Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাত্রীদের জন্য বড় খবর! কনফার্মড টিকিট পেতে আর ঝামেলা নয়, NJP রুটে স্পেশাল ট্রেন

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে গরমকাল চলে এলো। এই সময় বহু মানুষই উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকে। কিন্তু টিকেট সেইভাবে না পাওয়ায় অনেকে উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার হয় না। তবে এবার পর্যটকদের জন্য রয়েছে সুখবর। কারণ উত্তরবঙ্গে যাওয়ার জন্য বেশ কয়েকটি ট্রেনের কথা ভেবেছে ইন্ডিয়ান রেলওয়ে (Indian Railways)। আজকের প্রতিবেদনে রইল সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য।

    টিকিট পেতে আর ভোগান্তি নয়, NJP রুটে স্পেশাল ট্রেনের বড় সুবিধা (Indian Railways)

    রেলের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীদের কথা মাথায় রেখেই এই ট্রেনগুলো চালানোর ব্যবস্থা করা হয়েছে (Indian Railways)। যার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থায় তেমনভাবে আর অসুবিধা হবে না। পাশাপাশি কলকাতা থেকে ডিব্রুগড় এর উদ্দেশ্যে ০৫৯৩১ ট্রেনটির রওনা দেবে। এছাড়াও এই ট্রেনটি চলবে ৬,১৩,২০ ২৭ তারিখ।

    Indian Railways no more hassle of getting tickets big advantage of special trains on NJP route

    আরও পড়ুন: কম সময়ে স্পেশাল আয়োজন! সহজ মাটন রেসিপিতেই চমকে দিন পরিবারের সবাইকে, রেসিপি রইল

    পাশাপাশি, মে মাসের শুরুতে- ৪, ১১, ১৮ ও ২৫ তারিখে এই ট্রেনটি চলবে। তাছাড়াও জুনের ১ তারিখ কলকাতা থেকে এই ট্রেনটি রওনা দেবে। এছাড়াও জানা যায়, প্রতি সোমবার কলকাতা থেকে মোট ৯ দিন এই ট্রেনটি চলাচল করবে। এছাড়াও ডিব্রুগড় থেকে কলকাতার উদ্দেশে এই ট্রেনটি চলবে এপ্রিলের ৪, ১১, ১৮ ও ২৫ তারিখ। মে মাসের ২, ৯, ১৬, ২৩, ও ৩০ তারিখে এই ট্রেনটি চলবে।

    এক নজরে ট্রেনের টাইমটেবিল দেখে নিন:

    সূত্রের খবর অনুযায়ী প্রতি সোমবার রাত ২.৩০ মিনিটে কলকাতা থেকে এই ট্রেনটি চলবে। যা পরেরদিন সকাল ৬.৩০ মিনিটে ডিব্রুগড়ে পৌঁছবে। পাশাপাশি এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়াবে সোমবার দুপুর ১.৪৫ মিনিটে। নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটি ১০ মিনিট দাঁড়াবে।

    এছাড়াও ফেরার পথে ট্রেনটি শনিবার বিকেল ৫টায় ডিব্রুগড় থেকে রওনা দেয়। নিউ জলপাউগুড়ি স্টেশনে পৌঁছবে রবিবার বেলা ১১.০৫ মিনিটে। এবং কলকাতায় এসে পৌঁছবে রাত ১২.৩০ নাগাদ। ফেরার সময়েও নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটি ১০ মিনিট দাঁড়াবে।

    কোন কোন স্টেশনে ট্রেনটি দাঁড়াবে?

    যাত্রাপথে ট্রেনটি ব্যান্ডেল, আজিমগঞ্জ, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়াও ধেমাজি, উত্তর লখিমপুর, হারমুটি জংশন, বিশ্বনাথ চারিআলি, রঙ্গাপাড়া নর্থ, উদালগুড়ি, রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, আলুয়ারাবাড়ি রোড, কিষানগঞ্জ, বারসোই, নিউ ফারাক্কা, জঙ্গিপুর রোড, কাটোয়া, নবদ্বীপধাম এবং নৈহাটি স্টেশনেও দাঁড়াবে।

    নতুন এই ট্রেনের বিষয়ে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ট্রেনে ২ টো এসি-২ টায়ার কোচ থাকবে। এসি-৩ টায়ারের ৬ টি কোচ দেওয়া হবে। স্লিপার ক্লাস কোচ থাকবে ৮টি এবং জেনারেল কোচ থাকবে ৪টি। থাকবে ১টি পাওয়ার কার ও ১টি এলএসএলআরডি কোচ (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ‘অনুমানের ভিত্তিতে অভিযোগ নয়’, ফর্ম ৬ প্রসঙ্গে কল্যাণকে সরাসরি সতর্ক করল সুপ্রিম কোর্ট
    Next Article
    ম্যাচ চলাকালীন বড় ভুল! IPL শুরু হতে না হতেই বিপুল জরিমানার সম্মুখীন শ্রেয়স আইয়ার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment