Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘যেখানে শুরু সেখানেই শেষ’, অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের, কী জানালেন কিংবদন্তি?

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর ফুটবল বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে ব্রাজিল। যার ফলে সমগ্র বিশ্বজুড়ে মন ভেঙেছে কোটি কোটি ফুটবল অনুরাগীর। যদিও, এই মন খারাপ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে নেইমারের (Neymar) একটি সিদ্ধান্ত। মূলত, নেইমার দা সিলভা সান্তোস তথা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন। বিশ্বকাপের (FIFA World Cup 2026) লড়াইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের (Brazil) পরাজয়ের পর নেইমার তাঁর অবসরের ঘোষণা করেন। আন্তর্জাতিক কেরিয়ারে তিনি তাঁর শেষ ম্যাচে গোল করলেও দলকে জয় এনে দিতে ব্যর্থ হন। ফুটবল বিশ্বে তিনি নিঃসন্দেহে কিংবদন্তি। যদিও, বিশ্বকাপের শিরোপা জেতা থেকে বঞ্চিত থাকলেন নেইমার।

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের (Neymar):

    ১৩০ টি ম্যাচে নেইমারের ৮০ টি গোল: জানিয়ে রাখি যে, নেইমার তাঁর ১৬ বছরের কেরিয়ারে ১৩০ টি ম্যাচে ৮০ টি গোল করেছেন। অতিরিক্ত সময়ে নরওয়ের বিরুদ্ধে তাঁর পেনাল্টি গোলটি তার কেরিয়ারের স্মরণীয় মুহূর্ত হিসাবে প্রমাণিত হয়।


    এদিকে, ম্যাচ শেষে নিজের সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে আবেগাপ্লুত নেইমার বলেন, ‘আমি আমার সেরাটা দিয়েছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন সব শেষ। আমি এখান থেকেই শুরু করেছিলাম, আর এখানেই আমার সফরের সমাপ্তি।’

    আরও পড়ুন: মিস করবেন না সুযোগ! জুলাই মাসে Hyundai-র এই জনপ্রিয় গাড়িতে মিলছে ১ লক্ষ টাকা পর্যন্ত বিশাল ছাড়

    নিউ ইয়র্কে শুরু, নিউ ইয়র্কেই শেষ: উল্লেখ্য যে, ৩৪ বছর বয়সী নেইমার ২০১০ সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আমেরিকার বিরুদ্ধে তাঁর কেরিয়ারের প্রথম ম্যাচ খেলেন এবং শেষ ম্যাচটি খেলেন ২০২৬ সালে। ডান পায়ে চোটের কারণে তিনি চলতি বিশ্বকাপে স্কটল্যান্ড ও নরওয়ের বিরুদ্ধে কেবল সাবস্টিটিউট হিসাবে খেলেছিলেন।

    আরও পড়ুন: আত্মনির্ভরতার নয়া নজির! লং-রেঞ্জ মিসাইল তৈরি করবে আদানি গ্রুপ, এই রাজ্যে ২,৫০০ কোটির বিনিয়োগ

    বিশ্বকাপ নেই, ব্যালন ডি’অরও নেই: ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার, পেলে ও রোনাল্ডোর মতোই ১০ নম্বর জার্সি পরতেন। তিনি ব্রাজিলের হয়ে অলিম্পিকে সোনা এবং ফিফা কনফেডারেশনস কাপের শিরোপা জিতেছেন। কিন্তু, নেইমারের জন্য ব্যালন ডি’অর এবং বিশ্বকাপ শিরোপা অপূর্ণ স্বপ্নই থেকে গেল। তবে, তিনি তাঁর পায়ের জাদুতে যেভাবে সমগ্র বিশ্বের অনুরাগীদের মুগ্ধ করেছেন তাতে তিনি ফুটবল বিশ্বে এক উজ্জ্বল তারকা হিসাবে পরিগণিত হয়েছেন।

    Click here to Read More
    Previous Article
    বাংলায় ফের নির্বাচনের কাউন্টডাউন! দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন
    Next Article
    "কুচকুচে সাদা আর ধপধপে কালো... যত কম বলা যায় তত ভালো"- কাকে নিশানা শমীকের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment