Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এক ম্যাচ, জোড়া বিশ্বরেকর্ড! অবশেষে বিশ্বকাপের মঞ্চে রণহুঙ্কার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রথম ম্যাচে ছিলেন চূড়ান্ত নিষ্প্রভ, সমালোচকরা করছিলেন মুন্ডপাত। জবাব দেওয়ার জন্য বিশ্বকাপের (FIFA World Cup 2026) দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকেই বেছে নিলেন সিআরসেভেন। প্রথমার্ধেই জোড়া গোল করে নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন পর্তুগালের (Portugal) অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

    এদিন ম্যাচের ৬ মিনিটে ডান প্রান্ত থেকে দুরন্ত ভলিতে গোল করা মাত্র বিশ্বরেকর্ডের মালিক হয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের মঞ্চে একমাত্র ফুটবলার হিসেবে টানা ৬ বিশ্বকাপে গোল করার দুরন্ত রেকর্ড গড়লেন সিআরসেভেন। ম্যাচের ২ মিনিটে সহজ সুযোগ নষ্ট না করলে আরও কিছুক্ষণ আগেই সেই রেকর্ডের মালিক হতে পারতেন পর্তুগিজ মহাতারকা।

    এরপর ম্যাচের ৩৯ তম মিনিটে রোনাল্ডো দুরন্ত ফিনিশে ফের একবার উজবেক গোলরক্ষককে পরাস্ত করা মাত্র আবার তৈরি হয় বিশ্বরেকর্ড। বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে জোড়া গোল করার রেকর্ড গড়লেন তিনি। কিংবদন্তি ইউসেবিওকে পেছনে ফেলে বিশ্বকাপের পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটাও একক ভাবে এই গোলের মাধ্যমে করে ফেলেছেন সিআরসেভেন।

     

    Click here to Read More
    Previous Article
    সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ায় পাক প্রতিরক্ষা মন্ত্রীর যুদ্ধের হুমকি! এবার যোগ্য জবাব দিল ভারত
    Next Article
    হকিতে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে পরাজিত করল ভারত! ৪-৩ ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment