Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৩৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন CR7! গোলের বন্যায় উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনাল্ডোর পর্তুগাল

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বর্তমান ব্রাজিল কোচ কার্লো আনসেলত্তি যখন প্রথম পর্বে রিয়াল মাদ্রিদে কোচিং করাচ্ছেন, তখন একবার ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘ক্রিশ্চিয়ানো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার, কিন্তু তার চেয়েও বেশি বিপজ্জনক একজন ফুটবলার আছে। সেই ফুটবলার হলেন ওই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যিনি আগের ম্যাচে গোল করতে পারেননি। এদিন ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে বজ্রপাতের মতোই যেন সেই কথার প্রতিফলন ঘটলো পর্তুগাল (Portugal) বনাম উজবেকিস্তান ম্যাচে।

    অনেক জল্পনা কল্পনার পর অবশেষে স্কোরবোর্ডে নিজের নাম লেখালেন পর্তুগালের অধিনায়ক। উচ্ছাসে ভাসলো পর্তুগাল ও ক্রিশ্চিয়ানোর সমর্থকরা। বিশ্বকাপের মঞ্চে প্রথম ফুটবলার হিসেবে টানা ৬ টা বিশ্বকাপে গোল দেওয়া একমাত্র তারকায় পরিণত হলেন সিআরসেভেন। সেইসঙ্গে পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিওকে টপকে তিনিই হলেন নিজ দেশের হয়ে বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার (১০)। তার দুরন্ত পারফরম্যান্সে ভর করে এদিন উজবেকিস্তানকে ৫-০ ফলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। অপর তিনটি গোলের মধ্যে একটি করে গোল করেছেন নুনো মেন্ডেস এবং রাফায়েল লিয়াও। অপর গোলটি ছিল আত্মঘাতী।

    এদিন নিজে দুটি গোল করলেও দলের বাকি তিনটি গোলে পরোক্ষ অবদান ছিল ক্রিশ্চিয়ানোর। নুনো মেন্ডেজের ফ্রি কিক গোলের সময় রোনাল্ডোর ওপর অতিরিক্ত মনোযোগ রেখে ঠকে যান উজবেক গোলরক্ষক ও দলটির তৈরি মানবপ্রাচীর। রাফায়েল লিয়াওয়ের গোলের সময় রোনাল্ডোকে কভার করতে গিয়ে পর্তুগিজ উইঙ্গারকে ফাঁকা জায়গা দিয়ে বসে উজবেক ডিফেন্স। আত্মঘাতী গোলটিও আসে রোনাল্ডো এবং জোয়াও ফেলিক্সের তৈরি চাপের ফলে।

    আরও পড়ুন: বিশ্বকাপে চোট সমস্যা কাটছে না ব্রাজিলের! নেইমার ফিরতেই ফের দুঃসংবাদ পেলো সাম্বা ব্রিগেড

    ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এখনো যে ফুটবলের প্রতি অদম্য আগ্রহ, গত ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করার পরে অগুনতি নিন্দা, বক্রোক্তি, সমালোচনা সত্ত্বেও যে ইস্পাতকঠিন মনোবল নিয়ে মাঠে নেমেছিলেন রোনাল্ডো, তা শুধু কোনও ফুটবলার নয় গোটা বিশ্বের মানুষের কাছে এক শিক্ষার বিষয়।পারবে না জেনেও যে মানুষগুলি নিজ নিজ ক্ষেত্রে এখনও চেষ্টা করতে নামেন, তাদের যেন স্বপ্ন দেখান রোনাল্ডো। এদিন ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে তিনি বলেন, “অনেকেই বলছিল আমার অবসর নেওয়া উচিত… কিন্তু আমি এখনো এখানেই আছি। বাইরের বকবক বা সমালোচনা সবসময়ই এমন থাকে, কিন্তু তা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা দল হিসেবে এগিয়ে চলছি এবং আমরা ঐক্যবদ্ধ।”

    আরও পড়ুন: ২ ম্যাচে ৫ গোল মেসির! আবারও জয় আর্জেন্টিনার, রেকর্ডের নেশায় মেতেছেন LM10

    এদিন তেকাঠিতে দুইবার বল জড়ানো মাত্র ৩৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন রোনাল্ডো। জোড়া গোল করার কারণে খুব স্বাভাবিকভাবেই ম্যাচের সেরার পুরস্কার উটেছে তারই কপালে। ক্যামেরুনের কিংবদন্তি রজার মিল্লার ১৯৯০ সালে গড়া রেকর্ড ভেঙে দিয়েছেন এদিন রোনাল্ডো। আফ্রিকান মহাতারকাকে টপকে এখন বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি বয়স্ক ফুটবলার হিসেবে ম্যাচের সেরার খেতাব জেতার রেকর্ড এখন সিআরসেভেনের দখলে।

     

    Click here to Read More
    Previous Article
    ‘সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম হবে…!’ কাউকে রেয়াত বিধানসভায় থেকে হুঁশিয়ারি শুভেন্দুর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment