Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘২০১৫ থেকে ২০১৯ সালের DA..,’ চিন্তার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

    6 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ (Dearness Allowance) ইস্যুতে চর্চার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য ডিএ ও পে কমিশন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে স্পষ্ট বার্তা দেওয়ার পাশাপাশি সপ্তম বেতন কমিশন চালু করার বিষয়েও প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী।

    ডিএ ও নয়া পে কমিশন নিয়ে আশ্বাস | Dearness Allowance

    মুখ্যমন্ত্রী বলেন, ”২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কাজ আগের সরকার শুরু করেছিল। আমি তা আরও অনেকটা দিয়ে দিয়েছি। বাকি ২০১৫ থেকে ২০১৯ সালের, সেটাও আমরা দিয়ে দেব।”

    শুভেন্দু অধিকারী জানান, ”২০% ডিএ আগেই বাজেটে ঘোষণা হয়েছে। অক্টোবর মাস, পুজোর মাসেই অগ্রিম বেতন পাবেন। তখনই পেয়ে যাবেন ২০% ডিএ। এসেই গেল‌ সময়। নকিং দ্য ডোর।” পাশাপাশি তিনি জানিয়েছেন, চলতি অর্থবর্ষের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।

    উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকারের প্রথম বাজেটেই এক ধাক্কায় ২০% ডিএ বৃদ্ধি করা হয় সরকারি কর্মীদের। ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ২০% বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। ১৮ শতাংশ থেকে ডিএ পৌঁছে গিয়েছে ৩৮ শতাংশে।

    dearness allowance(216)

    আরও পড়ুন: গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে ঘূর্ণাবর্ত, বুধে ফের ঝেঁপে বৃষ্টি কোন কোন জেলায়: আজকের আবহাওয়া

    বর্তমানে কেন্দ্রের সঙ্গে ব্যবধান কমেছে রাজ্যের সরকারি কর্মচারীদের। ৩৮ শতাংশ হারে ডিএ প্রদান করা হবে অক্টোবর থেকে। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ব্যবধান কমলেও এখনও বেশ কিছুটা রয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস, সেই ব্যবধান একবারে নয়, তবে ধাপে ধাপে কমিয়ে আনা হবে। পাশাপাশি সরকারি কর্মীদের যে বকেয়া ডিএ রয়েছে, সেটিও নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দেওয়ার চেষ্টা সরকার করবে বলে কর্মীদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে খুশি রাজ্য সরকারি কর্মচারীরা।

    Click here to Read More
    Previous Article
    ৫০টি এসি বাস রাস্তায়, আপনার রুটেও কি মিলবে পরিষেবা? দেখে নিন সম্পূর্ণ তালিকা
    Next Article
    "আইন বহির্ভূত কাজ করলে আইনের সামনে আসতেই", মদন মিত্র প্রসঙ্গে দিলীপ ঘোষ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment