন এবং দান-ধ্যানে যুক্ত থাকুন। এর ফলে আপনার কেরিয়ারেও ইতিবাচক প্রভাব পড়বে।

    কর্কট রাশি: আপনি আজ মানসিক চাপের সম্মুখীন হলেও আত্মীয়-স্বজনের মাধ্যমে চিন্তামুক্ত হবেন। এমন আত্মীয় থাকার কারণে আপনি নিজেকে ভাগ্যবান বলেও মনে করবেন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। যাঁরা শুধুমাত্র ঋণ নেওয়ার জন্য আপনার কাছে আসেন তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। যাঁরা কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাঁরা অযথা ভয় পাবেন না। আপনার পরিশ্রম নিশ্চয়ই ইতিবাচক ফল প্রদান করবে। কোনও বিষয়ের পরিপ্রেক্ষিতে আইনি পরামর্শ নেওয়ার জন্য একজন আইনজীবীর কাছে যাওয়ার ক্ষেত্রে এই দিনটি ভালো। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মা দুর্গার (সিংহবাহিনী) ছবি বা মূর্তির পুজো করুন।

    সিংহ রাশি: আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ সর্বত্র প্রশংসা পাবে। এমনকি, অনেকে আপনার সামনেই প্রশংসা করবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। সন্তানদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। প্রিয়জনদের সঙ্গে আজ আপনি কিছুটা সময় অতিবাহিত করবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে তামার চৌকো টুকরোতে জাফরান লাগিয়ে গোলাপী রঙের কাপড়ে মুড়ে পূর্ব দিকে গিয়ে সূর্যোদয়ের সময়ে নির্জন স্থানে মাটি চাপা দিন।

    কন্যা রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। নাহলে, আপনার স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। কোনও সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করে দিতে পারে। তাই, এদিক থেকে সতর্ক থাকুন। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আজ সর্তকতার সঙ্গে করুন। আপনার আজ হঠাৎ করেই কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় অতিবাহিত করতে পারবেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে পাখিকে সাত রকমের শস্য খেতে দিন।

    তুলা রাশি: বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, বন্ধুরা আজ আপনার জন্য সন্ধ্যা নাগাদ একটি আকর্ষণীয় পরিকল্পনা করতে পারেন। আর্থিক দিক থেকে এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে সতর্ক হতে হবে। বাড়িতে আজ হঠাৎ করেই অতিথির আগমনের কারণে আপনার কোনও পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। যদিও, তাঁর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লোককে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার পূর্বে মাথায় এবং শরীরে তেল মালিশ করুন।

    বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। জমি সংক্রান্ত বিনিয়োগের ক্ষেত্রে এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার বাড়ির চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন। মনে রাখবেন, আমাদের জীবনে সময় হল অত্যন্ত মূল্যবান। তাই, অযথা সময় নষ্ট করে থেকে বিরত থাকুন। আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও চাকরি করেন সেক্ষেত্রে অবসর সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারেন। শুধু তাই নয়, বাড়ির একটি খবর শুনে আপনি সংবেদনশীল হতে পারেন। ভালোবাসার মানুষের কাছ থেকে আপনি আজ একটি চমক পাবেন।
    প্রতিকার: কেরিয়ারে উন্নতির লক্ষ্যে অবশ্যই আপনার দৈনন্দিন খাদ্যাভাসে সূর্যমুখী তেল, ও কালো ডাল বা কলাইয়ের ব্যবহার করুন।

    ধনু রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবেন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। আত্মীয়দের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। ব্যবসায়িক বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার সময়ে অবশ্যই কারোর দ্বারা প্রভাবিত হবেন না। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে ব্যবহার করুন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: ব্যবসায়িক জীবনে উন্নতির লক্ষ্যে লাল রঙের মসুর ডাল অভাবী মানুষদের অর্পণ করুন।

    আরও পড়ুন: আর নয় চিনের ‘দাদাগিরি’! গোটা বিশ্বকে চমকে দিয়ে কানাডা-ব্রাজিল-ফ্রান্সের সঙ্গে দুর্ধর্ষ পরিকল্পনা ভারতের

    মকর রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে ভালো বোঝাপড়া বাড়িতে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। নিজের গোপন তথ্যগুলি বেশি কারোর সঙ্গে ভাগ করে নেবেন না। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ কিছু ভালো সুযোগ পেতে পারেন। সহায়ক গ্রহগুলির কারণে আজ আপনার মানসিক সন্তুষ্টি বজায় থাকবে। অর্ধাঙ্গিনীর কারণে আপনি আজ একটি অসুবিধার সম্মুখীন হতে পারেন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে দুর্গা মন্দিরে প্রসাদ অর্পণ করুন।

    আরও পড়ুন: পাকিস্তানের পর এবার বাংলাদেশের U-টার্ন! T20 বিশ্বকাপে নাম প্রত্যাহারের বিষয়ে চাঞ্চল্যকর প্রতিক্রিয়া

    কুম্ভ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ সমস্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে ফেলবেন। যার ফলে আপনি নিজের জন্য কিছুটা সময় পাবেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত থাকুন। আপনি আজ অবসর সময়ে মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: বুধের সুপ্রভাব বৃদ্ধির লক্ষ্যে অবশ্যই ব্রোঞ্জ দান করুন। এর ফলে আপনার আর্থিক থেকেও উন্নতি ঘটবে।

    মীন রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনি আজ আর্থিক সমস্যার সম্মুখীন হলেও সন্ধ্যা নাগাদ লাভবান হতে পারেন। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। উদ্যোগী ব্যক্তিদের সঙ্গে আজ আপনার অংশীদারিত্বের সুযোগ রয়েছে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। দিনটিকে ভালো করে তোলার লক্ষ্যে আপনার মধ্যে থাকা বিশেষ গুণগুলির ব্যবহার করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ব্রোঞ্জের বালা পরুন।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ১৩ ফেব্রুয়ারি, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির
    Next Article
    আজকের রাশিফল ১১ ফেব্রুয়ারি, ব্যবসায় বাজিমাত এই চার রাশির

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment