Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আদ্যোপান্ত বাঙালি মেনু, বরের পছন্দের পদ, অতিথিদের কী খাওয়ালেন রণজয়-শ্যামৌপ্তি?

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক : প্রেম দিবসে চার হাত এক হয়েছে রণজয় বিষ্ণু (Ranojoy-Shyamoupti) এবং শ্যামৌপ্তি মুদলীর। বাঙালি স্টাইলে ছিমছাম ভাবেই বিয়ে সেরেছেন তারকা জুটি। রণজয় শ্যামৌপ্তির বিয়ে উপলক্ষে বসেছিল টলিপাড়ার তারকাদের চাঁদের হাট। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে লীনা গঙ্গোপাধ্যায়, আদৃত কৌশাম্বীরাও।

    রণজয় শ্যামৌপ্তির (Ranojoy-Shyamoupti) বিয়ের মেনুতে কী ছিল?

    অতিথিদের আপ্যায়নেও কোনও ত্রুটি রাখেননি রণজয় শ্যামৌপ্তি। বিয়ের থিমের মতোই খাবারের মেনুতেও ছিল ভরপুর বাঙালিয়ানা। ধোঁয়া ওঠা গরম ভাত, নানান সবজি দিয়ে শুক্তো, ডালের সঙ্গে ছিল নানান রকম ভাজাভুজি। আসলে রণজয় বেগুন ভাজা খেতে খুব ভালোবাসেন। তাই মেনুতেও রাখা হয়েছিল তাঁর প্রিয় ভাজা।

    Ranojoy-Shyamoupti wedding simple bengali menu

    ছিমছাম বাঙালি মেনু: বাঙালিয়ানাকে সম্মান জানিয়ে মেনুতে ছিল মাছের সম্ভার। সরষে লঙ্কার দিয়ে মাখা মাখা পাবদা মাছ তো ছিলই, সঙ্গে ছিল গন্ধরাজ ভেটকি। তারপরেই ছিল শো স্টপার ঝাল ঝাল মটন কষা। শেষপাতে অতিথিদের মিষ্টিমুখের জন্য ছিল মাখা সন্দেশ আর ঘন ক্ষীরের রাবড়ি। সব মিলিয়ে জম্পেশ ভোজের ব্যবস্থা করেছিলেন রণজয় শ্যামৌপ্তি (Ranojoy-Shyamoupti)।

    আরও পড়ুন : শীতের বিদায়বেলায় দেদার বিকোচ্ছে খোকা ইলিশ, দাম কত জানেন?

    সাজও ছিল সাধারণ সুন্দর: আগেই জানা গিয়েছিল, বিয়েতে একেবারে ছিমছাম আয়োজন করতে চলেছেন রণজয় শ্যামৌপ্তি। বেশি ধুমধাম পছন্দ নয় তাঁদের কারোরই। বর কনের সাজও ছিল ছিমছাম। এমনকি চিরাচরিত বেনারসী শাড়ি পরতেও দেখা যায়নি শ্যামৌপ্তিকে।

    আরও পড়ুন : যশ-নুসরতের অভিজাত আবাসনে অগ্নিকাণ্ড, আতঙ্কে পথে নামলেন তারকারা

    প্রসঙ্গত, রণজয় শ্যামৌপ্তি দুজনের আলাপ ‘গুড্ডি’ সিরিয়ালের সেটে। রণজয়ের প্রাক্তন প্রেমিকা সোহিনীর বিয়ের পরে অভিনেতার একাধিক প্রাক্তন তাঁর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। সে সময়ে শ্যামৌপ্তিই আগলেছিলেন রণজয়কে।

    Click here to Read More
    Previous Article
    ফের চেক বাউন্সের অভিযোগ, রাজপালের পর এবার ফাঁসলেন আমিষা
    Next Article
    সফল জুটি, তবু বাঁচল না মেগা—জি বাংলায় বড় সিদ্ধান্তে হতবাক দর্শকরা

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment