Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২০২৬ এ হোক ‘রক্তহীন’ বিধানসভা ভোট, কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা, শুনবেন চিফ জাস্টিস

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে যাতে রক্তপাত বা হিংসার কোনও ঘটনা না ঘটে, সেই দাবিতে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলাকারী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদনও জানিয়েছেন।

    কোন অভিযোগে মামলা হাই কোর্টে (Calcutta High Court)?

    আবেদনকারীর বক্তব্য, সাম্প্রতিক কয়েকটি নির্বাচনের আগে ও পরে যে হিংসার ঘটনা ঘটেছে, তা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে গভীরভাবে প্রভাবিত করেছে। পিটিশনে দাবি করা হয়েছে, বিভিন্ন জেলায় প্রাণহানি, অগ্নিসংযোগ, ভাঙচুর, মহিলাদের উপর নির্যাতন এবং সাধারণ ভোটারদের ভয় দেখানোর মতো একাধিক ঘটনা সামনে এসেছে। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের নানা প্রান্তে ব্যাপক হিংসার অভিযোগ ওঠে। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। সেই সময় বিষয়টি দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

    আবেদনকারী আরও জানিয়েছেন, আগামী নির্বাচনে যাতে অবাধ ও নির্ভয়ে ভোটগ্রহণ নিশ্চিত করা যায়, তার জন্য স্পর্শকাতর এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া জরুরি। সমস্ত বুথে নজরদারি, নিরপেক্ষ নিরাপত্তা বলয় এবং প্রশাসনের উচ্চস্তরের পর্যবেক্ষণের দাবিও জানানো হয়েছে। ভোটারদের আস্থা ফেরাতে আগাম পরিকল্পিত ও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের উপর জোর দিয়েছেন আবেদনকারী। তাঁর দাবি, ভোটের পরিবেশ স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে হলে আগে থেকেই কঠোর প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

    Calcutta High Court

    আরও পড়ুনঃ ভোট দিতে পারবেন তো? ভোটার তালিকায় নতুন ৩ ক্যাটাগরি, আগে দেখুন নিজের নাম

    এই মামলাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন জোরদার হচ্ছে। তারই মধ্যে “রক্তহীন ভোট” নিশ্চিত করার আবেদন জানিয়ে হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হওয়ায় আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন মাত্রা যোগ হল।

    Click here to Read More
    Previous Article
    ২০২৬ সালে কবে কবে মিলবে সরকারি ছুটি? সম্পূর্ণ তালিকা দেখে নিন এক ক্লিকে
    Next Article
    'তৃণমূল বলে কিছু নেই, যা আছে তা হলো জীবন্ত জীবাশ্ম' বিস্ফোরক শমীক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment