Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাওড়া-শিয়ালদহ স্টেশনে ভ্রাম্যমাণ ফুড স্টল, কীভাবে পাবেন লাইসেন্স?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : স্টেশনে স্টেশনে হকার উচ্ছেদের মাঝেই বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। এবার ভ্রাম্যমাণ ফুড স্টল আসতে চলেছে স্টেশনে। কলকাতা দিয়েই শুরু হতে চলেছে এই উদ্যোগ। প্রথমে শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে চালু হবে এই স্টলগুলি। কী শর্ত রয়েছে, কীভাবে খোলা যাবে দোকান?

    স্টেশনে (Indian Railways) দোকান খোলার জন্য কীভাবে আবেদন

    উল্লেখ্য, রেলের অনুমতি নিয়ে নির্দিষ্ট নিয়ম মেনেই এবার থেকে খুলতে হবে দোকান। ট্রেনে খাবার পরিবেশনের জন্য, স্টেশনে খাবারের দোকান বা অন্যান্য স্টল পেতে গেলে টেন্ডার ডাকতে হয়। এর জন্য আবেদনকারীদের কিছু শর্ত পূরণ করতে হয়। আইআরসিটিসি থাকে এর দায়িত্বে।

    How to apply for mobile food stalls in Indian railways

    অনলাইনে কীভাবে আবেদন: আবেদন করার জন্য যেতে হয় https://www.ireps.gov.in/ ওয়েবসাইটে। সেখানে টেন্ডারগুলি খুঁজে দেখতে পারেন এবং প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে আবেদন করতে পারেন। স্টেশনে যে দোকান খুলবেন তার আকার এবং অবস্থানও গুরুত্ব রাখে। এর উপর নির্ভর করে দাম এবং ভাড়া। রেজিস্ট্রেশন ফি থেকে সিকিউরিটি ডিপোজিট, মাসিক ভাড়া সব মিলিয়ে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ পর্যন্ত দাম যেতে পারে। খাদ্যপণ্য বিক্রির দোকান খুলতে হলে আলাদা ভাবে FSSAI এর লাইসেন্সও দরকার হবে।

    আরও পড়ুন : ১ লা জুলাই পরবর্তী কিস্তি অন্নপূর্ণা যোজনার, আপনি পাবেন টাকা? চেক করুন এভাবে

    থাকতে হবে লাইসেন্স: রেল (Indian Railways) সূত্রে খবর, স্টেশনে এই স্টলগুলি বসানোর জন্য কিছু শর্ত মানতে হবে। ভ্রাম্যমাণ স্টল দেওয়ার জন্য বিক্রেতার কাছে লাইসেন্স থাকতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার দিকেও নজর রাখতে হবে। খাবার বিক্রি করতে গিয়ে স্টেশন যাতে নোংরা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

    আরও পড়ুন : ১৫০০ নয়, এবার পুরোপুরি ৩০০০! অক্টোবর থেকেই শুরু, কারা পাবেন টাকা?

    ভ্রাম্যমাণ স্টলের জন্য যাত্রীদের ট্রেনে ওঠানামায় যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখতে হবে। উল্লেখ্য, ভ্রাম্যমাণ বলেই যে স্টেশনের যত্রতত্র স্টলগুলি নিয়ে যাওয়া যাবে তেমনটা নয়। নির্দিষ্ট জায়গার মধ্যেই ঘোরাফেরা করবে স্টলগুলি।

    Click here to Read More
    Previous Article
    বাজেটের দিনেই নব তৃণমূলের কমিটি ঘোষণা! ‘কে অভিষেক?’, সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন ঋতব্রত
    Next Article
    ইংল্যান্ড সফরেই সৌরভকে টপকে যাবেন রোহিত! বিদেশের মাটিতে বড় রেকর্ড গড়বেন হিটম্যান

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment