Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৫ ঘন্টার ভাড়াই ৩৫ লক্ষ! কেন চার্টার্ড বিমানে দিল্লি সফর, জানালেন অভিষেক

    23 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : দিল্লি সফরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) চার্টার্ড বিমানে যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিষয়টি ঘিরে বিরোধীদের পাশাপাশি দলের অন্দর থেকেও প্রশ্ন উঠেছে। এই আবহেই রাজধানীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    চার্টার্ড‌ বিমান যাত্রা নিয়ে কী বললেন অভিষেক (Abhishek Banerjee) ?

    অভিষেকের সফর নিয়ে বিতর্ক দলের অন্দরেই। অভিষেকের চার্টার্ড বিমান যাত্রা নিয়ে মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। এই প্রসঙ্গে তিনি বলেন,”অভিষেক বন্দ্যোপাধ্য়ায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার্ড বিমান বা কোনও বিশেষ বিমান আমি বলতে পারব না। এখন এবিষয়ে আমি কথা বলার কেউ নই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে, তাহলে আমি কোনওমতে সেটা সমর্থন করছি না।”

    অন্যদিকে, তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, একজন সাংসদের জন্য বিজনেস ক্লাসে ভ্রমণের যথেষ্ট সুযোগ থাকলেও চার্টার্ড ফ্লাইট ব্যবহারের পিছনে অযথা বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে।
    ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “চার্টার্ড ফ্লাইট, চপার এগুলো উনি মনে করেন হয়তো ওনার স্টেটাস সিম্বলের জন্য জরুরি। কিন্তু একজন এমপি (MP) যে পরিমাণে টিকিট পান বিজনেস ক্লাসের, টিকিট শেষ করা যায় না। গোটা বিজনেস ক্লাসটা ভাড়া করে নিলেও অনেক কম পয়সায় হয়ে যায়। কিন্তু এই যে পার্টির টাকা এটা তো ওনার ব্যক্তিগত টাকা নয়। যা হিসাবপত্র পাওয়া যায় এই চার্টার্ড ফ্লাইটের পিছনে কত টাকা পার্টির ফান্ড থেকে নেওয়া হচ্ছে সবাই জানে। এতবড় পরাজয়, কর্মীরা আক্রান্ত হচ্ছেন, মামলার খরচ, সেই অবস্থায় এর আগেও গেছেন চার্টার্ড ফ্লাইটে, এবারও চার্টার্ড ফ্লাইটে গেলেন।”

    বিতর্কের জবাবে তৃণমূলের ‘যুবরাজ’বলেন, “যাঁরা বলছেন, আমি কীসে আসছি, কীসে যাচ্ছি, কোথা থেকে নামছি, তাঁরা যদি লিখিত দিয়ে দেন, (তাহলে) অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে। আমার পাশে সিটে যদি কেউ বসে থাকেন, যেটা আমার সঙ্গে অনেকবার হয়েছে, আমার লিগ্যাল অপিনিয়ন নিয়ে এটা করা। কুণাল ঘোষ আমার সহমর্মী। সে যদি আমার বিরুদ্ধে বলে, আমি তার বিরুদ্ধে বলব না।”

    Abhishek Banerjee reveals why he travels to Delhi by chartered flight

    আরও পড়ুন :অবশেষে ঢুকল ২০০০ টাকা! আপনার অ্যাকাউন্টে এসেছে কিনা এভাবে চেক করে নিন

    অভিষেকের বিমান যাত্রা নিয়ে বিতর্ক থামছেই না। এর মাঝেই বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ কটাক্ষের সুরে বলেন, ”আপনারা জলসাঘর দেখেছেন, ছবি বিশ্বাস। শেষদিনও কিন্তু আগ্রা থেকে বাইজি এনে নাচ করবে এটাই ছিল তাঁর জীবনের শেষ ইচ্ছে। সেই চার্টার্ড ফ্লাইট আর যে ক’দিন আছে চড়ুক। আর যা টাকা আছে সেটা যদি ফ্রিজ হয়ে যায়, তাহলে আগামীদিনে সাইকেলও জুটবে না।” চার্টার্ড ফ্লাইটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে। বিরোধী শিবিরের পাশাপাশি দলীয় অন্দর থেকেও ওঠা প্রশ্ন আগামী দিনে এই বিতর্ককে আরও কোন দিকে নিয়ে যায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

    Click here to Read More
    Previous Article
    পশ্চিমবঙ্গ দিবসে মোদীর ‘উপহার’! তারকেশ্বরে দাঁড়িয়ে একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন
    Next Article
    বিরাট কোহলিকে নিয়ে সমস্যা বাড়লো BCCI-এর! কঠিন সিদ্ধান্ত নিতে হবে কোচ গৌতম গম্ভীরকে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment