Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফর্মে না থাকলেও এই কারণে রোহিতকে সুযোগ দিচ্ছে BCCI! ফাঁস হলো গিলের ভারতের বিশ্বকাপের আসল পরিকল্পনা

    4 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে এই মুহূর্তে খুব একটা ভালো ছন্দে নেই ভারতীয় দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। গত বছরের শেষদিকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে সাবলীল ভাবে রান করেছিলেন তিনি। কিন্তু চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড ও বর্তমানে আফগানিস্থানের বিরুদ্ধে ব্যাট হাতে পরিচিত দাপট দেখাতে ব্যর্থ হয়েছেন হিটম্যান। বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে এই ঘটনা চিন্তা বাড়াচ্ছে ভক্তদের।

    তবে অফফর্মে থাকলেও ওপেনার হিসেবে একটি বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছেন রোহিত। ওডিআই ক্রিকেটের ইতিহাসে এমন ব্যাটারের সংখ্যা মাত্র ২৮ যারা ওপেনার হিসেবে ৩০০০ বা তার বেশি রান করেছেন। কিন্তু তাদের মধ্যে রোহিত শর্মাই এমন একজন যার গড় ওপেনার হিসেবে ৫০-এর উপরে।

    আসন্ন ওডিআই বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেই টুর্নামেন্টে রোহিত শর্মাকে অত্যন্ত বেশি প্রয়োজন ভারতের। কারণ শর্ট বলের বিরুদ্ধে তিনি অত্যন্ত সাবলীল। পুল, হুক বা স্কোয়ার কাটের মতো শট ব্যবহার করে একজন বোলারের আত্মবিশ্বাস ভেঙে দিতে পারেন এই তারকা। আগামী বিশ্বকাপে তার অভিজ্ঞতাও কাজে লাগাবে ভারত।

    আরও পড়ুন: দুটি IPL ট্রফি জিতেই বাজিমাত, ধোনির CSK-কে টপকে শীর্ষে কোহলির RCB

    এখনও চলতি বছরে আরো ১০ টি ওডিআই ম্যাচ খেলবে ভারতীয় দল। বিশেষজ্ঞরা মনে করছেন যে প্রত্যেকটি ম্যাচের সুযোগ দেওয়া উচিত প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। শুভমান গিল বা ঈশান কিষাণ দুর্দান্ত ছন্দে থাকলেও তাদের দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নেই। শর্ট বলের বিরুদ্ধে স্বস্তিতে থাকেন না সহ অধিনায়ক শ্রেয়স আইয়ারও।

    আরও পড়ুন: রোহিত, কোহলি বা শুভমান গিল নন, ভারতকে বিশ্বকাপ জেতাবে এই তারকা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান

    এমন পরিস্থিতিতে ভারতীয় দলকে সবচেয়ে বেশি ভরসা দিতে পারে বিরাট কোহলি ও রোহিত শর্মার অভিজ্ঞতা। তাই তাদের নিয়ে এখনই অধৈর্য হবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। বরং রোহিত শর্মার ফর্মে ফেরার অপেক্ষায় থাকবে তারা।

     

    Click here to Read More
    Previous Article
    দলীয় কার্যালয়ে বেডরুম কেন, অবশেষে খোলসা করলেন দেবাংশু
    Next Article
    সরকারি ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ, হাজারেরও বেশি পদে নিয়োগ করবে SBI

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment