Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আগামীকাল থেকেই শিয়ালদহ লাইনের ৮ টি স্টেশনে বন্ধ টিকিট কাউন্টার, তালিকায় কী কী?

    4 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলে (Indian Railways) এবার বড় আপডেট। ১ জুলাই থেকে শিয়ালদহ ডিভিশনের একাধিক ডিভিশনে বন্ধ হচ্ছে কম্পিউটারাইজড পিআরএস কাউন্টার। মোট ৮ টি টিকিট কাউন্টার স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। ফলত ওই স্টেশন থেকে সংরক্ষিত টিকিট আর কাটা যাবে না।

    শিয়ালদহ লাইনে (Indian Railways) বন্ধ হচ্ছে টিকিট কাউন্টার

    দূরপাল্লার ট্রেনের জন্য এই কাউন্টারগুলি থেকে টিকিট কাটা যেত। এছাড়াও কাউন্টার থেকে নিজেদের টিকিট বুকিং বাতিল করারও সুবিধা পাওয়া যায়। কোনও নির্দিষ্ট ট্রেনে সিট রয়েছে কিনা সেটাও জানা যেত এই কাউন্টার থেকেই। কিন্তু এবার থেকে সংশ্লিষ্ট স্টেশনগুলিতে আর মিলবে না এই সুবিধা। কোন কোন স্টেশনে বন্ধ হচ্ছে এই পরিষেবা?

    Indian Railways Reservation ticket counters will be closed from tomorrow

    কোন কোন স্টেশন রয়েছে: পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে, আগরপাড়া, জগদ্দল, টিটাগড়, বিরাটি, অশোকনগর রোড, মসলন্দপুর, ঢাকুরিয়া, নিউ আলিপুর স্টেশনে ১ জুলাই থেকে স্থায়ী ভাবে বন্ধ হচ্ছে টিকিট কাউন্টারটি।

    আরও পড়ুন :  অজান্তেই ডেকে আনছেন নিজের বড় বিপদ! বর্ষার সময় ভুলেও ছোঁবেন না ‘এই’ মাছ

    কেন এই সিদ্ধান্ত: পূর্ব রেলের (Indian Railways) মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, সাধারণ মানুষের হাতে এখন অনেক অ্যাপলিকেশন রয়েছে। লঞ্চ করা হয়েছে রেলওয়ান অ্যাপ। তাই স্টেশনে আর রিজার্ভেশন কাউন্টার দরকার পড়ছে না।

    আরও পড়ুন : ইলিশের থেকেও ঢের দামি, জালে উঠল সাড়ে ৭ লক্ষ টাকার মাছ! চওড়া হাসি মৎস্যজীবীদের মুখে

    প্রসঙ্গত, একটি রিপোর্ট অনুযায়ী বিগত বছরগুলিতে ভারতীয় রেলে যত রিজার্ভেশন টিকিট কাটা হয়েছে তার মধ্যে ৮৭ শতাংশেরও বেশি ই টিকিটিংয়ের মাধ্যমে কাটা হয়েছে। এই কারণেই স্টেশনে টিকিট কাউন্টার বন্ধ করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    '৫ লক্ষ আদিবাসী দিদি, বোনেরা ৩ হাজার টাকা করে পাবেন', বললেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari
    Next Article
    সূর্যবংশীকে সুযোগ না দিয়ে ভণ্ডামি করেছেন গম্ভীর! বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন ভারতীয় তারকা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment