Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২০২৭-এর ODI বিশ্বকাপে কেন একইসঙ্গে ৩ টি দেশে খেলা হবে ম্যাচ? কারণ জানলে অবাক হবেন

    4 days ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৭-এর ODI বিশ্বকাপের (ODI World Cup 2027) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট অনুরাগীরা। এদিকে, ওই বিশ্বকাপে ম্যাচগুলি একইসঙ্গে ৩ টি দেশে খেলা হবে। সেই তিনটি দেশ হল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া। এই ৩ টি আফ্রিকান দেশ ২০২৭ বিশ্বকাপের আয়োজক হবে। কারণ, ICC তাদের বিশ্বকাপ আয়োজনের অনুমতি দিয়েছে। ২০২১ সালের নভেম্বরে ICC এই অনুমতি দেয়। তবে, উল্লেখযোগ্য বিষয় হল, আয়োজক হওয়ার অধিকার পাওয়া ৩ টি আফ্রিকান দেশের মধ্যে একটি দেশের স্টেডিয়ামে আলো পর্যন্ত নেই। এছাড়াও, ২০২৭ ICC ODI বিশ্বকাপের ৩ টি আয়োজক দেশের মধ্যে ২ টি দেশ সরাসরি টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করলেও টুর্নামেন্টের আয়োজক হওয়া সত্ত্বেও কেন আরেকটি দেশ সরাসরি যোগ্যতা অর্জন করতে পারবে না, সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। এর পাশাপাশি, একই সঙ্গে ৩ টি আফ্রিকান দেশে বিশ্বকাপ আয়োজন করার নেপথ্যে ICC-র কোন উদ্দেশ্য রয়েছে সেটিও বর্তমান প্রতিবেদনে তুলে ধরা হল।

    ICC কেন ৩ টি দেশকে বিশ্বকাপ আয়োজনের (ODI World Cup 2027) দায়িত্ব দিয়েছে:

    জানিয়ে রাখি যে, ICC-র এই সিদ্ধান্তের লক্ষ্য হল আফ্রিকায় ক্রিকেটের প্রসার ঘটানো এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করা। ২০০৩ সালের পর এটি হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের জন্য ODI বিশ্বকাপ আয়োজনের দ্বিতীয় সুযোগ। ২০০৩ সালেও ৩ টি আফ্রিকান দেশ যৌথভাবে ODI বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেয়েছিল। কিন্তু তখন তৃতীয় দেশটি ছিল কেনিয়া। এবারে রয়েছে নামিবিয়া। ICC-র লক্ষ্য হল নামিবিয়ার মতো উদীয়মান অ্যাসোসিয়েট সদস্যকে গ্লোবাল স্তরে প্রমোট করা। জানিয়ে রাখি যে, ২০২৭ সালের ODI বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার আবেদনে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া ছিল। এই ৩ টি দেশ একটি শক্তিশালী আবেদন জমা দিয়েছে। যেখানে দক্ষিণ আফ্রিকার উন্নত পরিকাঠামো, জিম্বাবোয়ের পূর্ব অভিজ্ঞতা এবং নামিবিয়ার দ্রুত বর্ধনশীল ক্রিকেটের ওপর আলোকপাত করা হয়েছে। এমতাবস্থায়, আফ্রিকায় ক্রিকেটের প্রসার ঘটাতে ICC তাদের এই আবেদন গ্রহণ করেছে।

    Why matches played in 3 countries together in ODI World Cup 2027?

    এছাড়াও, ২০২৭ সালের ODI বিশ্বকাপ ৩ টি দেশে আয়োজন করার আরও একটি কারণ হল ১৪ টি দলের মধ্যে ৫৪ টি ম্যাচ দক্ষতার সঙ্গে পরিচালনা করা। কোনও একটি দেশের পক্ষে এটি করা কঠিন হত। তাই ৩ টি প্রতিবেশী দেশের মধ্যে ম্যাচগুলি ভাগ করে দেওয়াটা লজিস্টিকভাবে সহজতর। দক্ষিণ আফ্রিকা ৪৪ টি ম্যাচের আয়োজন করবে। আর বাকি ১০ টি ম্যাচ আয়োজন করবে জিম্বাবোয়ে ও নামিবিয়া। ICC এবং আয়োজক দেশগুলির ক্রিকেট বোর্ডগুলো এই সিদ্ধান্তকে আফ্রিকার জন্য একটি বড় আয়োজন হিসেবে বর্ণনা করেছে। যা ক্রীড়া, সামাজিক ও অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে। এটি হবে নামিবিয়ার প্রথম ICC আয়োজন। যেটি ওই দেশের ক্রিকেটীয় উন্নতির স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

    আরও পড়ুন: একটিও উইকেট না নেওয়া এই খেলোয়াড়কে দলে নিল KKR! কারণ জানলে অবাক হবেন

    নামিবিয়া কেন সরাসরি যোগ্যতা অর্জন করতে পারবে না: জানিয়ে রাখি যে, আয়োজক দেশগুলি ICC টুর্নামেন্টের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করে। তবে, ২০২৭-এর ODI বিশ্বকাপের আয়োজক ৩ টি আফ্রিকান দেশের মধ্যে কেবল দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ে সরাসরি যোগ্যতা অর্জন করবে। এর কারণ হল, তারা উভয়ই ICC-র ফুল মেম্বার। কিন্তু, অ্যাসোসিয়েট মেম্বার হওয়ায় নামিবিয়া সরাসরি যোগ্যতা অর্জন করতে পারবে না। তাই, ওই দেশকে বাছাইপর্বের মাধ্যমেই নিজের জায়গা নিশ্চিত করতে হবে।

    আরও পড়ুন: দূর হল বুলেট ট্রেন প্রকল্পের সবথেকে বড় বাধা! চিন থেকে পৌঁছে গেল বহু প্রতীক্ষিত যন্ত্র

    নামিবিয়ায় ফ্লাডলাইট নেই: জেনে অবাক হবেন যে, নামিবিয়ার কোনও মাঠেই ফ্লাডলাইট নেই। তাই, সেখানে বিশ্বকাপের ম্যাচগুলি শুধুমাত্র দিনের বেলায় সম্পন্ন হবে। তবে, ২০২৭ সালের ODI বিশ্বকাপের জন্য এখনও অনেকটা সময় বাকি থাকায়, টুর্নামেন্টের জন্য পুরোপুরি প্রস্তুত হতে নামিবিয়া তাদের মাঠে ফ্লাডলাইট স্থাপনও করতে পারে।

    Click here to Read More
    Previous Article
    ৬০ বছর বয়স পর্যন্ত IPL-এ CSK-র হয়ে খেলবেন ধোনি? অবসরের প্রসঙ্গে কী জানালেন মাহি?
    Next Article
    একটিও উইকেট না নেওয়া এই খেলোয়াড়কে দলে নিল KKR! কারণ জানলে অবাক হবেন

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment