Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৯ টি নয়! কমানো হল উজ্জ্বলা যোজনায় ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের সংখ্যা

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) সুবিধাভোগীরা এখন থেকে বছরে ৪ টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার (LPG Cylinder) পাবেন। অর্থাৎ, এক্ষেত্রে সরকার বার্ষিক ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা ৯ টি থেকে কমিয়ে ৪ টি করেছে। দরিদ্র পরিবারের মহিলাদের বিনা ডিপোজিটে LPG কানেকশন দেওয়ার জন্য ২০১৬ সালের মে মাসে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) চালু করা হয়েছিল। প্রাথমিকভাবে, এক্ষেত্রে সুবিধাভোগীরা বছরে ১২ টি ভর্তুকিযুক্ত ১৪.২ কেজির সিলিন্ডার পেতেন। গত বছর ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারের কোটা কমিয়ে ৯ টি করা হয়েছিল এবং এখন তা আরও কমিয়ে ৪ টি করা হয়েছে।

    কমানো হল উজ্জ্বলা যোজনায় (PM Ujjwala Yojana) ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের সংখ্যা:

    এই প্রসঙ্গে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ মাল খানুজা একটি সাংবাদিক সম্মেলনে বলেন যে, সংশোধিত সীমাটি মোটামুটিভাবে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের গড় বার্ষিক ব্যবহারের সমান। জানিয়ে রাখি যে, পরিচ্ছন্ন রান্নার জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করতে এবং এটিকে সাশ্রয়ী করতে, সরকার ২০২২ সালের মে মাসে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের ওপর ২০০ টাকার একটি নির্দিষ্ট ভর্তুকি চালু করে। বছরে সর্বোচ্চ ১২ টি সিলিন্ডার রিফিল করার পর এই ভর্তুকির টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হতো। ২০২৩ সালের অক্টোবরে ১৪.২ কেজি সিলিন্ডারের ওপর ভর্তুকি বাড়িয়ে ৩০০ টাকা করা হয় এবং ৫ কেজি সিলিন্ডারের ক্ষেত্রেও আনুপাতিক হারে একই সুবিধা দেওয়া হয়।

    Number of subsidized gas cylinders reduced under PM Ujjwala Yojana.

    বৃদ্ধি পেয়েছে LPG-র দাম: মূলত, সাম্প্রতিক সময়ে LPG-র দাম বৃদ্ধির কারণেই ভর্তুকিযুক্ত কোটায় এই হ্রাস ঘটেছে। গত ২ মাসে ২ বার দাম বৃদ্ধির পর দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম মোট ৮৯ টাকা বেড়েছে। সর্বশেষ দাম বৃদ্ধি হয়েছে গত ৭ জুন। যার ফলে খুচরো মূল্য দাঁড়িয়েছে ৯৪২ টাকায়। ৩০০ টাকা ভর্তুকি বাদ দেওয়ার পর, এই প্রকল্পের সুবিধাভোগীরা একটি ১৪.২ কেজি সিলিন্ডারের জন্য ৬৪২ টাকা দিতেন।

    এমতাবস্থায়, প্রবীণ মাল খানুজা বলেন, সংশোধিত সীমাটি PMUY পরিবারগুলির গড় বার্ষিক ব্যবহারের মোটামুটি প্রতিফলন ঘটায়। সরকারের আনুমানিক সরবরাহ খরচের তুলনায় সুবিধাভোগীরা প্রকৃতপক্ষে প্রতি সিলিন্ডারে প্রায় ১,০০০ টাকা সুবিধা পান। গত ৭ জুন রান্নার গ্যাস এলপিজির দাম সিলিন্ডার প্রতি ২৯ টাকা বাড়ানো হয়েছে। তিনি বলেন, এই বৃদ্ধি দৈনিক ১ টাকার সমতুল্য। তিনি আরও বলেন যে, ৫ জনের একটি পরিবারের জন্য এই বৃদ্ধি দৈনিক ২০ পয়সার সমতুল্য। তাঁর মতে, পশ্চিম এশিয়ায় সৃষ্ট অচলাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে LPG-র দাম তীব্রভাবে বাড়লেও, ভারতীয় পরিবারগুলি রান্নার গ্যাসের জন্য বিশ্বের অন্যতম সর্বনিম্ন মূল্য পরিশোধ করছে।

    আরও পড়ুন: বিশ্বের ৩০ টি ব্যস্ততম রেল স্টেশনের মধ্যে ভারতে আছে ৬ টি! তালিকায় কত নম্বরে রয়েছে হাওড়া-শিয়ালদহ?

    তিনি ব্যাখ্যা করেছেন যে, গত ফেব্রুয়ারির শেষের দিকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে LPG-র দাম বেড়ে যায়। যার ফলে ঘরোয়া LPG সিলিন্ডার সরবরাহের খরচ ১৬০০ টাকারও বেশি হয়ে যায়। ভারতে এLPG আমদানির খরচ সৌদি কন্ট্রাক্ট প্রাইসের (CP) সঙ্গে যুক্ত। যা এই জ্বালানির গ্লোবাল বেঞ্চমার্ক হিসাবে বিবেচিত হয়। হরমুজ প্রণালীতে সৃষ্ট প্রতিবন্ধকতার কারণে উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ কমে যাওয়ায়, ফেব্রুয়ারি থেকে এই বেঞ্চমার্কটি প্রায় ৪৬ শতাংশ বেড়েছে।

    আরও পড়ুন: করে দেখাচ্ছে বিজেপি সরকার! পশ্চিমবঙ্গ হতে চলেছে দেশের নতুন টেকনোলজি হাব, তৈরি রোডম্যাপ

    তিনি আরও বলেন, সরকার ২০২২ সাল থেকে ৫২,০০০ কোটি টাকার ভর্তুকি দিয়েছে। এদিকে, মূল্যবৃদ্ধি সত্ত্বেও তেল কোম্পানিগুলি প্রতিটি ১৪.২ কিলোগ্রামের সিলিন্ডারে প্রায় ৭০০ টাকা লোকসান করছে। LPG ছাড়াও, তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেল বিক্রি করেও অর্থ হারাচ্ছে। পেট্রোলে লোকসানের পরিমাণ ছিল প্রতি লিটারে ৬ টাকা এবং ডিজেলে তা ছিল প্রায় ৩০ টাকা। মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন যে, সামগ্রিকভাবে তেল কোম্পানিগুলির ৬০০-৭০০ কোটি টাকার লোকসান হচ্ছে। এদিকে, LPG ছাড়াও তেল কোম্পানিগুলো গত মাসে ৪ টি কিস্তিতে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি প্রায় ৭.৫০ টাকা বাড়িয়েছে। পাশাপাশি, CNG-র দামও কেজি প্রতি ৬ টাকা বাড়ানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    AC বাসে চেপে কল্যাণী থেকে দিঘা! নতুন বাসের স্টপেজ, ভাড়া, টাইমটেবিল জানুন
    Next Article
    ঘটেছে একের পর এক চমক! এই ৯ টি তারিখ কখনও ভুলবেন না বৈভব সূর্যবংশী

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment