Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নেই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, শেষ করেননি MBA-ও! চিনে নিন WhatsApp-এর নতুন বস কুণাল শাহকে

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: প্রযুক্তি মহলে নতুন করে এখন চর্চার কেন্দ্রে এসেছেন সুপরিচিত ফিনটেক উদ্যোক্তা এবং ক্রেডের প্রতিষ্ঠাতা কুনাল শাহকে (Kunal Shah) ঘিরে। জানা গিয়েছে, তিনি মেটার অধীনস্থ জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। এই ঘোষণার পরই কুণাল শাহ জানিয়েছেন, তিনি ক্রেড-এর সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। একইসঙ্গে মেটা ক্রেড-এ ৯০০ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৫৫০ কোটি টাকার বিপুল বিনিয়োগ করেছে বলেও জানা গিয়েছে। ফলে ভারতীয় স্টার্টআপ দুনিয়ার অন্যতম পরিচিত মুখ কুনাল শাহকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

    WhatsApp-এর নতুন গ্লোবাল সিইও কুণাল শাহকে (Kunal Shah):

    মেটার এই বিনিয়োগ ক্রেডের সিরিজ এইচ ফান্ডিং রাউন্ডের অংশ। চুক্তি অনুযায়ী, মেটা বেঙ্গালুরু-ভিত্তিক ফিনটেক সংস্থাটির প্রায় ২০ শতাংশ সংখ্যালঘু অংশীদারিত্ব অধিগ্রহণ করবে। এই বিনিয়োগের ফলে ক্রেড-এর মোট মূল্যায়ন বা পোস্ট-মানি ভ্যালুয়েশন দাঁড়িয়েছে প্রায় ৪.৫ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৪৩ হাজার কোটিরও বেশি। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু একটি আর্থিক বিনিয়োগ নয়, বরং ভারতের দ্রুত বিকাশমান ফিনটেক বাজারের উপর মেটার আস্থারও বড় প্রমাণ। একইসঙ্গে কুণাল শাহের নেতৃত্ব ও ব্যবসায়িক দক্ষতার প্রতিও এই বিনিয়োগ একপ্রকার স্বীকৃতি।

    আরও পড়ুন: আশঙ্কাই হচ্ছে সত্যি? AI-র কারণে এই জনপ্রিয় সংস্থায় ২১,০০০ ছাঁটাই, আতঙ্কে গোটা IT সেক্টর

    মুম্বাইয়ে জন্মগ্রহণকারী কুণাল শাহের জীবনযাত্রাও বেশ ব্যতিক্রমী। একটি গুজরাটি ব্যবসায়ী পরিবারে বড় হয়ে ওঠা কুণালের বাবা পাইকারি ওষুধের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তাঁর স্ত্রী ভাবনা শাহ একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার। প্রযুক্তি জগতের অধিকাংশ সফল উদ্যোক্তার মতো ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্টের ডিগ্রি নয়, বরং মুম্বাইয়ের উইলসন কলেজ থেকে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন কুণাল। পরে তিনি এনএমআইএমএস-এ এমবিএ কোর্সে ভর্তি হলেও তা সম্পূর্ণ করেননি। তবে পড়াশোনার এই ভিন্ন পথ তাঁর সাফল্যের পথে কোনও বাধা হয়ে দাঁড়ায়নি।

    অল্প বয়স থেকেই পরিবারের আর্থিক দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য কাজ শুরু করেছিলেন কুণাল। উদ্যোক্তা হিসেবে তাঁর প্রথম উদ্যোগ ছিল ‘পয়সাব্যাক’। পরে ২০১০ সালে তিনি ফ্রিচার্জ প্রতিষ্ঠা করেন, যা ভারতের ডিজিটাল পেমেন্ট বিপ্লবের অন্যতম পথপ্রদর্শক হিসেবে পরিচিতি পায়। ২০১৫ সালে স্ন্যাপডিল প্রায় ২,৮০০ কোটি টাকায় ফ্রিচার্জ অধিগ্রহণ করে, যা সে সময়ের অন্যতম বড় স্টার্টআপ এক্সিট হিসেবে বিবেচিত হয়। এরপর ২০১৮ সালে কুণাল শুরু করেন ক্রেড, যেখানে উচ্চ ক্রেডিট স্কোরধারী গ্রাহকদের ক্রেডিট কার্ড বিল পরিশোধের জন্য বিভিন্ন সুবিধা ও পুরস্কার দেওয়া হয়। বর্তমানে ক্রেড-এর ব্যবহারকারী সংখ্যা ১ কোটি ৭০ লক্ষেরও বেশি এবং সংস্থাটির বাজারমূল্য ৩৭ হাজার কোটি টাকারও বেশি। ২০২৫ অর্থবর্ষে সংস্থার রাজস্ব ছিল ২,৭৩৫ কোটি টাকা।

    Kunal Shah, the new global CEO of WhatsApp

    আরও পড়ুন: বুড়ো হাড়ে ভেলকি দেখাতে প্রস্তুত! T-72 ট্যাঙ্ক দিয়ে যুদ্ধের ময়দান কাঁপাবে ভারতীয় সেনা, তৈরি ‘মেগা প্ল্যান’

    আজ কুণাল শাহ (Kunal Shah) ভারতের অন্যতম সফল ও ধনী স্টার্টআপ উদ্যোক্তা হিসেবে পরিচিত। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি টাকা। এই সম্পদের বড় অংশই এসেছে ক্রেড-এ তাঁর অংশীদারিত্ব, ফ্রিচার্জ বিক্রির অর্থ এবং ২০০-রও বেশি ভারতীয় স্টার্টআপে করা অ্যাঞ্জেল বিনিয়োগ থেকে। উল্লেখযোগ্য বিষয় হল, বিপুল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও কুণাল শাহ দীর্ঘদিন ধরেই ক্রেড থেকে নামমাত্র বেতন নেওয়ার জন্য পরিচিত। তাঁর মতে, দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিই একজন উদ্যোক্তার আসল লক্ষ্য। আর সেই দর্শনই তাঁকে ভারতের স্টার্টআপ জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছে।

    Click here to Read More
    Previous Article
    অপারেশন সিঁদুরের সাফল্যেই বাজিমাত! গোটা বিশ্ব মুগ্ধ ভারতের ব্রহ্মসে, কিনতে আগ্রহী ১৪ টি দেশ
    Next Article
    Kunal Ghosh: কুণালের বক্তব্য চলাকালীন উত্তপ্ত বিধানসভা, ভাষণ শুনে উঠে দাঁড়ালেন কৌস্তভ-সজল

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment