Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভবানীপুরে লেটেস্ট চমক! হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে কে, মমতা না শুভেন্দু?

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটগণনা (West Bengal Election Result 2026) যত এগোচ্ছে, ততই বদলাচ্ছে ছবিটা। সকাল থেকেই ভবানীপুর কেন্দ্র নিয়ে নজর ছিল সবার, কারণ এখানে মুখোমুখি লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। এখন পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত পাওয়া লেটেস্ট আপডেট বলছে, শুরুতেই এই হাই-প্রোফাইল আসনে এগিয়ে রয়েছেন শুভেন্দু, ফলে শুরুতেই চাপে তৃণমূল শিবির।

    ভবানীপুরে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা (West Bengal Election Result 2026)

    সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হয়, এরপর শুরু হয় ইভিএমের ভোট গণনা। সকাল ৯টার মধ্যেই প্রাথমিক ছবিটা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। দেখা যায়, তৃণমূল এগিয়ে রয়েছে ১০১টি আসনে, আর বিজেপি এগিয়ে ১১৪টি আসনে। কংগ্রেস একটি আসনে লিড নিয়েছে।

    ভবানীপুর কেন্দ্রের ফলাফল ঘিরে নজর সবচেয়ে বেশি। এই কেন্দ্রে মোট ২০টি রাউন্ডে গণনা হবে। ভবানীপুরের গণনাকেন্দ্র করা হয়েছে শাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুলে। ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে শেক্সপিয়র সরণি পর্যন্ত রাস্তায় কড়া নজরদারি চলছে, ব্যারিকেড বসানো হয়েছে একাধিক জায়গায়। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, ভবানীপুরে শুভেন্দুকে পিছনে ফেলে প্রায় ১৯০০ ভোটে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    রাজ্যজুড়ে মোট ২৯৩টি গণনাকেন্দ্রে ভোটগণনা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে রাখা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মিলিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

    এদিকে বিভিন্ন জেলাতেও চলছে টানটান লড়াই। নন্দীগ্রামে ৩ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবার ও সাগরে বিজেপি এগিয়ে। অন্যদিকে সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, বারুইপুর পূর্ব-পশ্চিম, ক্যানিং পশ্চিম ও বাসন্তীতে এগিয়ে তৃণমূল। আরামবাগেও তৃণমূলের লিড রয়েছে, তবে পুরশুরা, খানাকুল ও গোঘাটে বিজেপি এগিয়ে। এই নির্বাচনের ফলাফল (West Bengal Election Result 2026) নিয়ে শুধু রাজ্য নয়, গোটা দেশের নজর রয়েছে।

    West Bengal Election Result 2026 Early Trends Show at Bhabanipur

    আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট মমতার, কী লিখেছেন মুখ্যমন্ত্রী?

    উল্লেখ্য, ২৯৪টি আসনের মধ্যে ফলতা কেন্দ্রে ভোট বাতিল হয়েছে নির্বাচনী অনিয়মের অভিযোগে। সেখানে পুনর্নির্বাচন হবে ২১ মে এবং গণনা হবে ২৪ মে। তাই আপাতত বাকি কেন্দ্রগুলির ফলাফলই সামনে আসছে (West Bengal Election Result 2026)।

    Click here to Read More
    Previous Article
    ভোরবেলায় বাবা ষাঁড়েশ্বরের দরবারে সৌমিত্র খান, আশীর্বাদে কি ফুটবে পদ্ম?
    Next Article
    ১১–১৭ মে খড়গপুর শাখায় ট্রেন বাতিলের ধাক্কা! যাত্রীদের জন্য জরুরি আপডেট…

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment