Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আবহাওয়ার ডিগবাজি আজ থেকেই! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে জেলায় জেলায়, কতদিন চলবে?

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ। এর প্রভাবে ফের ভিজবে রাজ্য। আগামী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। তাহলে কি বৃষ্টির হাত ধরে ফেব্রুয়ারীর শেষে শীতের কামব্যাক? কী বলছে আবহাওয়া দপ্তর? আগামী সাতদিনের আবহাওয়ার খবর একনজরে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সোমবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার মত জেলাগুলিতে। জারি রয়েছে সতর্কতা। তবে ভারী বৃষ্টি হবে না। সর্বত্রই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    মঙ্গলবারও হবে বৃষ্টি। এদিন পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি ভিজতে পারে কলকাতাও। এছাড়া হালকা ভিজতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায়।
    আলিপুর আবহাওয়া দফতর বলছে, নিম্নচাপ তৈরি হলে তা পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে। ফলত তার রাজ্য বা ওড়িশা উপকূলে সরাসরি প্রভাব পড়ার তেমন সম্ভাবনা নেই।

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা আরও দু’ডিগ্রি বাড়ার সম্ভাবনা। তবে তার পরের এক সপ্তাহ তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। আগামী কয়েকদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির আশপাশে ঘোরাঘুরি করার সম্ভাবনা।

    আরও পড়ুন: মাত্র ৬ বছরে ১৯ বার ডিভিডেন্ড! ১০ ভাগে বিভক্ত হতে চলেছে এই স্টক, সামনে এল রেকর্ড ডেট

    south bengal weather(180)

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও।
    দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবারও বৃষ্টি হতে পারে উত্তরে। তবে কোথাও ভারী বর্ষণ হবে না। বুধবার থেকে ফের শুকনো আবহাওয়া।

    Click here to Read More
    Previous Article
    রেলের বড় ঘোষণা, ফেব্রুয়ারির শেষে ২৪ ট্রেন বাতিল,যাত্রীদের জন্য জরুরি নির্দেশিকা
    Next Article
    চার দেওয়ালের মধ্যে বিভীষিকা! তরুণীর গোপনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন, গ্রেপ্তার প্রেমিক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment