Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১০ নম্বরের প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে! উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় বড় ভুল সংসদের

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : চলছে উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam) পরীক্ষা। বৃহস্পতিবার ছিল অঙ্ক পরীক্ষা। আর এই পরীক্ষাতেই ঘটল বড়সড় অঘটন। সংসদের ভুলেই প্রশ্নপত্রে দেখা গেল বড়সড় গলদ। যার জেরে কার্যত মাথায় হাত দিয়ে বসতে হল পরীক্ষার্থীদের। অনেক পরীক্ষার্থী প্রশ্ন বুঝতেই পারেননি। শোরগোল পড়তেই নতুন নির্দেশিকা জারি করল সংসদ।

    অঙ্ক পরীক্ষায় (Higher Secondary Exam) ভুল প্রশ্ন সংসদের

    অঙ্ক পরীক্ষার দিন এমনিতেই চিন্তায় থাকেন বহু পরীক্ষার্থী। তার মধ্যে এদিন প্রশ্নপত্র দেখে চোখ কপালে ওঠে অনেকের। পরীক্ষা শেষ হতে জানা যায়, ১০ নম্বরের প্রশ্ন ছিল সিলেবাসের বাইরে থেকে। জানা গিয়েছে, ২বি, ১১বি এবং ১১সি এই তিনটি প্রশ্ন ছিল সিলেবাসের বাইরে থেকে।

    Big mistake in higher secondary exam

    কত নম্বরের ভুল প্রশ্ন: এর মধ্যে প্রথমটিতে ছিল ২ নম্বর আর পরের গুলিতে ছিল ৪ নম্বর করে, অর্থাৎ মোট ১০ নম্বরের প্রশ্ন (Higher Secondary Exam)। তবে কি এই প্রশ্নগুলির নম্বর পাওয়া যাবে না? বিভ্রান্তি দূর করে সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এই প্রশ্নগুলি ছুঁলেই মিলবে নম্বর।

    আরও পড়ুন : আরও কড়া CBSE, অসদুপায় অবলম্বন করলে এবার বাতিল পুরো পরীক্ষাই

    কী জানাল সংসদ: সংসদ সভাপতি এ বিষয়ে জানান, থ্রিডি জিওমেট্রি থেকে এই প্রশ্নগুলি এসেছিল। এটি মূল চ্যাপ্টার আর তার অধীনে স্ট্রেইট লাইন, প্লেন জিওমেট্রির মতো বেশ কিছু সাব টপিক থাকে।

    আরও পড়ুন : নেই পরকীয়া-কূটকাচালি, পুনর্জন্মের গল্পে আগ্রহ নেই দর্শকদের? TRP নিয়ে মুখ খুললেন পল্লবী

    তিনি আরও জানান, বই লেখার সময় যে সিলেবাস দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কাউন্সিল অনুমোদিত বইতে ছিল প্লেন জিওমেট্রি। পরে সিলেবাসে কিছু রদবদল করা হয়। সেখানে প্লেন জিওমেট্রি বাদ পড়ে। কিন্তু ওই বই দেখে প্রশ্ন করায় প্লেন জিওমেট্রি থেকে এসেছে প্রশ্ন। তবে এই প্রশ্নগুলি ‘অ্যাটেন্ড’ করলেই নম্বর দেওয়া হবে বলে জানিয়েছে সংসদ।

    Click here to Read More
    Previous Article
    লোকাল ট্রেনের বড় পরিবর্তন!পাঁশকুড়া-দিঘার মেয়াদ বাড়ল, হলদিয়া ও দিঘা রুটে বড় পদক্ষেপ
    Next Article
    মুখ ফেরাচ্ছেন খেটে খাওয়া মানুষরা! বিনয় কোঙারের ছেলের পোস্টে আরও অস্বস্তিতে CPM

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment