Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    একটিও উইকেট না নেওয়া এই খেলোয়াড়কে দলে নিল KKR! কারণ জানলে অবাক হবেন

    4 days ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর IPL মরশুম শুরু হওয়ার আগে KKR (Kolkata Knight Riders)-এর একের পর এক খেলোয়াড় চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছেন। হর্ষিত রানার পর এবার আকাশ দীপও IPL খেলতে পারবেন না। দলের একের পর এক তারকা খেলোয়াড় IPL থেকে ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে KKR-এর। তবে, KKR এবার একজন নতুন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেছে। মূলত, দিকের পেস বিভাগকে শক্তিশালী করতে KKR ঘরোয়া ক্রিকেট থেকে এমন একজন খেলোয়াড়কে বেছে নিয়েছে, যিনি T20 ক্রিকেটে এখনও কোনো উইকেট পাননি। একটি রিপোর্ট অনুসারে, কলকাতা বিদর্ভ ক্রিকেট দল থেকে বাঁহাতি ফাস্ট বোলার সৌরভ দুবেকে চুক্তিবদ্ধ করেছে।

    উইকেট না নিয়েও পেলেন KKR (Kolkata Knight Riders)-এ সুযোগ:

    ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, পিঠের চোটের কারণে ছিটকে যাওয়া ফাস্ট বোলার আকাশ দীপের পরিবর্তে কলকাতা সৌরভ দুবেকে দলে নিয়েছে। তবে, দল এখনও আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেনি। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের হয়ে খেলেন। তিনি লিস্ট এ এবং T20 ফরম্যাটে মোট ১১ টি ম্যাচ খেলে ১৬ টি উইকেট নিয়েছেন। এদিকে, তিনি এই ম্যাচগুলির মধ্যে ৩ টি ম্যাচ T20 ফরম্যাটে খেলেছেন এবং সেগুলিতে একটিও উইকেট নিতে পারেননি।

    Kolkata Knight Riders gave this player a chance.
    সৌরভ দুবে

    এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, উইকেটে না থাকা সত্ত্বেও KKR কেন সৌরভ দুবেকে দেখে কিনল? এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সৌরভ দুবে একজন বাঁ-হাতি ফাস্ট বোলার। মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর বাঁ-হাতি পেসাররের অভাব কলকাতার দলে ছিল। দ্বিতীয়ত, মুস্তাফিজুরের মতোই সৌরভ দুবে একজন লম্বা বোলার এবং ভালো বাউন্স তৈরি করতে পারেন। এছাড়াও, তিনি বলকে দুই দিকেই সুইং করাতে পারেন। পাশাপাশি, তিনি মাত্র ৮ টি ODI ম্যাচে ১৬ টি উইকেট নিয়েছেন। এমন পরিস্থিতিতে মাত্র ৩ টি ম্যাচের ব্যর্থতাকে উপেক্ষা করা কোনও বড় ব্যাপার নয়।

    আরও পড়ুন: দূর হল বুলেট ট্রেন প্রকল্পের সবথেকে বড় বাধা! চিন থেকে পৌঁছে গেল বহু প্রতীক্ষিত যন্ত্র

    দ্রাবিড়ের সঙ্গেও তাঁর একটি বিশেষ সম্পর্ক রয়েছে: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও সৌরভ দুবের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ভারতীয় দলের কোচ হওয়ার আগে দ্রাবিড় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ডাইরেক্টর ছিলেন। তিনি ২০১৯ সালের ইমার্জিং এশিয়া কাপে ভারত ‘এ’ দলকে কোচিং করিয়েছিলেন। ওই টুর্নামেন্টে সৌরভ দলের প্রধান বোলার ছিলেন এবং তিনি ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন।

    আরও পড়ুন: বার্ষিক ১ লক্ষের আয়! মোদী সরকারের এই দুর্ধর্ষ স্কিম মহিলাদের করছে স্বাবলম্বী, কীভাবে করবেন আবেদন?

    এদিকে, সৌরভ দুবে এর আগে ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদের অংশ ছিলেন। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে চোটের কারণে তিনি ছিটকে যান। ফলে, তিনি অভিষেকও করতে পারেননি। গত মরশুমে সৌরভ মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম নেট বোলারও ছিলেন। এবার তিনি KKR-এর হয়ে খেলবেন।

    Click here to Read More
    Previous Article
    ২০২৭-এর ODI বিশ্বকাপে কেন একইসঙ্গে ৩ টি দেশে খেলা হবে ম্যাচ? কারণ জানলে অবাক হবেন
    Next Article
    ‘এইরকম হলে আমি ২,০০০-৩,০০০ রান করব’, IPL- এর আগে কেন এমন প্রতিক্রিয়া বৈভব সূর্যবংশীর?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment