Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যোগ দিবসে বড় উদ্যোগ মেট্রোর, ভোর থেকেই চালু পরিষেবা, বাড়ল মেট্রোর সংখ্যা

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। রেডরোডে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট কর্মসূচি। সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে জনসমাবেশ। উপরন্তু এদিন রয়েছে নিট পরীক্ষা। সেই উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে বড় উদ্যোগ নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। রবিবার ভোর ৪ টে থেকেই শুরু হয়ে যাবে মেট্রো পরিষেবা। ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে বাড়ানো হয়েছে মেট্রো পরিষেবা।

    যোগ দিবসে মেট্রোর (Kolkata Metro) সংখ্যা বৃদ্ধি

    রবিবার, ২১ জুন রয়েছে NEET-UG Exam। আবার এদিনই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বড় সমাবেশ রয়েছে রেড রোডে। আমজনতার সঙ্গে যোগ দিবসে সামিল হবেন খোদ নরেন্দ্র মোদী। সকাল থেকেই পরিবহণে চাপ শুরু হয়ে যাবে। তাই রবিবারের জন্য মেট্রোয় বিশেষ পরিষেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার ব্লু লাইনে ১৫২ টি মেট্রো চলে। তবে ২১ জুন মোট ২১৪ টি মেট্রো চালানো হবে। ভোর ৪ টে থেকে সকাল ৮ টা আপ ও ডাউনে ১৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

    Kolkata Metro service to be increased on Sunday

    ব্লু লাইনে প্রথম মেট্রোর সময়সূচী: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম- সকাল ৯ টার বদলে ভোর ৪ টে থেকে শুরু পরিষেবা। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম- ভোর ৪ টে পরিষেবা শুরু। মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম- ভোর ৪ টে (বিশেষ পরিষেবা)। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর- ভোর ৪ টে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর- ভোর ৪ টে। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর- ভোর ৪ টে (বিশেষ পরিষেবা)।

    আরও পড়ুন : ৩০ জুনের মধ্যে ‘এই’ কাজ না সারলে কেটে যাবে গ্যাস সংযোগ? এল বড় আপডেট

    গ্রিন লাইনে রবিবার পরিষেবা: রবিবার গ্রিন লাইনে সাধারণত ১০৮ টি মেট্রো চলে। তবে আগামী রবিবার মোট ১৭৩ টি মেট্রো (Kolkata Metro) চলবে (৮৭ আপ ৮৬ ডাউন)। ভোর ৪ টে থেকে সকাল ৯ টা আপ ও ডাউনে ১৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ প্রথম মেট্রো মিলবে ভোর ৪ টে নাগাদ। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান- ভোর ৪ টে ২ মিনিটে।

    আরও পড়ুন : পরিবারের প্রত্যেক সদস্যের আলাদা করে আবেদন আয়ুষ্মান ভারতে? সত্তরোর্ধ ব্যক্তিরা কী করবেন?

    ইয়েলো লাইনে রবিবার ৭৮ টি মেট্রোর বদলে ১১২ টি মেট্রো চালানো হবে। ভোর ৪ টে ১৮ থেকে সকাল ৯ টা পর্যন্ত আপ ও ডাউনে ১৮ থেকে ২০ মিনিট অন্তর মেট্রো মিলবে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর প্রথম পরিষেবা ভোর ৪ টে ১৮ তে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া- ভোর ৪ টে ৪০ এ। তবে রবিবার পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা মিলবে না।

    Click here to Read More
    Previous Article
    বজবজে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত, উড়ে এল জুতো ! এক বছর আগের ঘটনার নতুন করে FIR
    Next Article
    ফ্ল্যাগ উড়িয়ে 'দৌড় সে ধ্যান কর্মসূচি'র সূচনা মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment