Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ৯ মে, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রেমের জীবনে সন্দেহপ্রবণ মানসিকতাকে দূরে সরিয়ে রাখুন। আত্মীয়দের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। অযথা সময় নষ্ট না করে ভবিষ্যতের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করুন। আপনি আপনার প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য আজ একটি প্রতিযোগিতায় জয়লাভ করবেন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
    প্রতিকার: একাকীত্ব দূর করার লক্ষ্যে গরুকে খাবার খেতে দিন অথবা একটি গোশালায় গরুর খাবার দান করুন।

    বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। শরীরচর্চার প্রতি অবশ্যই মনোযোগ দিন। অতিরিক্ত অর্থ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। আপনি যদি একটি পার্টির পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনও কাজে আপনাকে উৎসাহ প্রদান করবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ অনেকটা সময় ঘুমিয়ে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে সক্রিয় থাকতে লাল রঙের পোশাক পরুন।

    মিথুন রাশি: আপনার দ্রুত নেওয়া একটি পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সময়ের সঙ্গে সঙ্গে আপনার ধারণাকে পরিবর্তন করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। একটি নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। কর্মক্ষেত্রের কাজে দিনটি ব্যস্ততায় অতিবাহিত হবে। কোথাও ভ্রমণের সময়ে একজন অপরিচিত ব্যক্তি আপনাকে বিরক্ত করতে পারেন। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
    প্রতিকার: সৎ চরিত্র বজায় রাখার লক্ষ্যে মহিলাদের সম্মান করুন।

    কর্কট রাশি: আপনি আজ একাধিক উত্তেজনা এবং মতভেদের সম্মুখীন হতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। গোপন তথ্যগুলি আজ কারোর সঙ্গে ভাগ করে নেবেন না। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কোথাও ভ্রমণের মাধ্যমে আপনি লাভবান হলেও বিপুল অর্থব্যয় ঘটবে। কোথাও সফরের সময়ে আজ আপনার একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অবশ্যই মানি প্ল্যান্টে জল দিন।

    সিংহ রাশি: শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। আপনি আজ দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করুন। বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, তাঁদের সঙ্গে আজ আপনি একটি ছুটির পরিকল্পনা করতে পারেন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে ব্যবহার করুন। কোথাও কোনও ভুলের কারণে আজ আপনাকে বাবা অথবা দাদা ধমক দিতে পারেন। তাঁদের পরামর্শ মেনে চলুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: ঈশ্বরের উপস্থিতি অনুভব করার লক্ষ্যে কোনও প্রতিবন্ধী ব্যক্তির উপকার করুন।

    কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অবিবাহিত করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। নিজের ভবিষ্যতের কথা মাথায় রেখে কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করুন। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকলেও তাঁর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে তা সম্ভব হবে না।
    প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে একটি কালো রঙের কুকুরকে খাবার খেতে দিন।

    Ajker rashifal todays horoscope 9 May 2026.

    তুলা রাশি: অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে অবশ্যই সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে নিজের জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করলে আপনি লাভবান হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার সময়ে কপালে লাল রঙের তিলক লাগান।

    বৃশ্চিক রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। যাঁরা তাঁদের কোনও জমি বিক্রির চেষ্টা করেছিলেন আজ তাঁরা ভালো ক্রেতার সন্ধান পাবেন। হার ফলে তাঁরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, তাঁদের সঙ্গে আপনি কোনও ছুটির পরিকল্পনাও করতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। এই রাশির শিশুরা আজ খেলতে গিয়ে আঘাত পেতে পারে। তাই, অভিভাবকদের সতর্ক হতে হবে। আপনি আজ একটি ভালো বই পড়তে পারেন অথবা ব্লগ লিখতে পারেন। অর্ধাঙ্গিনীর কারণে আপনার কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনা আজ বিঘ্নিত হলেও পরে অনুভব করবেন যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে সবুজ কলাই দিয়ে তৈরি লাড্ডু অথবা মিষ্টি ভগবান গণেশের মন্দিরে অর্পণ করে তা বাচ্চাদের বিতরণ করুন।

    ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। রক্তচাপে রোগীদের ভিড় পরিবেশ এড়িয়ে চলতে হবে। যাঁরা শুধুমাত্র ঋণের জন্য আপনার কাছে আসেন তাঁদেরকে উপেক্ষা করুন। ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা আজ বিঘ্নিত হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পেতে পারেন। প্রতিটি কাজ আজ সচেতনভাবে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কপালে সাদা চন্দনের টিকা লাগান।

    আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ২০ ধনকুবেরের তালিকায় ফের এন্ট্রি মুকেশ আম্বানির! এশিয়ার মধ্যে প্রথম স্থানে গৌতম আদানি

    মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি আজ বাবা-মা এবং অর্ধাঙ্গিনীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। শিশুদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। আপনি আজ রূপচর্চার ক্ষেত্রে বিপুল সময় অতিবাহিত করবেন। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। বিবাহিত জীবনে অবশ্যই কিছুটা সময় দিন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে স্রোতযুক্ত জলে কালো তিল, ছোলা এবং নারকেল নিক্ষেপ করুন।

    আরও পড়ুন: ফুটবলের মহাযুদ্ধের আগে শাকিরার চমক! সামনে আনলেন বিশ্বকাপের অফিশিয়াল গানের টিজার

    কুম্ভ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার অসতর্কতার কারণে আজ আপনি আর্থিক গতির সম্মুখীন হতে পারেন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য না এলে ভেঙে পড়বেন না। বরং, সেই কাজটিকে আরও ভালোভাবে করার চেষ্টা করুন। কোনও নতুন কাজ শুরু করার পূর্বে সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করুন। আপনি আজ অনেকটা সময় ঘুমিয়ে অতিবাহিত করবেন। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মহিলাদের সম্মান করুন।

    মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। মনে রাখবেন, আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ আজ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে এই দিনটি দুর্দান্তভাবে অবিবাহিত হবে। প্রিয়জনদের সঙ্গে আজ কিছুটা সময় কাটান। আজকে শুরু হওয়া কোনও নির্মাণ কাজ সঠিকভাবে শেষ হবে। আপনি আজ একটি বাদ্যযন্ত্র বাজাতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে শরীরে বিভিন্ন রঙের দাগ রয়েছে এমন একটি কুকুরকে পোষ্য হিসেবে রাখুন।

    Click here to Read More
    Previous Article
    গ্রেট সামার সেলে ডিসকাউন্টের ছড়াছড়ি! Amazon-এ জলের দরে মিলবে মোবাইল-ল্যাপটপ-ওয়াশিং মেশিন
    Next Article
    যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, সীতারামপুর-ঝাঁঝা সেকশনে ৮ দিনের ব্লকে বাতিল বহু ট্রেন

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment