Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কনফার্ম টিকিটের পরও মেলেনি সিট, রেলকে ২০ হাজার টাকা দিতে বলল কোর্ট

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনে অন্যতম মাধ্যম হল ট্রেন‌। পাশাপাশি ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভর করে মানুষ আনতে অন্য স্থানে যাওয়ার জন্য যাতায়াত করে থাকেন। তবে এবার ভারতীয় রেল কেই দিতে হবে ক্ষতিপূরণ। কারণ ট্রেনের টিকেট নিশ্চিত হওয়ার পরও যাত্রীকে সংরক্ষিত আসন দিতে না পারে কুড়ি হাজার টাকা করে দিতে হবে ভারতীয় রেলকে। এমনটাই নির্দেশ দিল ভোজপুর কনজিউমার রিড্রেসাল কমিশন।

    নিশ্চিত টিকিট থাকা সত্ত্বেও সিট মেলেনি, রেলকে জরিমানা কোর্টের (Indian Railways)

    ‘বার অ্যান্ড বেঞ্চ’-এর প্রতিবেদন অনুসারে, মামলাকারী চার যাত্রী উত্তরপ্রদেশের মির্জ়াপুর থেকে বিহারের ভোজপুর যাচ্ছিলেন এলটিটি পটনা এক্সপ্রেসে। তবে ট্রেনে উঠে তাঁরা দেখেন, তাঁদের কনফার্মড আসনে যাত্রা করছিলেন রেলের কর্মীরা (Indian Railways)। 

    Indian Railways court fines for failure to provide seat despite confirmed ticketআরও পড়ুন: ভোট মিটতেই বন্ধ ট্রেন পরিষেবা, চরম ভোগান্তিতে হলদিবাড়ি ও জলপাইগুড়ির হাজার হাজার যাত্রী

    ওই কর্মীদের চার যাত্রী আসন ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানালেও তাঁরা কানে তোলেননি। কৃষ্ণপ্রতাপ সিংহ এবং কমলকিশোর সিংহের বেঞ্চের পর্যবেক্ষণ, রেল ঠিকঠাক পরিষেবা না দেওয়ার কারণে ওই চার যাত্রীর ‘মানসিক, শারীরিক এবং আর্থিক ভোগান্তি’ হয়েছে।

    পাশাপাশি টিকিটের দাম ছিল ১,৮৭৬ টাকা ৮০ পয়সা। উত্তর-মধ্য রেল এবং ভারতীয় রেলকে ৬০ দিনের মধ্যে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসাবে ফেরত দিতে হবে ওই চার যাত্রীকে।

    এমনকি চার মামলাকারী জানিয়েছেন, রেলের হেল্পলাইন এবং সমাদমাধ্যমের অ্যাকাউন্টে তাঁরা অভিযোগ জানানোর চেষ্টা করেছিলেন। এসএমএসের মাধ্যমে অভিযোগ দায়ের করার রেফারেন্স নম্বরও পেয়েছিলেন। তবে এরপর রেলের তরফ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করা হয় (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ৩ ডিগ্রি পর্যন্ত চড়বে পারদ, কবে স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে? আজকের আবহাওয়ার খবর
    Next Article
    গরমের দাপটে বদল স্কুলের সময়সূচি, মর্নিং শিফট নিয়ে নয়া নির্দেশ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment