Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    “আমার যোগ্যতার সঠিক মূল্যায়ন হচ্ছে না!” ভারতীয় দলে সুযোগ পেয়েও বিস্ফোরক সূর্যবংশী

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বর্তমানে ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে রয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আইপিএলে সর্বাধিক ছক্কার রেকর্ড করে এবং অরেঞ্জ ক্যাপ জেতার পর তার ডাক এসেছে ভারতীয় দলে (Indian Cricket Team)। আগামী ইংল্যান্ড সফরে ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন ১৫ বছর বয়সেই এই বিস্ময় বালক। অনেক আগে থেকেই তাকে সুযোগ দিয়ে ভারতের সম্পদ করে তুলতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

    কিন্তু তারপরেও অভিমান যাচ্ছে না সূর্যবংশীর। এই মুহূর্তে ভারতের টি-টোয়েন্টি দলে তাকে সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে প্রত্যেক ক্রিকেট বিশেষজ্ঞ। কিন্তু বৈভব নিজেই মনে করেন যে তিনি শুধু এই ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে আটকে থাকার জন্য ব্যাট হাতে মাঠে নামেন না।

    Former Indian cricketer angry over Vaibhav Sooryavanshi behaviour.

    সূর্যবংশী সম্প্রতি একটি সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, “অনেকেই হয়তো বিষয়টি নিয়ে ভেবে দেখেননি। কিন্তু আমি পঞ্চাশ করে দেবো যথেষ্ট সাবলীল। এই ফরম্যাটে যথেষ্ট বার মাঠে নেমেছি আমি।” অনেকে মনে করছে যে সদ্য বিসিসিআইয়ের ঘোষিত ইংল্যান্ড সফরের ওডিআই দলে জায়গা না পেয়ে এমনটা মন্তব্য করেছেন বৈভব।

    আরও পড়ুন: সৌরভ, দ্রাবিড়দের টপকে গেলেন রোহিত শর্মা! বিশ্বকাপের আগেই ঢুকবেন শচীন-কোহলির ক্লাবে

    সম্প্রতি ভারতীয় ‘এ’ দলের হয়ে ৫০ ওভারের ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ জেতার পর এই প্রসঙ্গ উঠে এসেছিল সকলের সামনে। সেই সিরিজে গোটা টুর্নামেন্টে ছন্দে না থাকলেও ফাইনালে ২৯ বলে ৯৪ রানের ইনিংস খেলে সকলকে চমকে দেন বৈভব। তারপর থেকেই তার ভারতীয় ওডিআই দলে সুযোগ পাওয়া উচিত কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে।

    আরও পড়ুন: দুটি IPL ট্রফি জিতেই বাজিমাত, ধোনির CSK-কে টপকে শীর্ষে কোহলির RCB

    আগামী ইংল্যান্ড সফরে মাঠে নামলেই কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ভারতীয় সিনিয়র দলে খেলা তারকা হয়ে যাবেন বৈভব। টপকে যাবেন শচীন টেন্ডুলকারের রেকর্ড। তবে সেখানেই থেমে থাকতে চান না তিনি। তার পরবর্তী লক্ষ্য ভারতের ওডিআই জার্সি গায়ে চাপিয়ে বিশ্বকাপে মাঠে নামা। মুখে না উল্লেখ করলেও বৈভবের আচরণ সেই কথাই বলছে।

     

    Click here to Read More
    Previous Article
    জোড়া বিশ্বরেকর্ড! পেনাল্টি নষ্ট করলেও দুরন্ত গোলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন মেসি
    Next Article
    লখনউয়ে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন! মৃত অন্তত ১৪ পড়ুয়া, শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment