Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নবান্নের বৈঠকে বড় চমক! বাংলার জল প্রকল্পে ৩৯ হাজার কোটি টাকার বরাদ্দ

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষ যাতে সহজে বিশুদ্ধ পানীয় জল পান, সেই লক্ষ্যেই কেন্দ্রের ‘জল জীবন মিশন’ (Jal Jeevan Mission)-এর দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গের জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে। নবান্নে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু অধিকারী জানান, এই প্রকল্পের জন্য রাজ্য ৩৯ হাজার কোটি টাকা পাবে। পাশাপাশি ‘নমামি গঙ্গে’ ও অন্যান্য জল সংক্রান্ত প্রকল্পেও কাজের গতি বাড়ানো হবে।

    জল জীবন মিশনে (Jal Jeevan Mission) ৩৯ হাজার কোটি টাকার বরাদ্দ

    বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। পরে সমাজমাধ্যমে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে শুরু হওয়া ‘জল জীবন মিশন’ (Jal Jeevan Mission) এখন পশ্চিমবঙ্গ জুড়ে আরও দ্রুত বাস্তবায়িত হবে। এর ফলে গ্রাম থেকে শহর, সব জায়গার মানুষের বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ এগোবে।

    শুভেন্দু দাবি করেন, এতদিন গুরুত্বপূর্ণ এই প্রকল্পগুলির কাজ সঠিকভাবে এগোয়নি। তাঁর অভিযোগ, আগের সরকার বিভিন্ন কারণে এই প্রকল্পগুলিকে গতি পেতে দেয়নি এবং কেন্দ্রীয় প্রকল্পের কৃতিত্ব নিজেদের নামে নেওয়ার চেষ্টাও করেছিল।

    তিনি আরও জানান, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে ইতিমধ্যেই ‘জল জীবন মিশন’-এর দ্বিতীয় পর্যায়ের জন্য সমঝোতা চুক্তি বা এমওইউ স্বাক্ষর করেছে রাজ্য। সেই চুক্তির ভিত্তিতেই পশ্চিমবঙ্গ ৩৯ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা পাবে।

    CM Suvendu Adhikari make big announcement regarding Kolkata Municipal Corporation

    আরও পড়ুনঃ ক্ষমতায় আসার পর মন্ত্রীদের নিয়ে বড় কর্মশালা, কী নির্দেশ দিলেন শুভেন্দুরা?

    এছাড়াও বৈঠকে ‘নমামি গঙ্গে’ এবং ‘জলশক্তি অভিযান’-এর মতো প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। গঙ্গা পরিষ্কার রাখা এবং রাজ্যের জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দ্রুত কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

    Click here to Read More
    Previous Article
    স্কুলের ভিতরে কোটি কোটি নগদ! ফের মিলল ৮ লক্ষ,মোট উদ্ধার ১.৮৫ কোটি
    Next Article
    সন্তান বেসরকারি স্কুলে পড়লেও মা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০! স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment