Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মেধাবী ছাত্র, বায়ুসেনার অফিসার থেকে রাজনীতিতে উত্থান, কীভাবে শুভেন্দুর আপ্তসহায়ক হলেন চন্দ্রনাথ?

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : বেনজির শান্তিপূর্ণ বিধানসভা ভোটের পরেই একটি ঘটনা নাড়িয়ে দিল গোটা রাজ্যকে। বুধবার রাতে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে (Chandranath Rath)। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজ্য। নিপাট ভালোমানুষ ছেলেটাকে কেন খুন হতে হল? এই প্রশ্নটাই খুঁজে চলেছেন সকলে।

    ছোট থেকেই মেধাবী ছিলেন চন্দ্রনাথ (Chandranath Rath)

    ছোট থেকেই মেধাবী ছিলেন চন্দ্রনাথ রথ। রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন তিনি। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ছেলে উচ্চশিক্ষার পর যোগ দেন বায়ুসেনায়। সেখানে শর্ট সার্ভিস কমিশনে অফিসার পদে কর্মরত ছিলেন তিনি। বায়ুসেনায় নিজের দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেন চন্দ্রনাথ। বায়ুসেনা থেকে ফিরে শুরু হয় তাঁর রাজনৈতিক জীবন।

    How did chandranath rath become suvendu adhikari pa

     

    রাজনৈতিক জগতে প্রবেশ: পরিবারে রাজনীতির ছোঁয়া অবশ্য আগে থেকেই ছিল। চন্দ্রনাথের মা চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। রাজনীতি সচেতনতা যথেষ্ট ছিল চন্দ্রনাথের (Chandranath Rath)। রাজনীতিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ছিল দীর্ঘ ঘনিষ্ঠ সম্পর্ক। ২০২১ এ শুভেন্দু যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তখন চন্দ্রনাথই ছিলেন তাঁর ছায়াসঙ্গী। সেই সম্পর্ক ছিল বিশ্বাসের।

    আরও পড়ুন : ‘মমতাকে হারানোর প্রতিশোধ’, ছেলে চন্দ্রনাথের মৃত্যুতে বিষ্ফোরক অভিযোগ মায়ের

    ছিলেন শুভেন্দুর ছায়াসঙ্গী: শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান সহযোদ্ধা ছিলেন চন্দ্রনাথ রথ। তাঁর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, প্রচার কর্মসূচি সামলাতেন চন্দ্রনাথই। ভবানীপুর উপনির্বাচন থেকে নন্দীগ্রামের ভোট, শুভেন্দুর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সামলেছিলেন চন্দ্রনাথ রথ। এবারের বিধানসভা নির্বাচনে তিনি ছিলেন নন্দীগ্রামে। তবে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর নির্বাচনী স্ট্র্যাটেজিও তিনিই সামলেছিলেন।

    আরও পড়ুন : ভোট উত্তাপে দিশেহারা সিরিয়াল, টিআরপি কমল ‘পরিণীতা’র, প্রথম স্থানে কে?

    প্রসঙ্গত, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন তাঁরা। চুরির গাড়ি নিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

    Click here to Read More
    Previous Article
    ২০২৬-এর মাধ্যমিকের ফল প্রকাশ আজ, কখন-কীভাবে দেখবেন রেজ়াল্ট?
    Next Article
    যাত্রার সময় কমাতে কোন কোন রেল প্রকল্পে জোর? সামনে এল বড় আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment