Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘এই জন্যেই হাতে ব্যাট তুলেছিলাম….’, ভারতের জার্সি পেয়ে মন ছোঁয়া বার্তা বৈভবের! শুনলে চোখে জল আসবে…

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তার ব্যাট হাতে ধারণ করা রুদ্র রূপের সামনে হার মানতে বাধ্য হয়েছে বিশ্বের বাঘা বাঘা বোলাররা। আইপিএল থেকে শুরু থেকে বয়সভিত্তিক ভারতীয় দল, সব জায়গায় তার বিরুদ্ধে বোলিং করার আগে ঘাম ছুটেছে বোলারদের। অবেশেষে তার স্বপ্নপূরণ হয়েছে। অবেশেষে মাত্র ১৫ বছর বয়সে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি হাতে পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।

    নিজের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েছেন বৈভব। আগামী জুলাই মাসের পয়লা তারিখ থেকে ১১ তারিখ অবধি ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। চোট-আঘাত জনিত সমস্যা না থাকলে সেই সিরিজেই ভারতের জার্সি গায়ে অভিষেক ঘটবে বৈভব সূর্যবংশীর।

    কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে বৈভব হয়ে উঠতে চলেছেন ভারতের জার্সির গায়ে মাঠে নামা সবচেয়ে তরুণ ক্রিকেটার। আর এই বিশেষ লক্ষ্য ছুঁয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন বৈভব। রাজস্থান রয়েলসের জার্সি এবং ভারতের হয়ে বিভিন্ন বয়স ভিত্তিক দলের ব্যাট হাতে তাণ্ডব করা বৈভবের মুখে দেখা গিয়েছে একটি সুখী তরুণের হাসি।

    আরও পড়ুন: ইংল্যান্ড সফরেই সৌরভকে টপকে যাবেন রোহিত! বিদেশের মাটিতে বড় রেকর্ড গড়বেন হিটম্যান

    ভারতের জার্সি গায়ে ফটোশ্যুটের পর বৈভব মন্তব্য করেছেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যে জন্য প্রথমদিন ব্যাট হাতে তুলে নিয়েছিলাম আর অনুশীলনের জন্য মাঠে গিয়েছিলাম, সেই স্বপ্ন আজ পূরণ হলো। সেই যাত্রার সবচেয়ে বড় ধাপটি আজ সম্পন্ন হলো। সত্যি বলতে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।”

    আরও পড়ুন: মাত্র ৬৪ ম্যাচেই ইতিহাস! রোহিত শর্মার ODI রেকর্ড ছুঁয়ে ফেললেন শুভমান গিল! এবার সামনে কারা?

    তবে এখনই নিজের ছেলেকে নিয়ে বাড়তি আবেগে ভেসে যেতে নারাজ বৈভবের পিতা সঞ্জীব সূর্যবংশী। তার প্রিয় ছেলের সঙ্গে যখন শচীন টেন্ডুলকারের তুলনায় প্রসঙ্গ আসে তখন তিনি সবিনয়ে বলেছেন যে শচীনের মতো মহাতারকা ভারতের জার্সিতে ২৫ বছর ক্রিকেট খেলেছেন। এই মুহূর্তে তার ছেলে শচীনের পায়ের ধুলোর যোগ্যও নয়। তবে বৈভবের পিতা বিনয় দেখালেও তাকে ঘিরে এখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছে ভারতের ক্রিকেটপ্রেমীরা।

     

    Click here to Read More
    Previous Article
    ২৪ ঘন্টা খোলা দোকান থেকে অফিস! কর্মসংস্থান বাড়াতে বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের
    Next Article
    এগিয়ে আসছে একের পর এক জাহাজ! সুদূর হরমুজ থেকে ভারত পেল সুখবর, কী জানাল বিদেশমন্ত্রক?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment