Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, সীতারামপুর-ঝাঁঝা সেকশনে ৮ দিনের ব্লকে বাতিল বহু ট্রেন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ ভারতীয় রেলের (Indian Railways) পরিকাঠামোগত উন্নয়ন ও আধুনিককরণের জন্য বিভিন্ন সময়ে রেলের ব্লক করা হচ্ছে। এর ফলে বাতিল হচ্ছে একাধিক ট্রেন। এবার ফের একবার পূর্ব রেলের আসানসোল ডিভিশনের অন্তসীতারামপুর- ঝাঁঝা সেকশন এর মথুরাপুর সেকশনে প্রি-নন-ইন্টারলকিং অন্য নন ইন্টারলকিং কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত ব্লক করা হবে। এর ফলে একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে। পাশাপাশি বেশ কিছু ট্রেনে যাত্রাপথ ও যাত্রা সময় সীমায় সংক্ষিপ্তকরণ করা হয়েছে।

    বড় ধাক্কা রেলযাত্রীদের মেগা ব্লকে বাতিল একাধিক ট্রেন (Indian Railways)

    রেলের এই এক সপ্তাহ কাজের জন্য যে ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষিপ্তকরণ করা হয়েছে, তা একনজরে দেখে নিন। পাশাপাশি যাত্রীদের যাতে সমস্যা না হয়, তাই আগের থেকে রেলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে। এক নজরে দেখে নিন ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত টানা কোন কোন ট্রেন বাতিল থাকছে, কোন কোন ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্তকরণ করা হয়েছে (Indian Railways)।

    Indian Railways multiple trains cancelled due to mega block

    আরও পড়ুন: আর ট্রেন বদলের ঝামেলা নয়, দিল্লি থেকে সরাসরি গোরক্ষপুর পৌঁছে দেবে ‘অমৃত ভারত’

    যে ট্রেন গুলি ট্রেন বাতিল হয়েছে যা হল ৬৩৫৪৫/৬৩৫৪৬ অণ্ডাল-জসিডি-অণ্ডাল মেমু প্যাসেঞ্জার (১০, ১৪, ১৫ ও ১৭ মে ২০২৬)। ৬৩৫৪৭/৬৩৫৪৮ জসিডি-বাঁকা-জসিডি মেমু প্যাসেঞ্জার (১০, ১৪, ১৫ ও ১৭ মে ২০২৬)। ৬৩৫৬১ আসানসোল-জসিডি মেমু প্যাসেঞ্জার (১০ ও ১৭ মে ২০২৬) ।৬৩৫৬৫/৬৩৫৬৬ জসিডি-ঝাঁঝাঁ-জসিডি মেমু প্যাসেঞ্জার (১০ ও ১৭ মে ২০২৬)। ৬৩৫৭০ বৈদ্যনাথধাম-আসানসোল মেমু প্যাসেঞ্জার (১০ ও ১৭ মে ২০২৬)। ৬৩২৯৮ ঝাঁঝাঁ-দেওঘর মেমু প্যাসেঞ্জার (১৭ মে ২০২৬)। ৬৩৫১৮ আসানসোল-বর্ধমান মেমু প্যাসেঞ্জার (১৭ মে ২০২৬)। ৬৩৫১৩ বর্ধমান-আসানসোল মেমু প্যাসেঞ্জার (১৭ মে ২০২৬)। ৬৩৫১৫ আসানসোল-বর্ধমান মেমু প্যাসেঞ্জার (১৭ মে ২০২৬)। ৬৩৫২২ বর্ধমান-আসানসোল মেমু প্যাসেঞ্জার (১৭ মে ২০২৬)।

    পাশাপাশি যাত্রাপথ সংক্ষিপ্তকরণ করা হয়েছে যে ট্রেনগুলো তা হল৬৩৫০৯/৬৩৫১০ বর্ধমান-ঝাঁঝাঁ-বর্ধমান মেমু ১০, ১৪, ১৫, ১৬ ও ১৭ মে ২০২৬ তারিখে এই ট্রেনটি আসানসোল পর্যন্ত চলবে এবং আসানসোল থেকেই ফিরে আসবে। আসানসোল ও ঝাঁঝাঁর মধ্যে ট্রেনটি বাতিল থাকবে। ৬৩২০৯ দেওঘর-পাটনা মেমু: ১৭ মে ২০২৬ তারিখে ট্রেনটি দেওঘরের বদলে ঝাঁঝাঁ স্টেশন থেকে ছাড়বে। ৬৩৫৭২ মোকামা-জসিডি মেমু: ১৭ মে ২০২৬ তারিখে এটি ঝাঝা স্টেশন পর্যন্ত চলবে (জসিডি যাবে না)। ৬৩৫৭৩ জসিডি-কিউল মেমু: ১৭ মে ২০২৬ তারিখে এটি জসিডি-র বদলে ঝাঝা স্টেশন থেকে যাত্রা শুরু করবে।

    এমনকি যে ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে যা হল ১৩০৩৭ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস ১৪ মে (৪৫ মিনিট বিলম্ব) এবং ১৬ মে (১ ঘণ্টা ১০ মিনিট দেরিতে চলবে)। ১৫২৩৩ কলকাতা-দারভাঙ্গা মৈথিলী এক্সপ্রেস: ১৪ মে (১ ঘণ্টা ৪৫ মিনিট দেরিতে চলবে)। ১৫২৩৫ হাওড়া-দারভাঙ্গা সাপ্তাহিক এক্সপ্রেস: ১৬ মে (২ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে চলবে)। ১২৩১৭ কলকাতা-অমৃতসর আকাল তক্ষত এক্সপ্রেস: ১০ ও ১৭ মে (৩ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে চলবে)। ২২১৯৭ কলকাতা-ঝাঁসি প্রথম স্বাধীনতা সংগ্রাম সুপারফাস্ট: ১০ ও ১৭ মে (২ ঘণ্টা ৪৫ মিনিট দেরিতে চলবে)।এছাড়াও দেরিতে চলবে ২২১৯৮ ঝাঁসি-কলকাতা প্রথম স্বাধীনতা সংগ্রাম সুপারফাস্ট: ১৫ মে (৩ ঘণ্টা দেরিতে চলবে)।

    ২২৬৪৩ এরনাকুলাম-পাটনা সুপারফাস্ট ১২ মে (২ ঘণ্টা ২০ মিনিট দেরিতে চলবে)। ১৩০৪৪ রক্সৌল-হাওড়া এক্সপ্রেস: ৯ মে (৭ ঘণ্টা দেরিতে চলবে) এবং ১৬ মে (৮ ঘণ্টা ৩০ মিনিট বিলম্ব)। ১৭০০৮ দারভাঙ্গা-চারলাপল্লি এক্সপ্রেস: ১৫ মে (৩ ঘণ্টা দেরিতে চলবে)। ১৭০০৬ রক্সৌল-হায়দ্রাবাদ এক্সপ্রেস: ১০ মে (১ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে চলবে) এবং ১৭ মে (৩ ঘণ্টা ১০ মিনিট দেরিতে চলবে)। ১৩৩৩১ ধানবাদ-পাটনা ইন্টারসিটি: ১০ ও ১৭ মে (৪ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে চলবে)। ১৩৩৩২ পাটনা-ধানবাদ ইন্টারসিটি: ১০ মে (১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে চলবে), ১৫ মে (৩ ঘণ্টা দেরিতে চলবে), ১৬ মে (৩ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে চলবে) এবং ১৭ মে (৩ ঘণ্টা দেরিতে চলবে)।

    এই কাজের জন্য বেশ কিছু ট্রেষ দেরিতে চলার তালিকায় রয়েছে যা হল ১৮১৮৩ টাটানগর-বক্সার এক্সপ্রেস: ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত বিভিন্ন দিনে ২ ঘণ্টা থেকে ৩ ঘণ্টা ৪৫ মিনিট পর্যন্ত দেরিতে চলবে। ১৮১৮৪ বক্সার-টাটানগর এক্সপ্রেস: ১০ মে (৩ ঘণ্টা দেরিতে চলবে) এবং ১৭ মে (৪ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে চলবে)। ১২৩০৪ নিউ দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেস: ৯ মে (২ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে চলবে) এবং ১৬ মে (৪ ঘণ্টা ২০ মিনিট দেরিতে চলবে)। ১৩৫০৮ গোরখপুর-আসানসোল এক্সপ্রেস: ৯ মে (৪ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে চলবে) এবং ১৬ মে (৬ ঘণ্টা দেরিতে চলবে)। ১২৩২৬ নাঙ্গল ড্যাম-কলকাতা গুরুমুখী সুপারফাস্ট: ৯ মে (৪ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে চলবে) এবং ১৬ মে (৬ ঘণ্টা দেরিতে চলবে)।

    এছাড়াও ২২৩৪৭/২২৩৪৮ হাওড়া-পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ১০ মে (২ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে চলবে) এবং ১৭ মে (৩ ঘণ্টা ২০ মিনিট দেরিতে চলবে)। ২২৪৯৯/২২৫০০ দেওঘর-বারাণসী-দেওঘর বন্দে ভারত: ১৭ মে (১ ঘণ্টা থেকে ১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে চলবে)। ০২০২৩/০২০২৪ হাওড়া-পাটনা-হাওড়া সুপারফাস্ট স্পেশ্যাল: ১০ মে (৪ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে চলবে) এবং ১৭ মে (৬ ঘণ্টা দেরিতে চলবে)।এর পাশাপাশি, ০৩২৩০ পাটনা-খুরদা রোড স্পেশ্যাল (১৪.০৫.২০২৬), ০৪১৮৫ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-আসানসোল স্পেশ্যাল (১৩.০৫.২০২৬) এবং ০৭০৫২ রক্সৌল-চারলাপল্লি স্পেশ্যাল (১৪.০৫.২০২৬)-এর চলাচল পূর্ব মধ্য রেলওয়েতে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ৯ মে, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি
    Next Article
    ২ বছর বন্ধ ছিল টাকা, বিজেপি সরকার আসতেই বাংলার জন্য ২৭০০ কোটি ছাড়ল কেন্দ্র

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment