Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    Airtel-এর গ্রাহকদের জন্য বড় খবর! বন্ধ হল এই জনপ্রিয় রিচার্জ প্ল্যান, এবার করতে হবে কত খরচ?

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: এয়ারটেল (Airtel Postpaid Plan) গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি এই টেলিকম সংস্থার (Telecom Company) গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে বর্তমান প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এয়ারটেল ৫৪৯ টাকার ইন্ডিভিজুয়াল পোস্টপেইড প্ল্যানটি ডিসকন্টিনিউ করে দিয়েছে। ফলে এখন তাদের পোস্টপেইড পোর্টফোলিওতে এন্ট্রি-লেভেলের ইন্ডিভিজুয়াল পোস্টপেইড প্ল্যান হিসাবে শুধু ৪৪৯ টাকার প্ল্যানটিই রয়েছে। ৪৪৯ টাকার প্ল্যানটির পরে পরবর্তী বিকল্পটি হল ৬৯৯ টাকার প্ল্যান। এর মানে হল যাঁরা ৫৪৯ টাকার প্ল্যানটি কিনছিলেন তাঁদের এবার বাজেট পরিবর্তন করতে হবে। কারণ, এখন তারা ৬৯৯ টাকার প্ল্যানটি বেছে নিতে বাধ্য হবেন। এই বিষয়টি স্পষ্টতই ট্যারিফ বৃদ্ধির একটি ইঙ্গিত। এদিকে, এখনও কোম্পানির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, সংবাদটি লেখার সময় পর্যন্ত কোম্পানির ওয়েবসাইটে ৫৪৯ টাকার পোস্টপেইড প্ল্যানটি দেখা যাচ্ছে না। টেলিকম টকের তথ্য অনুযায়ী, এই প্ল্যানটি কোম্পানির এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকেও সরিয়ে ফেলা হয়েছে।

    Airtel-এর গ্রাহকদের জন্য বড় খবর (Airtel Postpaid Plan):

    ইন্ডিভিজুয়াল প্ল্যান: যেসব গ্রাহক এয়ারটেল পোস্টপেইড কানেকশনে আপগ্রেড করতে চান, তাঁদের জন্য এখন এন্ট্রি-লেভেল অপশন হিসাবে রয়েছে প্রতি মাসে GST সহ ৪৪৯ টাকার একটি ইন্ডিভিজুয়াল প্ল্যান।
    ফ্যামিলি প্ল্যান: এটি হল প্রতি মাসে GST সহ ৬৯৯ টাকা মূল্যের একটি ফ্যামিলি প্ল্যান। যার মধ্যে একট প্রাইমারি এবং অ্যাড-অন সিম কানেকশন অন্তর্ভুক্ত রয়েছে।

    Know more about this Airtel postpaid plan.

    এয়ারটেলের ৪৪৯ টাকার প্ল্যানের সুবিধাসমূহ: ৪৪৯ টাকার এই প্ল্যানটিতে আনলিমিটেড 4G এবং 5G ডেটার সঙ্গে আনলিমিটেড লোকাল, STD এবং রোমিং কল অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, গ্রাহকেরা প্রতিদিন ১০০ টি SMS এবং 5G স্লাইসিং সহ ফাস্টলেন প্রযুক্তির অ্যাক্সেস পাবেন। এই প্ল্যানটিতে লাইফস্টাইল থেকে শুরু করে ডিজিটাল এবং নিরাপত্তা সংক্রান্ত সুবিধাও রয়েছে। এগুলির মধ্যে রয়েছে ৬ মাসের জন্য গুগল ওয়ান (১০০ জিবি ক্লাউড স্টোরেজ), বিনামূল্যে হ্যালো টিউনস, ৩ মাসের জন্য এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়াম, ১২ মাসের জন্য অ্যাডোব এক্সপ্রেস প্রিমিয়াম এবং ব্লু রিবন ব্যাগ ট্র্যাকিং পরিষেবা। সেফটি ফিচার্সের মধ্যে রয়েছে ফ্রড লিঙ্ক ব্লক করা, স্প্যাম থেকে সুরক্ষা এবং ওটিপি অ্যালার্ট।

    আরও পড়ুন: সমগ্র বিশ্ব তাকিয়ে ভারতের দিকে! এই প্রথম ৪০ টিরও বেশি দেশের সঙ্গে মেগা মহড়া ভারতীয় নৌবাহিনীর

    ৬৯৯ টাকার প্ল্যানের সুবিধাসমূহ: ২ জনের জন্য এই ফ্যামিলি প্ল্যানটির মাসিক খরচ GST সহ ৬৯৯ টাকা। অর্থাৎ জনপ্রতি প্রায় ৩৫০ টাকা। এই প্ল্যানটিতে ২ টি সিম (১টি প্রাইমারি + ১টি অ্যাড-অন) রয়েছে এবং এতে সকল সদস্যের জন্য আনলিমিটেড 4G ও 5G ডেটার পাশাপাশি আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কলের সুবিধা পাওয়া যায়।

    আরও পড়ুন: সুখবর! এবার এইসব কেনাকাটায় দিতে হবে না বেশি ট্যাক্স, বড় পদক্ষেপ আয়কর দফতরের

    এছাড়াও, প্রতিদিন ১০০ টি এসএমএস, 5G স্লাইসিং সহ ফাস্ট লেন প্রযুক্তি, ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম মোবাইল সাবস্ক্রিপশন, ৬ মাসের জন্য গুগল ওয়ান (১০০ জিবি ক্লাউড স্টোরেজ), ১ বছরের জন্য জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন, ৩ মাসের জন্য এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়াম এবং ১২ মাসের জন্য অ্যাডোব এক্সপ্রেস প্রিমিয়ামের মতো সুবিধা পাওয়া যাচ্ছে। সেফটি ফিচার্সের মধ্যে রয়েছে ফ্রড লিঙ্ক ব্লকিং, স্প্যাম সুরক্ষা, ওটিপি অ্যালার্ট, বিনামূল্যে হ্যালো টিউনস এবং ব্লু রিবন ব্যাগ ট্র্যাকিং পরিষেবা।

    Click here to Read More
    Previous Article
    রোহিত শর্মার বিদায়ঘণ্টা বাজিয়ে দিলো BCCI! লর্ডসের মাঠেই শেষবার ভারতের জার্সি গায়ে চাপাবেন হিটম্যান?
    Next Article
    আজকের রাশিফল ১৭ জুলাই, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment