Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১১–১৭ মে খড়গপুর শাখায় ট্রেন বাতিলের ধাক্কা! যাত্রীদের জন্য জরুরি আপডেট…

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের নিত্যযাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ রূপসা স্টেশনের রেলের ইয়ার্ড উন্নয়নের কাজের জন্য মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেশ কিছুদিন বন্ধ থাকবে খড়গপুর শাখার একাধিক ট্রেন চলাচল (Indian Railways)। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই আধুনিকরণের কাজের জন্যই আগামী ১১-১৭ মেয়ে পর্যন্ত খড়গপুর থেকে যাতায়াতকারী একগুচ্ছ মেমু ট্রেন বাতিল থাকবে। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

    খড়গপুর শাখায় ১১–১৭ মে ট্রেন বাতিল, জানুন তালিকা (Indian Railways)

    সূত্রের খবর আগামী ১১-১৭ মে পর্যন্ত খড়্গপুর থেকে যাতায়াতকারী একগুচ্ছ মেমু বাতিল থাকবে।এর ফলে ওড়িশাগামী নিত্যযাত্রী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের চরম ভোগান্তির মুখে পড়ার আশঙ্কা। রেল সূত্রের খবর, মূলত রূপসা ইয়ার্ডের ভোলবদল এবং সিগন্যালিং ব্যবস্থার উন্নতির জন্যই এই ‘ব্লক’ নেওয়া হচ্ছে (Indian Railways)।

    Indian Railways train cancellations on Kharagpur section may 11–17

    আরও পড়ুন: জানালার ধারে বসেই কাঞ্চনজঙ্ঘা, কোলাহল থেকে দূরে নিঃশব্দ ছুটি কাটান সিমানদারায়

    যার জেরে ১১ থেকে ১৭ মে পর্যন্ত খড়গপুর-ভদ্রক-খড়গপুর মেমু স্পেশ্যাল। খড়গপুর-বালেশ্বর-খড়গপুর মেমু দুই অভিমুখেই সম্পূর্ণ বাতিল থাকবে।

    একইসঙ্গে ওই সাত দিন চলবে না ভদ্রক-বালেশ্বর-ভদ্রক মেমু। রেলের এই সিদ্ধান্তে মে মাসের তপ্ত গরমে সাধারণ যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।ট্রেন বাতিলের পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথও কাটছাঁট করা হয়েছে।

    এছাড়াও আগামী ১৬ মে বারিপদা থেকে বালেশ্বরগামী যে মেমু ট্রেনটি আসার কথা, সেটি বালেশ্বর পর্যন্ত না গিয়ে রূপসাতেই যাত্রা শেষ করবে। একইভাবে ১৭ মে বালেশ্বর থেকে বারিপদাগামী মেমু বালেশ্বরের পরিবর্তে রূপসা থেকেই যাত্রা শুরু করবে (Indian Railways)।

     

    Click here to Read More
    Previous Article
    ভবানীপুরে লেটেস্ট চমক! হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে কে, মমতা না শুভেন্দু?
    Next Article
    মে মাসে আদৌ পাবেন লক্ষ্মীর ভান্ডার? কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment