Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এক ভারতীয়র কাছেই আটকে গেল রোনাল্ডোর পর্তুগাল! কে ছিলেন কঙ্গোর সেই ফুটবলার?

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রথম ম্যাচেই আটকে গিয়েছে পর্তুগাল (Portugal), আটকে গিয়েছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আর বিশ্বকাপের ফেভারিটদের আটকে দিয়েছে এমন একটি দেশ যারা ১০ বছর আগেও ফিফা ক্রমতালিকায় ছিল দেড়শোর কাছাকাছি। যে সময় পর্তুগালকে প্রথম অফিসিয়াল ট্রফি, ২০১৬ সালে আয়োজিত ইউরো কাপ জিতিয়ে ফুটবলের মঞ্চে আলাদা মাত্রা দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সেই সময় বিশ্বকাপে অংশগ্রহণ করার চিন্তা কঙ্গোর (DR Congo) মতো দেশের কাছে ছিল আকাশকুসুম পরিকল্পনা। ঠিক তার ১০ বছর পর বিশ্বজয়ের জন্য ফেভারিট হিসেবে মাঠে নামা পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস তৈরী করেছে আফ্রিকার এই দেশের দলটি।

    ভারতীয় ফুটবলপ্রেমীরা শুনলে খুশি হবেন যে এই দলে রয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত তারকাও। অসাধারণ ফুটবল খেলে ফুটবল ভক্তদের মন জয় করা কঙ্গো প্রজাতন্ত্রের স্যামুয়েল মুথুস্বামীই (Samuel Moutoussamy)হলেন এই ভারতীয় বংশোদ্ভুত ফুটবলার। এই তথ্য সামনে আসার পর অনেকেই বলছেন যে এই ঘটনা প্রমাণ করে যে ভারতীয়রাও ফুটবল খেলতে পারে, প্রয়োজন শুধু উন্নত এবং আধুনিক পরিকাঠামো।

    ১৯৯৬ সালের ১২ই আগস্ট ফ্রান্সে জন্মগ্রহণকারী এই ডিফেন্সিভ মিডফিল্ডার এদিন পর্তুগালের বিরুদ্ধে ম্যাচে বারবার সমস্যায় ফেলেন পর্তুগালের মিডফিল্ডারদের। এই ড্রয়ের মাধ্যমেই তারা বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করে। পর্তুগালের মতো তারকা-সমৃদ্ধ দলের বিরুদ্ধে মাত্র ৫ মিনিটে গোল খেয়ে তারা যে এভাবে ঘুরে দাঁড়াবে তা কেউই ভাবেনি।

    আরও পড়ুন: বিশ্বকাপের প্রথম অঘটন! ইউরো জয়ী স্পেনকে রুখে দিলো ৫ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট কেপ ভার্দে

    গত ৫২ বছরের মধ্যে বিশ্বকাপে এটিই ছিল দেশটির প্রথম অংশগ্রহণ এবং প্রথম পয়েন্ট অর্জন। এর আগে ১৯৭৪ বিশ্বকাপে অংশগ্রহণ করে তিন ম্যাচের তিনটিতেই হারতে হয়েছিল তাদের। বুধবারের ম্যাচে মুথুস্বামীর পাসের সাফল্যের হার ছিল ৮৪ শতাংশ। ব্রুনো ফার্নান্ডেজ, ভিটিনহা, জোয়াও নেভেস সমৃদ্ধ মিডফিল্ডের বিরুদ্ধে পাল্লা দিয়ে লড়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই তারকা।

    আরও পড়ুন: মেসি ম্যাজিকে মুগ্ধ ফুটবল বিশ্ব! হ্যাটট্রিক করে ছিনিয়ে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একমাত্র বিশ্বকাপ রেকর্ড

    কিন্তু কিভাবে ভারতের সঙ্গে যোগসূত্র রয়েছে মুথুস্বামীর? তার মায়ের পরিবার কঙ্গোর আদি বাসিন্দা হলেও তার পারিবারিক নাম “মুথুস্বামী” (Moutoussamy) এসেছে তাঁর বাবার পরিবার থেকে। তাদের পিতার দিকের পূর্বপুরুষদের আদি নিবাস ছিল ভারতের তামিলনাডুতে। ঊনবিংশ শতাব্দীর পরাধীন ভারতে তারা পূর্বপুরুষদের পরিবারের একটি অংশ শ্রমিক হিসেবে ক্যারিবিয়ান দ্বীপ গুয়াদেলুপে পাড়ি জমিয়েছিলেন। তারপর তাদের পরবর্তী বংশধররা গিয়ে স্বাধীন কঙ্গোতে বসবাস শুরু করেছিলেন। অঘটনা ঘটানো এই দেশটির এক ভারতীয় বংশোদ্ভূত তারকার পরিচয় পেয়ে এখন ভারতে ফুটবলপ্রেমীরা অত্যন্ত আনন্দিত।

     

    Click here to Read More
    Previous Article
    'আজও নয়নার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই সুদীপের' বিস্ফোরক দাবি তাপস রায়ের
    Next Article
    Phonepe ব্যবহারকারীরা হন সতর্ক! এই ‘ভুল’ করলেই হবে ১০০ টাকার জরিমানা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment