Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাত্রীদের জন্য সুখবর! আরও সহজে মিলবে বন্দে ভারতের টিকিট, জেনে নিন ১৫ মিনিটের নতুন নিয়ম

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুবিধার্থে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় রেল (Indian Railways)। এদিকে, ইতিমধ্যেই দেশজুড়ে অত্যাধুনিক সেমি-হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) চলাচল শুরু হওয়ায় ট্রেনটি যাত্রীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। যাঁরা প্রায়শই বন্দে ভারত এক্সপ্রেসে যাতায়াত করে থাকেন সেক্ষেত্রে তাঁদের জন্য এবার একটি বড় সুখবর সামনে এসেছে। মূলত, যাত্রীদের সুবিধা বাড়াতে এবং খালি সিটগুলির সঠিক ব্যবহার নিশ্চিত করতে, ভারতীয় রেল একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এখন, বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেনে, রিজার্ভেশন চার্ট তৈরি হয়ে যাওয়ার পরেও, ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে পর্যন্ত খালি সিট বুক করা যাবে। এই সুবিধাটি শেষ মুহূর্তের যাত্রীদের টিকিট পাওয়ার সম্ভাবনাও বাড়িয়ে দেয়। এদিকে, এই ব্যবস্থাটি বিশেষভাবে সেইসব যাত্রীদের জন্য অত্যন্ত উপকারী যাঁদের অপ্রত্যাশিতভাবে ভ্রমণ করতে হয় অথবা যাঁরা প্রাথমিকভাবে কনফার্ম টিকিট পাননি। বর্তমান প্রতিবেদনে এই নিয়ম সম্পর্কিত বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

    যাত্রীদের জন্য বড় পদক্ষেপ ভারতীয় রেলের (Indian Railways):

    নতুন ১৫ মিনিটের নিয়মটি কী: আগে, ট্রেনের রিজার্ভেশন চার্ট তৈরি হওয়ার পর টিকিট বুকিংয়ের সুবিধা সীমিত ছিল। তবে এখন, চার্ট তৈরি হওয়ার পর বন্দে ভারত বা অন্যান্য যোগ্য ট্রেনে যদি সিট খালি থাকে, তাহলে যাত্রীরা ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে পর্যন্ত সেই সিটগুলি বুক করতে পারবেন। এর উদ্দেশ্য হল খালি সিটগুলির আরও ভালোভাবে ব্যবহার করা এবং আরও বেশি যাত্রীকে ভ্রমণের সুযোগ করে দেওয়া।

    This move by Indian Railways will make it easier to get Vande Bharat tickets.

    কিভাবে টিকিট বুক করবেন: যাত্রীরা IRCTC-র ওয়েবসাইট থেকে শুরু করে IRCTC Rail Connect অ্যাপ অথবা অনুমোদিত রেলওয়ে PRS (প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম) কাউন্টারের মাধ্যমে উপলব্ধ সিট বুক করতে পারেন। তবে, রিজার্ভেশন চার্ট তৈরি হওয়ার পরেও সিট খালি থাকলেই কেবল এই সুবিধাটি পাওয়া যাবে।

    আরও পড়ুন: সন্তানের মৃত্যুশোক সামলে মরক্কোর বিরুদ্ধে করেন গোল! দল বিদায় নিতেই বিশ্বকাপের স্বপ্ন অধরা গাকপোর

    কোন কোন ট্রেনে এই সুবিধাটি পাওয়া যায়: এই সুবিধাটি বন্দে ভারত এক্সপ্রেস সহ সেইসব ট্রেনগুলিতও মিলবে যেখানে চার্ট তৈরির পরেও সিট খালি থাকে। তবে, এই সুবিধার প্রাপ্যতা নির্দিষ্ট ট্রেন এবং সিট খালি থাকার ওপর নির্ভর করে।

    আরও পড়ুন: ব্রাজিলের কাছে পরাজয়ের পর অনুরাগীদের উদ্দেশ্যে নতমস্তক জাপানের ফুটবলাররা! আপ্লুত নেটিজেনরা

    সফরের আগে এই মাথায় রাখতে হবে এই বিষয়গুলি: এক্ষেত্রে প্রথমেই নির্দিষ্ট ট্রেনের সিট খালি রয়েছে কিনা তা দেখে নিয়ে ট্রেন ছাড়ার আগে সময়মতো স্টেশনে পৌঁছতে হবে। টিকিট বুক করার সময়ে যাত্রীকে তাঁর পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং শুধুমাত্র অনুমোদিত রেলওয়ে প্ল্যাটফর্ম থেকেই টিকিট বুক করা যাবে। ভারতীয় রেলের টিকিট বুকিং সংক্রান্ত এই নতুন নিয়মটি যাত্রীদের জন্য অত্যন্ত সুবিধাজনক হিসাবে বিবেচিত হতে পারে। কারণ, এর ফলে শুধু খালি সিটগুলিরই ভালোভাবে ব্যবহার হবে না, বরং যাঁদের হঠাৎ সফর করতে হয়, তাঁদের জন্য কনফার্ম টিকিট পাওয়াও সহজ হবে।

    Click here to Read More
    Previous Article
    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য বড় আপডেট, প্রকাশিত হল আবেদনপত্র
    Next Article
    Exclusive Bhaskar Bhattacharya:'আমাদের সরকার শ্রমিকদের কষ্টে রাখার জন্য রাজনীতি করছে না'| Tough Talk

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment