Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পশ্চিম এশিয়া শান্ত হতেই LPG-র প্রসঙ্গে বড় বার্তা সরকারের! কী জানাল কেন্দ্র?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: পশ্চিম এশিয়ায় চলতে থাকা অস্থিরতা এবং জ্বালানি (Liquefied Petroleum Gas) সরবরাহ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের আবহে দেশবাসীকে আশ্বস্ত করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার দিল্লির জাতীয় মিডিয়া সেন্টারে আয়োজিত এক আন্তঃমন্ত্রক বৈঠকে কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের কোনও ঘাটতি নেই। জ্বালানি, বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে জানিয়েছেন, দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর সরকার নিয়মিত নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    পশ্চিম এশিয়া শান্ত হতেই LPG (Liquefied Petroleum Gas)-র প্রসঙ্গে বড় বার্তা সরকারের!

    বিশেষ করে রান্নার গ্যাস বা LPG (Liquefied Petroleum Gas সরবরাহ নিয়ে উদ্বেগ দূর করতে কেন্দ্র একাধিক তথ্য সামনে এনেছে। গত ৩ দিনে প্রায় ১ কোটি ৩৬ লক্ষ LPG বুকিংয়ের বিপরীতে প্রায় ১ কোটি ৪৭ লক্ষ সিলিন্ডার গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ, চাহিদার তুলনায় বেশি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে তেল বিপণন সংস্থাগুলি। সরকার জানিয়েছে, বর্তমানে দেশের কোনও LPG ডিস্ট্রিবিউটরশিপে গ্যাস ফুরিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। পাশাপাশি, গৃহস্থালির চাহিদা মেটাতে রিফাইনারিগুলিতে LPG উৎপাদনও বাড়ানো হয়েছে। গ্যাসের কালোবাজারি ও অনিয়ম রুখতে ডেলিভারি অথেনটিকেশন কোড বা DAC ব্যবস্থা চালু রয়েছে এবং বর্তমানে প্রায় ৯৬ শতাংশ LPG ডেলিভারি এই পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে।

    আরও পড়ুন: জি৭ থেকে বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ মোদীর! ইউরোপের শিল্পমহলের সঙ্গে করলেন বৈঠক

    পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রেও একই ছবি তুলে ধরেছে কেন্দ্র। আধিকারিকদের দাবি, দেশের সমস্ত তেল শোধনাগার পূর্ণ ক্ষমতায় কাজ করছে এবং পর্যাপ্ত অপরিশোধিত তেলের মজুত রয়েছে। পেট্রোল ও ডিজেলের সরবরাহে কোনও সমস্যা নেই এবং দেশের সমস্ত পেট্রোল পাম্প স্বাভাবিকভাবে কাজ করছে। পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলেও তার প্রভাব সাধারণ মানুষের উপর কমিয়ে আনতে কেন্দ্র ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে। গ্রাহকদের স্বস্তি দিতে পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে রপ্তানি শুল্কে কিছু পরিবর্তন এনে দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, মার্চ ২০২৬ থেকে এখনও পর্যন্ত প্রায় ১০ লক্ষ নতুন PNG বা পাইপড ন্যাচারাল গ্যাস সংযোগে সরবরাহ শুরু হয়েছে। আরও কয়েক লক্ষ নতুন সংযোগের জন্য পরিকাঠামো তৈরি করা হয়েছে। পাশাপাশি, প্রায় ৬২ হাজার মেট্রিক টন LNG নিয়ে ‘DISHA’ নামের একটি জাহাজ গুজরাতের দাহেজ বন্দরে পৌঁছানোর কথা, যা দেশের গ্যাস সরবরাহকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এর ফলে শিল্প ও গৃহস্থালি— দুই ক্ষেত্রেই জ্বালানির চাহিদা মেটানো সহজ হবে।

    As West Asia stabilizes, the govt issues a major statement regarding Liquefied Petroleum Gas!

    আরও পড়ুন: সন্তান বেসরকারি স্কুলে পড়লেও মা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০! স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

    এদিকে পশ্চিম এশিয়ার উত্তেজনার কারণে সেখানে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়েও নজর দিয়েছে কেন্দ্র। সরকারি সূত্রের দাবি, এখনও পর্যন্ত ৩,৬৩৯ জনেরও বেশি ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সব মিলিয়ে সরকারের বক্তব্য স্পষ্ট, আন্তর্জাতিক পরিস্থিতি যতই জটিল হোক না কেন, দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে। তাই পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাস মজুত করে রাখার জন্য অযথা হুড়োহুড়ি না করে স্বাভাবিকভাবে পরিষেবা গ্রহণ করারই পরামর্শ দিয়েছে কেন্দ্র (Liquefied Petroleum Gas।

    Click here to Read More
    Previous Article
    সন্তান বেসরকারি স্কুলে পড়লেও মা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০! স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
    Next Article
    "বিধানসভার ভিতরে একটা মুক্ত পরিবেশ দেখতে পাচ্ছি" বললেন শর্বরী মুখার্জী

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment