Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মে মাসে আদৌ পাবেন লক্ষ্মীর ভান্ডার? কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? আপডেট

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ৪ মে ভোটের ফলাফল সামনে আসবে। ইতিমধ্যেই শুরু হয়েছে গণনা। সকলের নজর এখন সেদিকে। তবে এরই মধ্যে চর্চা চলছে রাজ্য সরকারের সামাজিক প্রকল্প (Government Scheme) যেমন লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), যুবসাথী (Yuvasathi Scheme) এসব নিয়ে। মে মাসে এই প্রকল্পগুলির টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? জেনে নিন আপডেট।

    লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত আপডেট | Lakshmir Bhandar

    রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান আর্থিক সহায়তা। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১৭০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১৫০০ টাকা করে পাচ্ছেন।

    প্রতি মাসেই ঠিক সময়ে ঢুকে যায় লক্ষ্মীর ভাণ্ডার। তবে ভোটের ফলাফল থাকায় খুব স্বাভাবিকভাবেই উপভোক্তাদের চিন্তা হচ্ছে চলতি মাসের ভাতা নিয়ে। মনে করা হচ্ছে নির্বাচনের রেজাল্টের পরেই এই টাকাগুলি রাজ্য সরকারের তরফ থেকে ছাড়া হবে। যদি ভোটের ফলাফলের পর বর্তমান সরকারই পুনরায় ক্ষমতায় আসে, তবে চলমান প্রকল্পগুলি একইভাবে চলবে। উপভোক্তাদের চিন্তার কোনো কারণ নেই।

    চলমান প্রকল্পগুলি আগের নিয়মে চললেও নতুন করে মন্ত্রিসভা গঠন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের মতো প্রশাসনিক কাজগুলি সম্পন্ন হতে কিছুটা সময় লেগে যাবে। তাই, মে মাসের অনুদানের টাকা পেতে মাঝামাঝি বা মাসের শেষের দিক করে দেওয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে।

    তবে নতুন সরকার এলে পরিস্থিতি কিছুটা ভিন্ন হবে। নতুন সরকার নির্বাচনের আগে জনগনকে প্রতিশ্রুতি দিয়ে ভরিয়ে দিয়েছিল। বলা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার বা যুবসাথীর মতো প্রকল্পগুলির নাম পরিবর্তন করে নতুন প্রকল্প চালু করা হতে পারে। ভাতার পরিমাণও দ্বিগুন হতে পারে। তবে নয়া সরকার এলে নতুন নিয়মে টাকা দেওয়ার ক্ষেত্রে পুরনো ডেটাবেস ব্যবহার করে বর্ধিত টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে নাকি নতুন করে আবারও ফর্ম ফিলাপ করতে হবে, তা নিয়ে স্পষ্ট আপডেট এখনও পর্যন্ত নেই।

    Lakshmir Bhandar

    আরও পড়ুন: সোমে আবহাওয়ার বড় ‘গেম’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা, আজকের আপডেট

    সেই ক্ষেত্রে উপভোক্তাদের টাকা হাতে পেতে আরও বেশ কিছুটা বেশি সময় লেগে যেতে পারে বলে মনে কড়া হচ্ছে। আপাতত উপভোক্তাদের ৪ঠা মে সরকার গঠনের পর সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করতে হবে। এই মাসে উপভোক্তাদের টাকা পেতে কিছুটা সময় দেরি হলেও ভাতা ঠিক মিলবে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    ১১–১৭ মে খড়গপুর শাখায় ট্রেন বাতিলের ধাক্কা! যাত্রীদের জন্য জরুরি আপডেট…
    Next Article
    ‘আমায় ভুল বুঝনা, তোমরা প্রথম দিন..,’ পাকা রেজাল্ট সামনে আসার আগেই মুখ খুললেন অভয়ার মা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment