Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২০২৬-এর IPL-এও দেখা যাবে ধোনি ম্যাজিক? অনুরাগীদের জন্য সামনে এল বড় আপডেট

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: আগামী মাস থেকেই শুরু হতে চলেছে T20 ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL। এদিকে, এবারের IPL-এ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) খেলবেন কিনা তা নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনা শুরু হয়েছিল। যদিও, এবার সেই সংশয় অনেকটাই দূর হয়েছে। খবর অনুযায়ী, চেন্নাই সুপার কিংসের তারকা মহেন্দ্র সিং ধোনিকে আবারও IPL-এ খেলতে দেখা যাবে। ইতিমধ্যেই CSK-র ম্যানেজিং ডিরেক্টর তথা CEO কে. এস. বিশ্বনাথন ইঙ্গিত দিয়েছেন যে, ২০২৬ সালের IPL-এর মরশুমে এমএস ধোনি চেন্নাইয়ের হয়ে খেলবেন। এটি ক্রিকেট অনুরাগীদের জন্য নিঃসন্দেহে বড় আপডেট হিসেবে বিবেচিত হচ্ছে।

    ২০২৬-এর IPL-এ ধোনির (MS Dhoni) খেলার প্রসঙ্গে মিলল বড় আপডেট:

    জানিয়ে রাখি যে, ধোনি আদৌ চলতি বছরের IPL-এ খেলবেন কিনা সেই বিষয়ে সংশয়ের মধ্যে ছিলেন অনুরাগীরা। কিন্তু, ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্টের এহেন বিবৃতি অনুরাগীদের আশা আরও জোরদার করেছে। যদিও, ধোনির তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি। তবে CSK ম্যানেজমেন্টের বিবৃতিতে বিষয়টি প্রায় স্পষ্ট হয়ে গেছে।

    Will MS Dhoni play in IPL 2026?

    IPL-এর ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক: উল্লেখ্য যে, IPL-এর অন্যতম সফল অধিনায়ক হিসেবে বিবেচিত হন মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে চেন্নাই সুপার কিংস ৫ বার IPL শিরোপা জিতেছে। ধোনিও এখন পর্যন্ত ২৩৫ টি IPL ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে ১৩৬ টিতে জয়লাভ করেছে CSK। মাঠে শান্ত আচরণ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, চমৎকার ফিল্ড প্লেসমেন্ট এবং তরুণ খেলোয়াড়দের সঠিক পরামর্শ দেওয়ার ক্ষমতা ধোনির অসামান্য অধিনায়কত্বের প্রধান বৈশিষ্ট্য।

    আরও পড়ুন: বড় ঘোষণা করল SBI, ২০৩০ সালের মধ্যেই পূরণ হবে বিশেষ লক্ষ্য! প্রভাবিত হবেন গ্রাহকরা?

    আরও শক্তিশালী হয়েছে চেন্নাই: ২০২৬ সালের IPL-এ ১০টি দল অংশগ্রহণ করবে এবং মোট ৮৪ টি ম্যাচ খেলা হবে। এমতাবস্থায়, এবারেও ধোনি CSK-তে খেললে তাঁর অভিজ্ঞতা দলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। ধোনির অংশগ্রহণের বিষয়টি এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে। তবে তিনি যদি মাঠে নামেন, সেক্ষেত্রে ২০২৬ সালের IPL-এও ক্রিকেট অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করবেন ধোনি।

    আরও পড়ুন: আর নয় কোনও ঝুঁকি! SA-র বিরুদ্ধে পরাজিত হতেই টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন এই খেলোয়াড়ের?

    জানিয়ে রাখি যে, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি IPL-এর প্রথম মরশুম থেকেই এই টুর্নামেন্ট খেলছেন। তবে, ২০২৩ সালের পর থেকে চেন্নাই দল আর শিরোপা জিততে পারেনি। এবার ধোনির লক্ষ্য থাকবে চেন্নাই সুপার কিংসকে তাদের ষষ্ঠ শিরোপা এনে দেওয়া। এদিকে, এবারেও CSK-র নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়।

    Click here to Read More
    Previous Article
    কাদের SIP করা উচিত? Ft. Rajesh Mukherjee | Banglahunt Podcast
    Next Article
    দোলে ঘুরে আসুন পুরী, স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করছে পূর্ব রেল

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment