Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৬০ বছর বয়স পর্যন্ত IPL-এ CSK-র হয়ে খেলবেন ধোনি? অবসরের প্রসঙ্গে কী জানালেন মাহি?

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর IPL শুরু হতে আর বেশি বাকি নেই। তবে, বিগত কয়েক বছরে IPL শুরু হওয়ার আগে থেকেই মহেন্দ্র সিং ধোনি IPL-এ খেলবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়। চলতি বছরেও তার ব্যাতিক্রম ঘটেনি। ২০১৯ সালে নিজের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা এমএস ধোনি IPL-এ খেলা চালিয়ে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও তিনি তাঁর দলকে (Chennai Super Kings) ট্রফি জিতিয়েছেন। এখন এই ৪৪ বছর বয়সী কিংবদন্তি ক্রিকেটারের একটি নতুন প্রতিক্রিয়া আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। যেখানে তিনি জানিয়েছেন যে, তিনি ৬০ বছর বয়স পর্যন্ত IPL খেলার চেষ্টা করবেন।

    CSK (Chennai Super Kings)-র বিশেষ অনুষ্ঠানে কী জানালেন ধোনি?

    মূলত, IPL-এর ১৯ তম মরশুম শুরুর আগে, গত রবিবার অর্থাৎ ২২ মার্চ, চেন্নাই সুপার কিংস ‘রোয়ার২৬’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এই ফ্যান ইভেন্টে এমএস ধোনি এমন একটি মন্তব্য করেছেন যা তুমুল ভাইরাল হচ্ছে এবং ক্রিকেট অনুরাগীদের উত্তেজনা বৃদ্ধি করেছে। আসলে, ৪৪ বছর বয়সী ধোনি মজা করে বলেছেন যে তিনি ৬০ বছর বয়স পর্যন্ত IPL খেলার চেষ্টা করবেন। ধোনি হয়তো কথাটা মজা করে বলেছিলেন। কিন্তু, তাঁর এই প্রতিক্রিয়া শোনার পর পুরো চিপক স্টেডিয়াম আনন্দে মুখরিত হয়ে ওঠে।

    CSK-র এই অনুষ্ঠানে অভিনেতা শিবকার্তিকেয়ন ধোনিকে অবসরের কথা উপেক্ষা করে আরও অনেক দিন খেলে যেতে বলেন। ধোনি হেসে উত্তর দেন যে এটা কঠিন হবে। শিবকার্তিকেয়ন ধোনিকে বলেন, ‘আপনি ৬০ বছর বয়সেও খেলতে পারবেন… অবসর নেবেন না।’ ধোনি হেসে উত্তর দেন, ‘এটা একটু কঠিন। আমার ফিটনেস কমতে থাকছে।’ কিন্তু, তারপরেও অভিনেতা জোর করলে তিনি মজা করে বলেন, ‘ঠিক আছে… আমি চেষ্টা করব।’ ধোনির এই উত্তর শুনে স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার অনুরাগী আনন্দে লাফিয়ে ওঠেন এবং ‘ধোনি-ধোনি’ বলে স্লোগান দিতে শুরু করে।

    আরও পড়ুন: হয়ে যান সতর্ক! চলতি সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দুর্ভোগ এড়াতে দেখে নিন ছুটির তালিকা

    জানিয়ে রাখি যে, ধোনিকে IPL-এর ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় এবং অন্যতম সফল অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। তাঁর অধিনায়কত্বে CSK ৫ বার IPL চ্যাম্পিয়ন হয়েছে। শুধু তাই নয়, ধোনির অধিনায়কত্বেই CSK সবথেকে বেশিবার প্লে-অফে পৌঁছেছে। তিনি ২৭৮ টি ম্যাচে ৫,৪৩৯ রান করেছেন। ধোনি তাঁর কেরিয়ার জুড়ে বেশিরভাগ সময় মিডল অর্ডারে অথবা ফিনিশার হিসেবে ব্যাট করেছেন। তাই, তাঁর এই রান সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ২০২৪ সালের আগেই CSK-র অধিনায়কত্ব ছেড়ে দেন এবং তখন থেকে দলটির নেতৃত্ব দিয়ে আসছেন রুতুরাজ গায়কোয়াড়।

    আরও পড়ুন: ২০২৭-এর ODI বিশ্বকাপে কেন একইসঙ্গে ৩ টি দেশে খেলা হবে ম্যাচ? কারণ জানলে অবাক হবেন

    এদিকে, IPL ২০২৬-এর আগে ধোনির ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা হয়েছিল। কিন্তু CSK-র সিইও কাশী বিশ্বনাথন স্পষ্ট করে দিয়েছেন যে, ধোনি এই বছর পুরো মরশুম খেলবেন। তবে, তিনি কী আগামী মরশুমেও খেলা চালিয়ে যাবেন? অনুমান করা হচ্ছে যে, নিজের বয়স এবং দলের কথা মাথায় রেখে তিনি আগামী মরশুমে ভিন্ন দায়িত্ব নিতে পারেন।

    Click here to Read More
    Previous Article
    IPL-এর কারণে রেগে লাল PCB প্রধান! খেলোয়াড়দের হুমকি দিলেন মহসিন নকভি
    Next Article
    ২০২৭-এর ODI বিশ্বকাপে কেন একইসঙ্গে ৩ টি দেশে খেলা হবে ম্যাচ? কারণ জানলে অবাক হবেন

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment