Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘যুবসাথী সবাইকে..,’ বেকার ভাতা নিয়ে বড় আপডেট দিলেন মমতা

    8 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ পাণ্ডবেশ্বরে জনসভা থেকে যুবসাথী (Yuvasathi Scheme) নিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যারা আবেদন করেছেন ইতিমধ্যেই অধিকাংশের কাছে টাকা পৌঁছে গিয়েছে। তবে আবেদন করার পরেও আর্থিক সহায়তা অ্যাকাউন্টে না আসায় অনেকেই চিন্তায় পড়ে গিয়েছিলেন। অনেকেরই এখনও যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। তারা কবে পাবেন? এই বিষয়েই আপডেট দিলেন মমতা।

    যুবসাথী নিয়ে চিন্তা দূর করলেন মুখ্যমন্ত্রী | Yuvasathi Scheme

    যুবসাথী নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”যুবসাথীও সবাইকে দিচ্ছি, যে ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে, কিছু বাকি আছে, প্রসেস চলছে, পেয়ে যাবেন।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাদের যুবসাথীর টাকা আটকে রয়েছে, খুব দ্রুত সেসব সুবিধাভোগীদের অ্যাকাউন্টেও টাকা পৌঁছে যাবে। সুতরাং, যারা যুবসাথীর টাকা আটকে রয়েছে বলে চিন্তা করছিলেন তাঁদের চিন্তা দূর হল এবার।

    উল্লেখ্য, এর আগে ইস্তাহার প্রকাশের সময়ও মমতা বলেছিলেন” আমাদের অঙ্গীকারের মধ্যে আমরা সবার জন্য যুব সাথী প্রকল্প নিয়ে ভেবেছি। প্রায় এক কোটি যুবকদের, অর্থাৎ যাদের বয়স ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে, তাদের ১৫০০ করে দিচ্ছি।” পাশাপাশি এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘এই টাকাটা বেকার ভাতা হিসেবে নয়, এই টাকাটা হাত খরচের জন্য দেব আমরা, যতদিন না সে চাকরি পাচ্ছে। তার মধ্যেই সে কর্মসংস্থান পেয়ে যাবে।”

    জানিয়ে রাখি, এই প্রকল্পের আওতায়, যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবসাথীর আওতায় দেওয়া হচ্ছে মাসিক ১৫০০ টাকা।

    Yuvasathi

    আরও পড়ুন: নির্বাচনী আবহে উত্তাপ বাড়বে ভবানীপুরে, মমতার বিরুদ্ধে শুভেন্দুর সঙ্গে প্রচারে নামছেন আরজিকর নির্যাতিতার মা!

    মুখ্যমন্ত্রী সম্প্রতি আরও স্পষ্ট করে জানিয়েছেন, যারা স্কলারশিপ পায় তারাও এই ভাতা পাওয়ার যোগ্য। মমতার কথায়, “যাঁরা স্কলারশিপ পায় পাক, কোনও অসুবিধা নেই। স্কলারশিপের টাকার সাথে এর কোনও সম্পর্ক নেই। কারণ আমাদের অনেক স্কলারশিপ সহ একশোটার বেশি সামাজিক প্রকল্প আছে, সেটা পাবেই। তবে যুব সাথীর টাকা পাবে সকলে।”

    Click here to Read More
    Previous Article
    বকেয়া ডিএ নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের
    Next Article
    নির্বাচনী আবহে উত্তাপ বাড়বে ভবানীপুরে, মমতার বিরুদ্ধে শুভেন্দুর সঙ্গে প্রচারে নামছেন আরজিকর নির্যাতিতার মা!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment