Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২০২৬ সালে কবে কবে মিলবে সরকারি ছুটি? সম্পূর্ণ তালিকা দেখে নিন এক ক্লিকে

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ গত বছর শেষের দিকেই ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছিল নবান্ন। যাতে রাজ্য সরকারের ছুটির (Government Holiday) তালিকার পাশাপাশি কেন্দ্রের নেগোশিয়েব্‌ল ইন্সট্রুমেন্ট আইন (এনআইএ) অনুযায়ী ছুটি এবং বিভিন্ন সম্প্রদায়ের উৎসব ভিত্তিক ছুটির দিনগুলির উল্লেখ করা হয়। ইতিমধ্যেই ২০২৬ সালের একাধিক ছুটি পার হয়েছে। বাকি আর কতগুলি ছুটি পড়ে থাকছে? তালিকা রইল।

    সরকারি ছুটির তালিকা | Government Holiday

    Negotiable Instrument Act, 1881 অনুযায়ী ঘোষিত General Public Holiday অনুযায়ী হলিডে লিস্ট :

    ইংরেজি নববর্ষ- ১ জানুয়ারি

    স্বামী বিবেকানন্দের জন্মদিন- ১২ জানুয়ারী

    নেতাজির জন্মদিন – ২৩ জানুয়ারী

    সরস্বতী পুজো- ২৩ জানুয়ারী

    প্রজাতন্ত্র দিবস – ২৬ জানুয়ারী

    দোল যাত্রা- ৩ মার্চ

    ঈদ-উল-ফিতর – ২১ মার্চ

    আম্বেদকর জয়ন্তী ১৪ এপ্রিল

    বাংলা নববর্ষ – ১৫ এপ্রিল

    মে দিবস- ১ মে

    বুদ্ধ পূর্ণিমা – ৮ মে

    ঈদ-উদ-জোহা – ২৭ মে

    মহরম – ২৬ জুন

    স্বাধীনতা দিবস – ১৫ আগস্ট

    মহালয়া – ১০ অক্টোবর

    দুর্গাপুজো- ১৯-২১ অক্টোবর

    ভাইফোঁটা – ১১ নভেম্বর

    বড়দিন – ২৫ ডিসেম্বর

    এ ছাড়াও রাজ্য সরকারের ছুটি থাকছে

    সরস্বতী পুজো আগের দিন – ২২ শে জানুয়ারি

    শবে বরাত – ৪ ফেব্রুয়ারি

    পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী ১৪ ফেব্রুয়ারি

    হোলি – ৪ মার্চ

    হরিচাঁদ ঠাকুরের জন্মদিন- ১৭ মার্চ

    ঈদুল ফিতর আগের দিন – ২০ মার্চ

    ইদুজ্জোহা আগের দিন – ২৬ শে মে

    শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এ কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে – ১৩ জুলাই

    রথযাত্রা – ১৬ জুলাই

    বিশ্বকর্মা পুজো- ১৭ সেপ্টেম্বর

    দুর্গাপুজো চতুর্থী – ১৫ অক্টোবর

    দুর্গা পঞ্চমী – ১৬ অক্টোবর

    ষষ্ঠী – ১৭ অক্টোবর

    দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি – ২২, ২৩, ২৪ অক্টোবর অবধি

    আতিরিক্ত লক্ষ্মী
    পুজো– ২৬ অক্টোবর

    কালী পুজো ৯ ও ১০ নভেম্বর

    ভাই ফোটার পরের দিন ১২ নভেম্বর

    ছট পুজো অতিরিক্ত ছুটি – ১৬ নভেম্বর

    করম পুজোর ছুটি নির্ধারিত হলে জানানো হবে

    আরও পড়ুন:

    এই সব রবিবার পড়ায় বাড়তি ছুটি মিলবে না সরকারি কর্মীদের, দেখুন তালিকা:

    শিবরাত্রি – ১৫ ফেব্রুয়ারি

    দুর্গাপুজোর সপ্তমী ১৮ অক্টোবর

    লক্ষ্মী পুজো- ২৫ অক্টোবর

    কালী পুজো ৮ নভেম্বর

    ছট পুজো- ১৫ নভেম্বর

    বিরসা মুন্ডা, জন্মজয়ন্তী ১৫ নভেম্বর

    রাজ্যের অর্থ দফতর তরফে জারি করা বিবৃতিতে ২০২৬ সালের ছুটির তালিকায় উল্লেখ রয়েছে দুর্গাপুজোর ছুটিরও। চলতি বছর দুর্গাপুজোয় কতগুলো দিন সরকারি ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা? এ বছর দুর্গাপুজোর ছুটি মিলবে চতুর্থী থেকে লক্ষ্মীপুজোর পরের দিন পর্যন্ত (১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর)। অর্থাৎ টানা ২২ দিন।

    government holiday(15)

    আরও পড়ুন: ‘৫০% DA ভোটের আগে এই সরকারকে..,’ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বড় মন্তব্য

    আর কালীপুজো (অতিরিক্ত ছুটি) মিলবে ৯ নভেম্বর (সোমবার) এবং ১০ নভেম্বর (মঙ্গলবার)। ভাইফোঁটা – ১১ নভেম্বরও ছুটি থাকবে। ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন: ১২ নভেম্বর (বৃহস্পতিবার) মিলবে ছুটি। ছটপুজোর অতিরিক্ত ছুটি মিলবে ১৬ নভেম্বর।

    Click here to Read More
    Previous Article
    তিন মাস পুরী লাইনে একাধিক ট্রেন বাতিল, বিপদে পড়ার আগে দেখুন তালিকা
    Next Article
    ২০২৬ এ হোক ‘রক্তহীন’ বিধানসভা ভোট, কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা, শুনবেন চিফ জাস্টিস

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment