Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বড় ধাক্কা পেল টিম ইন্ডিয়া! আয়ারল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন এই তারকা খেলোয়াড়

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে টিম ইন্ডিয়া (Team India) ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক এই আবহেই একটি দুঃসংবাদ সামনে এসেছে। যেটি নিঃসন্দেহে ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হিসাবেও বিবেচিত হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দলের তারকা অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি চোটের কারণে আয়ারল্যান্ড T20 সিরিজ থেকে ছিটকে গেছেন এবং এখন ইংল্যান্ড সফরেরও একটি বড় অংশে তাঁর অনুপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক আফগানিস্তান ODI সিরিজ চলাকালীন নীতীশ বাম কোয়াড্রিসেপসে (উরুর পেশী) চোট পান। প্রাথমিকভাবে সেটিকে একটি সামান্য সমস্যা বলে মনে করা হলেও, MRI রিপোর্টে পরিস্থিতির পরিবর্তন প্রকাশ পায়। ডাক্তারি পরীক্ষায় পেশীতে ফোলাভাব এবং ফাইবারের ক্ষতি ধরা পড়ে। যার ফলে তাঁকে আরও মূল্যায়ন এবং রিহ্যাবিলিটেশন জন্য BCCI-র সেন্টার অফ এক্সিলেন্স (COE)-তে পাঠানো হয়েছে।

    আয়ারল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা খেলোয়াড়:

    সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল, নীতীশের সেরে উঠতে অন্তত ৪ সপ্তাহ সময় লাগতে পারে। তারপরেই তিনি মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করতে পারবেন। এমতাবস্থায়, আয়ারল্যান্ড সিরিজ তাঁর প্রায় হাতের বাইরে চলে যাওয়ায়, ইংল্যান্ড সফরেও নীতীশের অংশগ্রহণ নিয়ে সন্দেহ রয়েছে। জানিয়ে রাখি যে আয়ারল্যান্ডে ২ টি ম্যাচ সম্পন্ন হবে। যার প্রথম T20 ম্যাচটি আগামী ২৬ জুন এবং দ্বিতীয়টি ২৮ জুন খেলা হবে।

    Team India star player ruled out of Ireland series.

    হার্দিকের সম্ভাব্য বিকল্প হিসাবে নীতীশকে দেখা হচ্ছিল: উল্লেখ্য যে, নীতীশের চোট এমন এক সময়ে ঘটেছে যখন টিম ইন্ডিয়া অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস নিয়ে এমনিতেই চিন্তিত। হার্দিকও কোয়াড্রিসেপসের সমস্যায় ভুগছেন এবং বর্তমানে ODI ক্রিকেটে পুরো ১০ ওভার বল করার মতো অবস্থায় তিনি নেই। এই কারণেই টিম ম্যানেজমেন্ট নীতীশ রেড্ডিকে এমন একজন খেলোয়াড় হিসাবে দেখছিল যিনি ব্যাটিংয়ের পাশাপাশি ফাস্ট বোলিংয়েও অবদান রাখতে পারেন। কিন্তু এখন দুই প্রধান পেস-বোলিং অলরাউন্ডারের ফিটনেস নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

    আরও পড়ুন: এগিয়ে আসছে একের পর এক জাহাজ! সুদূর হরমুজ থেকে ভারত পেল সুখবর, কী জানাল বিদেশমন্ত্রক?

    কেরিয়ারের শুরুতেই বড় পরীক্ষা: মাত্র ২৩ বছর বয়সে নীতীশ ভারতের হয়ে এখনও পর্যন্ত ১০ টি টেস্ট, ৬ টি ODI এবং ৪ টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই তরুণ অলরাউন্ডার গত এক বছরে বারংবার নিজের দক্ষতা প্রদর্শন করেছেন। তবে, এখন তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দ্রুত মাঠে ফেরা। ভারতীয় দল আশা করবে যে এই চোট যেন দীর্ঘস্থায়ী না হয়। কারণ আগামী মাসগুলিতে দলের এমন খেলোয়াড়দের প্রয়োজন হবে যাঁরা ব্যাট ও বল উভয়ের মাধ্যমেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন।

    আরও পড়ুন: অপারেশন সিঁদুরের সাফল্যেই বাজিমাত! গোটা বিশ্ব মুগ্ধ ভারতের ব্রহ্মসে, কিনতে আগ্রহী ১৪ টি দেশ

    গতি বেড়েছে নীতীশের: জানিয়ে রাখি যে, ক্রিকেটের ময়দানে চর্চা রয়েছে যে, ফাস্ট বোলিং কোচ স্টিফেন জোন্সের সঙ্গে কাজ করার পর নীতীশের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে তিনি ঘণ্টায় প্রায় ১২৫ থেকে ১২৮ কিলোমিটার গতিতে বল করতেন। কিন্তু সাম্প্রতিক মাসগুলিতে তাঁর গতি ঘণ্টায় ১৩০-১৩৫ কিলোমিটারে পৌঁছেছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন যে বোলিংয়ের গতি বাড়ালে শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এই পরিবর্তনগুলির সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে এবং এর ফলে আঘাত পাওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। যদিও নীতীশের সাম্প্রতিক চোটের নেপথ্যের নির্দিষ্ট কোনও কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

    Click here to Read More
    Previous Article
    রেললাইনের ধারে দখলদারি! টিকিয়াপাড়ায় ২৫০ ঘর-দোকান গুড়িয়ে দিল বুলডোজার
    Next Article
    সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ায় পাক প্রতিরক্ষা মন্ত্রীর যুদ্ধের হুমকি! এবার যোগ্য জবাব দিল ভারত

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment