Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৩ ডিগ্রি পর্যন্ত চড়বে পারদ, কবে স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে? আজকের আবহাওয়ার খবর

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ জুন মাসের পড়তেই ভ্যাপসা গরমে নাজাহাল অবস্থা দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মানুষের। গত কয়েকদিনের বিক্ষিপ্ত বৃষ্টির পর অনেকেই স্বস্তির আশা করেছিলেন। কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, সেই স্বস্তি আপাতত আর মিলছে না। বরং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

    আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এরপর আরও কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে সপ্তাহজুড়ে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

    এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। রাতের তাপমাত্রাও খুব একটা কমবে না। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে ঠিকই, তবে তাতে গরম থেকে বিশেষ স্বস্তি পাওয়ার সম্ভাবনা কম। বরং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি আরও বাড়তে পারে। উল্লেখ্য, সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে গিয়েছে। আগামী কয়েকদিনও একই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

    আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

    আজ কলকাতায় (Kolkata Weather Update) আকাশ আংশিক মেঘলা থেকে মূলত পরিষ্কার থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দিনের বেলায় গরম এবং ভ্যাপসা আবহাওয়া অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশপাশে পৌঁছতে পারে। রাতেও গরমের প্রভাব বজায় থাকবে।

    আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

    দক্ষিণবঙ্গে যখন গরম বাড়ছে, তখন উত্তরবঙ্গের (North Bengal Weather) আবহাওয়ায় দেখা যাবে অন্য ছবি। আজ, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে সংশ্লিষ্ট জেলাগুলির জন্য সতর্কতাও জারি করা হয়েছে। টানা ঝড়-বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

    south bengal weather(233)

    আরও পড়ুনঃ আজকের রাশিফল ২ জুন, পারিবারিক জীবন সুখের হবে এই চার রাশির

    সব মিলিয়ে সপ্তাহের শুরুতেই বাংলার দুই প্রান্তে আবহাওয়ার দুই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বাড়বে গরম ও ভ্যাপসা অস্বস্তি, আর উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ফলে আপাতত দক্ষিণবঙ্গের বাসিন্দাদের গরমের সঙ্গে মানিয়ে চলার প্রস্তুতি রাখতেই হবে।

    Click here to Read More
    Previous Article
    যে ২ কারণে ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়লেন অস্কার! নতুন কোচের আলোচনায় উঠে এলো এই ২ নাম
    Next Article
    কনফার্ম টিকিটের পরও মেলেনি সিট, রেলকে ২০ হাজার টাকা দিতে বলল কোর্ট

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment