বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: কর্মক্ষেত্রের কাজ দ্রুত শেষ করে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করতে চাইবেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলি শেষ করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে সময় অতিবাহিত করতে পারবেন না। যার ফলে আপনার মন খারাপ হয়ে যাবে। এই রাশির কিছু পড়ুয়া আজ ল্যাপটপ বা টিভিতে একটি সিনেমা দেখে অনেকটা সময় ব্যয় করতে পারেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই নিজের ঘরে ইষ্টদেবে রুপোর মূর্তি স্থাপন করে নিয়মিত তাঁর পুজো করুন।
বৃষ রাশি: সন্তানদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। পরিবারের সদস্য অথবা বন্ধুদের সঙ্গে আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি একটি পিকনিকে গিয়ে কিছু মূল্যবান স্মৃতির সঞ্চয় করতে পারেন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করুন। আজ আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে অনেকের কাছ থেকেই প্রশংসা পাবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি কালচে-নীল কাপড়ের মধ্যে গোল মরিচ, কালো ছোলা এবং একটি কাঁচা কয়লার টুকরো বেঁধে তা স্রোতযুক্ত জলে নিক্ষেপ করুন।
মিথুন রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ লাভবান হতে পারেন। ভালোবাসার মানুষের কিছু দাবি আজ আপনি পূরণ করতে পারবেন না। যেটি তাঁর খারাপ লাগতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার পছন্দের কাজগুলি করতে পারেন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারিরীক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে তোতা পাখিকে সবুজ রঙের লঙ্কা খেতে দিন।
কর্কট রাশি: আপনি আজ খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করবেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে কোথাও ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে আপনি আজ অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অবিবাহিত হবে। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। বিবাহিত জীবনে অবশ্যই কিছুটা সময় দিন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অচ্যুতম, কেশব, হরি, বিষ্ণু, সত্যম, হংস, জনার্দন এবং নারায়ণ- ভগবান বিষ্ণুর এই ৮ টি নাম জপ করুন।
সিংহ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। বন্ধুদের সঙ্গে আজ আপনি কোনও খেলাধুলার পরিকল্পনা করতে পারেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের মনোযোগী হন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার কাছে আসার সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। আজ আপনি মোবাইল চালিয়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাড়িতে বটগাছ লাগিয়ে ওই গাছটিকে যত্নে রাখুন।
কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। শরীরচর্চার প্রতি মনোযোগী হন। কর্মজীবনে বা ব্যবসায়িক ক্ষেত্রে কোনও কাজে অবহেলা করবেন না। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার চেষ্টা করুন। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো ধারণা এবং পরিকল্পনা পেতে পারেন। সেগুলিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনার যোগাযোগ ক্ষমতা আজ আপনাকে এগিয়ে রাখবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দুধ, মিছরি এবং সাদা গোলাপ একটি পবিত্র স্থানে অর্পণ করুন।

তুলা রাশি: আপনার মন আজ কোনও ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। দীর্ঘস্থায়ী লাভের জন্য আজ আপনি কোনও শেয়ারে অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার ভালোবাসার মানুষের কাছে আজ নিজের ব্যক্তিগত অনুভূতি বা কোনও গোপন তথ্য ভাগ করে নেওয়ার ক্ষেত্রে দিনটি ভালো নয়। পরিচিত মহিলাদের মাধ্যমে আজ আপনি কিছু কাজের সুযোগ পেতে পারেন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে সাধু-সন্তদের সাহায্য করুন।
বৃশ্চিক রাশি: অন্যদের সমালোচনা করার বদভ্যাসের কারণে আজ আপনি নিজের সমালোচিত হতে পারেন। তাই, অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, আজ আপনি যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। যৌথ উদ্যোগ অথবা অংশীদারিত্ব থেকে দূরে থাকুন। কোনও অপ্রয়োজনীয় কাজের অযথা সময় নষ্ট করার থেকে বিরত থাকুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কেশর বা হলুদের মূল একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে তা নিজের কাছে রাখুন।
ধনু রাশি: অন্যদের সমালোচনা করার বদভ্যাসের কারণে আজ আপনি নিজে সমালোচিত হতে পারেন। তাই, অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করুন। যাঁরা এতদিন পর্যন্ত অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আত্মীয়দের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি পিকনিকে গিয়ে কিছু মূল্যবান স্মৃতির সঞ্চয় করবেন। কর্মক্ষেত্রে অনেকেই আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে প্রশংসা করবেন। কোথাও সফরের মাধ্যমে আজ আপনি নতুন স্থান দেখতে পাবেন এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সূর্য চালিশা এবং আরতি পাঠ করুন।
আরও পড়ুন: জমে যাবে টক্কর! যে শিশুকে কোলে নিয়েছিলেন, বিশ্বকাপের ফাইনালে তারই বিরুদ্ধে মাঠে নামবেন মেসি
মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আরও ভালো পেশার সম্ভাবনায় আজ আপনার কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। তবে, অভিভাবকদের অনুমতি নিন। কোনও অপ্রয়োজনীয় কাজী অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ‘ওম পদ্মাপুত্রায় বিদ্যাহে অমৃতসায় ধীমহি তন্ন কেতুহু প্রচোদয়া’-এই মন্ত্রটি দিনে ১১ বার জপ করুন।
আরও পড়ুন: হয়নি প্রতিশ্রুতি পূরণ! টিম ইন্ডিয়া ছাড়তে চান এই কোচ
কুম্ভ রাশি: আপনার কোনও বেপরোয়া আচরণের কারণে একজন বন্ধু সমস্যার সম্মুখীন হতে পারেন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যাগুলির সমাধান করার জন্য আজ আপনি আপনার বুদ্ধি এবং প্রভাবকে কাজে লাগাতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে পলাশপুষ্পসংহাসম, তারকগ্রহমস্তকম, রৌদ্রাম রৌদ্রথমকাম ঘোড়াম, তাম কেতুম প্রানামাম্যাহাম’-এই মন্ত্রটি ১১ বার জপ করুন।
মীন রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য অবশ্যই ধৈর্য বজায় রাখুন। বন্ধুবান্ধবদের সাহায্যে আজ আপনি আর্থিক সঙ্কট থেকে মুক্ত হতে পারবেন। পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাবকে দূরে সরিয়ে রাখুন। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কোনও প্রকল্প অথবা পরিকল্পনা আজ সঠিকভাবে সম্পন্ন হবে। প্রত্যেকের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: মনে রাখবেন, মদ্যপান মঙ্গলের ওপর কুপ্রভাব ফেলে। তাই, মদ্যপানের বদভ্যাস অবশ্যই পরিত্যাগ করুন। এর ফলে পারিবারিক জীবনেও সুখ এবং শান্তি বজায় থাকবে।
Previous Article
Airtel-এর গ্রাহকদের জন্য বড় খবর! বন্ধ হল এই জনপ্রিয় রিচার্জ প্ল্যান, এবার করতে হবে কত খরচ?
Next Article
এটাই একমাত্র পদ্ধতি, জনতার দরবারে কীভাবে নাম লেখাবেন? রইল বিস্তারিত