Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৫০টি এসি বাস রাস্তায়, আপনার রুটেও কি মিলবে পরিষেবা? দেখে নিন সম্পূর্ণ তালিকা

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার রাজ্য়ের যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ কলকাতা পরিবহন ব্যবস্থায় যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে মোট ২৪টি রুটে ৫০ টি নতুন এসি বাসের (Ac Bus) উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার। এর পাশাপাশি ইকোস্পেস থেকে সোনারপুর, ঢালাই ব্রিজ থেকে হাওড়া স্টেশন ও খড়দহ থেকে নবান্ন পর্যন্ত বাস পরিষেবা চালু করা হয়েছে। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আগের থেকে অনেকটাই সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

    ৫০টি এসি বাসের রুট তালিকা প্রকাশ (Ac Bus)

    মঙ্গলবার পরিবহন মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন করা হয় এই এসি বাস গুলি (Ac Bus)। পাশাপাশি এই বাসগুলোর মধ্যে বেশ কিছু বন্ধ হয়ে যাওয়া রুটিন নতুন করে পরিষেবা চালু হয়। এবং বেশ কিছু জায়গায় বাড়ানো হয় বাসের সংখ্যা। এমনকি পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে এই বাসগুলির মধ্যে সিএনজি ও ইলেকট্রিক বাস ও অন্তর্ভুক্ত করা হয়েছে। এক নজরে জেনে নিন কোন কোন রুটে চলবে এই নতুন বাস গুলো।

    AC Bus 50 new inaugurated check the routes

    আরও পড়ুন: গাড়ি নিয়ে বেরোনোর আগে দেখে নিন! আজ আপনার শহরে পেট্রল-ডিজেলের দাম কত

    কোন কোন রুটে চলবে এই বাস:

    এসি ২৪: ঢালাই ব্রিজ থেকে হাওড়া স্টেশন

    এসি ৫৭: কল্যাণী বড়জাগুলি মোড় থেকে সল্টলেক করুণাময়ী

    এসি ৫৮: ইকো স্পেস থেকে সোনারপুর

    এস-৭১: খড়দহ থেকে নবান্ন (ডানলপ, শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ ও এসপ্লানেড হয়ে)

    তবে এই নতুন চালু হওয়া সরকারি বাস রুট সম্পর্কে বিস্তারিত জানতে পারেন WBTC সিটি বাস রুট সাইটে গিয়ে। প্রসঙ্গত এই বাসগুলি কেনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে মোট ব্যয় হয়েছে ৪২.২২ কোটি টাকা। যার মধ্যে সাতটি ইলেকট্রিক বাস কিনতে খরচ হয়েছে ৮.১৭ কোটি টাকা।

    ৪৩টি সিএনজি বাস কিনতে ব্যয় হয়েছে ৩৪.০৫ টাকা। এই বিষয়ে পরিবহন দফতরের দাবি, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই যাত্রীদের এবং রাজ্যবাসী সুবিধার জন্য নানারকমের প্রকল্পের পথেই হেঁটেছে। এমন কি আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী সকলের পারিশ্রমিক ও বাড়ানো হয়েছে।

    আর এবার সরকারি বাসের কন্টাকটার দের জন্য বাস বাড়ানোর পাশাপাশি বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিয়েছেন এবার থেকে বাস চালকদের সমান বেতন পাবেন কন্টাকটার দাও। এই খবর জানাজানি হতেই, খুশি ছড়িয়ে পড়েছে রাজ্যবাসীর মধ্যে। এছাড়াও যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে, একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার অংশ হিসেবে সম্প্রতি ৫০ টি নতুন এসি বাসের (Ac Bus) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    Click here to Read More
    Previous Article
    আয়ুষ্মান প্রকল্পে ই-কেওয়াইসি বাধ্যতামূলক, রাজ্যজুড়ে ডাকঘরে মিলবে নতুন পরিষেবা
    Next Article
    ‘২০১৫ থেকে ২০১৯ সালের DA..,’ চিন্তার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment