Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রোহিত শর্মার বিদায়ঘণ্টা বাজিয়ে দিলো BCCI! লর্ডসের মাঠেই শেষবার ভারতের জার্সি গায়ে চাপাবেন হিটম্যান?

    1 week ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে চলতি বছরটা একেবারেই ভালো কাটছে না রোহিত শর্মার (Rohit Sharma)। আফগানিস্থানের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচের হাফসেঞ্চুরি বাদ দিলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ ও চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) অ্যাওয়ে সিরিজে শোচনীয় ভাবে ব্যর্থ তিনি। এবার আরও একটি খারাপ খবর পেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

    আগামী ওডিআই বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা পাবেন না রোহিত:

    বাকি সব ফরম্যাট থেকে অবসর ঘোষণা করে দিলেও ভারতের জার্সিতে ৫০ ওভারের ক্রিকেট খেলে যেতে চাইছিলেন রোহিত। লক্ষ্য ছিল অধরা ওডিআই বিশ্বকাপ খেতাব জয়। কিন্তু সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে তাকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী ওডিআই বিশ্বকাপের পরিকল্পনায় নেই তিনি।

    অর্থাৎ চলতি ইংল্যান্ড বনাম ভারত সিরিজের লর্ডসে আয়োজিত হতে চলা শেষ ওডিআই ম্যাচটি হতে চলেছে রোহিত শর্মার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই চূড়ান্ত হতাশ রোহিত শর্মার ভক্তরা। অনেকেই বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের জন্য দায়ী করছেন বর্তমান ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে।

    আরও পড়ুন: দুই সিরিজে একটিও ম্যাচ না জিতে অভিযান শেষ শ্রেয়সের ভারতের! ১৬০৫ দিন পর খোয়ালেন ICC ক্রমতালিকায় শীর্ষস্থান

    কিন্তু অনেকেই মনে করছেন যে রোহিত শর্মাকে বাদ দিয়ে এগোলে হয়তো আখেরে লাভবান হবে ভারতীয় দলই। চলতি ইংল্যান্ড সফর রোহিত শর্মার কাছে ছিল অ্যাসিড টেস্টের মতো। এই সফরে সফল হলে আগামী ওডিআই বিশ্বকাপের জন্য তর্ক থেকে যেত রোহিত শর্মার দলে থাকা নিয়ে। কিন্তু প্রথম ম্যাচে মাত্র ১১ রান করে আউট হওয়ার পর দ্বিতীয় ওডিআই ম্যাচে ৪৭ বল খেলে রোহিত শর্মা মাত্র ২৬ রান করে ড্রেসিংরুমে ফেরেন। অর্থাৎ নিজের ব্যাটিংয়ের স্বাভাবিক ধরন বদলেও নিজের সেরাটা বার করে আনতে ব্যর্থ হচ্ছেনা হিটম্যান।

    আরও পড়ুন: ব্যাটে বলে দুরন্ত অক্ষর! রোহিত-বিরাট ব্যর্থ হলেও অসাধারণ জয় পেলো শুভমান গিলের ভারত

    এবার খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে রোহিত শর্মা বাদ করলে তার জায়গায় শুভমান গিলের ওপেনার হিসেবে সঙ্গী হবেন কে? এর ক্ষেত্রে ভারতীয় দলের হাতে রয়েছে একাধিক অপশন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সম্ভবত অল্প সুযোগের নিজের যোগ্যতা প্রমাণ দেওয়াযশস্বী জয়সওয়ালকে এই ফরম্যাটে রোহিত শর্মার বদলি হিসেবে বেছে নেবে। মাত্র ছ’টি ওডিআই ম্যাচ খেলে দুটি আন্তর্জাতিক সেঞ্চুরি করা এই বাঁ-হাতি ব্যাটারই হয়তো হবেন শুভমান গিলের পরবর্তী সময়ের ওপেনিং সঙ্গী।

     

    Click here to Read More
    Previous Article
    "নিজের ছোটবেলাকে দেখতে পাই"- বেনারসের বেনারসিতে জগন্নাথকে সাজিয়ে শৈশবের স্মৃতিরোমন্থন ইমনের
    Next Article
    Airtel-এর গ্রাহকদের জন্য বড় খবর! বন্ধ হল এই জনপ্রিয় রিচার্জ প্ল্যান, এবার করতে হবে কত খরচ?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment