Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আবহাওয়ার মুড সুইং! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা, উত্তরবঙ্গে আরও ভয়ঙ্কর দুর্যোগ

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: সকাল হতেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) দোসর হচ্ছে গরম আর অস্বস্তি। বর্ষাকালে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি আর না হলেই গুমোট গরম। গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি ও সাথে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে বদলাবে পরিস্থিতি।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সতর্কতা রয়েছে। সোমবার অবধি বৃষ্টির আলাদা করে সতর্কতা না থাকলেও বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার থেকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।

    আগামীকাল রবিবার নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এই কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ার খুব একটা হেরফের হবে না। মোটের ওপর একই রকম আবহাওয়া থাকবে।

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত মরসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং মায়ানমার সংলগ্ন উপকূলের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। যে কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। আর ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যে।

    south bengal weather(238)

    আরও পড়ুন: আরও শক্তিশালী বায়ুসেনা! ভারতের আকাশে নজর রাখবে DRDO-র ‘নেত্র’, কীভাবে করবে কাজ?

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে দুর্যোগ থামার নাম নেই। দু’দিন অতি প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি হয়েছে দার্জিলিঙে। বৃষ্টি আরও বাড়বে আগামীকাল। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও লাল সতর্কতা জারি রয়েছে। মোটের অপর উত্তরের সব জেলাতেই দুর্যোগপূর্ণ থাকবে পরিস্থিতি। উপরের দিকের পাঁচ জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে।

    Click here to Read More
    Previous Article
    ২১ জুলাইয়ের তোড়জোড় শুরু! ধর্মতলাতেই সভা করতে চেয়ে পুলিশকে চিঠি ‘কালীঘাট তৃণমূলের’
    Next Article
    রান্নার গ্যাস নিয়ে বড় উপহার, কেন্দ্রের ঘোষণায় উপকৃত হবেন লক্ষ লক্ষ গ্রাহক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment